রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

বাংলার বুক আজ অশ্রু ভেজা

 বাংলার বুক আজ অশ্রু ভেজা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

হে বিশ্ব, থামো, শোনো ইতিহাসের আর্তনাদ,
বাংলার বুক আজ অশ্রু ভেজা, বুকের ধমক ব্যথার বার্তা।
শান্তির মুখোশে ঢেকে আছে
অমানবিক সভ্যতার বিষধর ছায়া।

রায় হয়নি, বিচার নেই,
তবু সাজা নেমে পড়ল অচিন্ত্য, অমনি।
আইনের চোখে অন্ধকার,
মানবতা নিঃশব্দ, শাসকের হাসি পাথরের মতো কঠোর।

কে অপরাধী, কে নিরপরাধ—
জানেনি কেউ, কেনআদালত নিস্তব্ধ!
লাশের সারি দেখে বিশ্ব থেমে যায়,
জাতি কেঁদে, হৃদয় ফেটে, শোকের জলে ভেসে যায়।

মায়ের চোখে জল, পিতার চোখে অশ্রু,
নবজাত শিশুর মুখে জীবন দমে।
এখানে শত্রুও কাঁদে,
তবু শাসকের হৃদয় গলে না, আইন অচল।

কি এক নিষ্ঠুর খেলা চলছে!
বাংলার শাসক, পাষাণহৃদয়, অমানবিক,
পিতা চেয়েছিল নবজাত পুত্রকে
দেখার একটুখানি, শেষবার কোলে টানার আকুলি।

পরিবার চেয়েছিল প্যারোল,
স্ত্রী চেয়েছিল স্বামীর জামিন,
চেয়েছিল ন্যায় বিচার,
কিন্তু বিচারকের কলমে মানবিকতা নেই।

স্বামী অপরাধ করলেও
শাস্তি হোক ন্যায়বিচারে,
তবু প্রাণ যেন ঝরে না,
এটাই চেয়েছিল পরিবার, চাই মানবতা।

হতাশার করাল গ্রাসে নিমজ্জিত হয়ে
দিশেহারা মা নেমে গেল নদীতে,
নিজ সন্তানকে বুকে চেপে ধরে,
নিজেই জীবন উৎসর্গ করল—শেষ আর্তনাদে।

পিতা পারল না শেষ বিদায় দিতে,
দেখতে পারল না সন্তানকে শেষবার,
রাষ্ট্র দিল না প্যারোল,
মৃত্যুর আগে মিলল না একটুখানি মানবিকতা।

আইন নির্বিকার, শাসক নিষ্ঠুর,
মানবিক শাস্তি নেই,
শাসকের খেলায় মরল আশা,
অপরাধীর বিচার হোক,
কিন্তু প্রাণ যেন ঝরে না।

হে শাসক, শোনো ইতিহাসের আর্তনাদ,
মানবতা হত্যা করলে একদিন রায় হবে তোমার।
বিচারের আগে শাস্তি হোক,
এ দেশ হোক সত্যের বাতিঘর,
মানবতার চিরন্তন দিশারি।


২৫-০১-২০২৬

বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

ভোট দাও হে নিজ বিবেকে

 ভোট দাও হে নিজ বিবেকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
জাগো হে বাঙালি, জাগো—
নিদ্রাভাঙা ভোরে জাগো বিবেকের ডাকে,
ভোট দাও হে নিজ বিবেকে,
হুজুগে নয়, ভয়েতে নয়,
সত্যের দীপ্ত আলোর পথে হেঁটে।

কে বলল হ্যাঁ, কে বলল না—
সে কথা নহে বিচার্য আজ,
দল নহে মুক্তির চাবি,
নয় বেহেস্তের সোনালি দরজা;
যোগ্যতা, ন্যায় আর দেশপ্রেম—
এই হোক তোমার মাপকাঠি, রাজ।

যে নেতা ন্যায়পরায়ণ,
যার বুকে মাটির গন্ধ, মানুষের টান,
যে দেখে দেশকে মায়ের মতো,
সে-ই হোক তোমার অধিনায়ক, তোমার মান।
দেশবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী
কভু পারে না হতে দেশের কর্ণধার,
তার মুখে যত মধুর বাণীই ঝরুক,
সে বিষধর, সে অন্ধকার।

বিবেককে প্রশ্ন করো, গভীর প্রশ্ন করো—
কে সে, যে ন্যায়ের পথে অবিচল দাঁড়ায়?
কে সে, যে ক্ষমতার নেশায় নয়,
মানুষের দুঃখে বুক ভাঙায়?
তাকেই ভোট দাও, তাকেই মানো,
এই হোক তোমার দৃঢ় শপথ আজ।

এ দেশ তোমার, এ ভোট তোমার,
নেতাও তোমার নির্বাচিত পথ,
ভীরুর মতো নয়, নাগরিক হয়ে
উচ্চ করো অধিকার-শপথ।
কোনো হুজুগে যেও না তুমি,
মিথ্যা স্লোগানে দিও না মন,
যারা বলপ্রয়োগে পথ রোধ করে—
বজ্রকণ্ঠে রুখে দাও তাদেরই তখন।

জাগো হে বাঙালি, জাগো আবার—
কলমে, কণ্ঠে, ব্যালটের ঘায়ে,
নজরুলের বজ্রধ্বনি বুকে নিয়ে
ভোট দাও সত্য, ন্যায় আর স্বাধীনতায়।
---------------------------------------------


২২-০১-২০২৬

অশুভন বাচিকের কাব্য

 অশুভন বাচিকের কাব্য

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
সভ্যতার যুগে আজিকার প্রজন্ম
রচে অশুভন বাচিকের ভয়ংকর সংগম।
মুখের ভাষা শুনিলে কেঁপে ওঠে মন,
পাগলের মাতম যেন—বিবেকহীন ধ্বনন।

চেহারা সুহাসীনি, রূপে মায়ার ছায়া,
অথচ মুখের ভাষা ন্যাংটা কুকুরের ঘেউ-ঘেউ হায় হায়া।
ছিঃ ছিঃ বলতেও লজ্জা লাগে প্রাণে,
মানুষের মুখে পশুত্ব—লুকানো কোন কালে?

জি এন জি লাগামহীন অশ্বের মতো ছুটে,
পথ বাদরে দাপায়, শালীনতা লুটে।
শিষ্টাচার নেই, ভদ্রতা নির্বাসনে,
শিক্ষার আলো নিভে যায় অন্ধ অঙ্গভঙ্গিতে, হিংস্র হাসনে।

শিক্ষিত তারা, তবু আচরণে পশু,
জন্তু জানোয়ারের চেয়েও অধম যেন কিছু।
এদের হাতে দেশ কি নিরাপদ থাকে?
ভবিষ্যৎ কাঁপে ভয়ে—ইতিহাস প্রশ্ন রাখে।

কোন অসভ্যতার যুগে ছুটছে এ প্রজন্ম?
আজিকার বড় প্রশ্ন, বিবেকের সম্মুখে স্তব্ধ মন।
জাতি স্বপ্ন বুনেছিল জিএজি ঘিরে,
আজ আশা-নিরাশার দোলাচল হৃদয় চিরে।

বিপ্লবের আড়ালে স্বার্থের নীল নকশা,
ভয়াল ছায়া নামে, সত্য হয় উপহাসা।
দেশবিরোধী কার্যক্রমের নীরব মহড়া,
চেতনার বুকে বাজে অশনির ঝড়ো ঝাঁড়া।

রাজনীতি, পথঘাট, শিক্ষা ও আদালত,
অফিসে অফিসে ছড়ায় অসভ্যতার ক্ষত।
শ্লোগানের গর্জনে নেই আদর্শের গান,
কেবল ক্ষমতার নেশা, স্বার্থের উন্মত্ত তান।

হে প্রজন্ম, শোনো—এ কি তোমার পথ?
মানুষ হওয়া কি এতই সস্তা, এতই অযোগ্য অর্থ?
ভাষা হোক শুদ্ধ, আচরণ হোক আলো,
বিপ্লব মানে নির্মাণ—ধ্বংস নয় ভালো।

জাগো, হে বিবেক—শব্দে শব্দে শপথ,
অশুভন বাচিক নয়, মানবিকতার রথ।
দেশ ডাকছে তোমায় শালীনতার টানে,
মানুষ হয়ে ওঠো—এই কাব্যের শেষ মানে।
-----------------------------------------------------


২২-০১-২০২৬

বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

ওহে সাধু সাবধান!

 ওহে সাধু সাবধান!

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************

ওহে সাধু, ওহে সাধু সাবধান—
ঘিরে আছে ছোবল-তোলা অজগর জান,
বিষাক্ত সাপ, বিচ্ছু, হায়েনার দল,
নিশাচরের চোখে আগুন, রক্তাক্ত জল।

দিকে দিকে ছদ্মবেশী বন্ধুর ভিড়,
মুনাফিকের হাসির আড়ালে বিষের নীড়।
স্বাধীন সমুদ্রে ঢেউ উঠেছে উত্তাল,
কালবৈশাখীর হুঙ্কারে কাঁপে দিগন্ত কাল।

তুষারের পাহাড়ে জমেছে হিম শীতল ষড়যন্ত্র,
নর্দমা-খাল-বিলে লুকিয়ে পচা মন্ত্র।
শুকুনের ছোবল আজও জাগ্রত প্রাণ,
তোমার চারপাশে ঘোরে মৃত্যু-সন্ধান।

ওরা তোমার মাকে জ্বালাতে চায় আগুনে,
মা-বোনের শরীর ক্ষতবিক্ষত করুক রক্তবনে।
মায়ের আঁচল খামচে ধরে ছিঁড়ে নিতে চায়,
পরিচয়ের নাম-নিশান মুছে দিতে চায়।

তাদের চাওয়া তোমার কাঁধে চাপায় ভার,
অধিকার হরণ করে গড়ে স্বৈরাচার।
মবতন্ত্রের মাঠে চাষ করে ভয়,
কণ্ঠরোধ করে বলে—“নীরব থাকো, হে জনসাধারণ, ভয়!”

তোমার সংস্কৃতি ভাঙে, জন্মের ইতিহাস মুছে,
অর্থনীতির শিরায় ঢালে বিষের কুঁচে।
গতকালের রক্তিম পথ মুছতে চায় আজ,
স্বাধীনতার মানচিত্রে টানে অন্ধকার রাজ।

জাগো হে সাধু, জাগো এই ক্ষণে,
চেনো মুখোশ, চিনে নাও ছায়ার জনে।
সতর্ক পায়ে হাঁটো, দৃঢ় কর প্রাণ,
সাবধান না হলে হারাবে স্বাধীনতার মান।

জাগো—আর লিখে দাও ইতিহাসের বুকে,
ওদের সমাধি স্বাধীন বাংলার মাটিতে ঢুকে।
শান্তির নামে যারা আগুন বয়ে আনে,
সাবধান হে সাধু—সাবধান সেই প্রাণঘাতী গানে।
-----------------------------------------------------


২১-০১-২০২৬

যে ভাষা রক্ষায় রক্ত ঝরেছিল

 যে ভাষা রক্ষায় রক্ত ঝরেছিল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি—রক্তে লেখা দিন,
শহীদ দিবসের অগ্নিক্ষণে জেগে ওঠে বাঙালির ঋণ।
যে ভাষা রক্ষায় ঝরেছিল রক্ত, নিভেছিল কত প্রাণ,
সে ভাষাতেই বাঁধি আমি গান, হৃদয়ের গভীর টান।

আমি বাঙালি, বাংলা আমার মুখের প্রথম ডাক,
মায়ের কোলের মধুর ভাষা, জীবনের চিরন্তন হাক।
এই ভাষার চেয়ে মধুরতর নেই জগৎ-সংসারে,
শব্দে শব্দে মমতা ঝরে, সুর বাজে অন্তরধারে।

তবু এই ভাষা কেড়ে নিতে এসেছিল জুলুমের হাত,
অত্যাচারী শাসক চেয়েছিল মুছিয়ে দিতে পরিচয়ের ছাপ।
উর্দুর শেকল চাপিয়ে দিতে উঠেছিল নির্মম ঝড়,
ভাষার বুকে আঘাত হেনে ভেবেছিল থামবে স্বর।

রফিক, সালাম, বরকত, জাব্বার—রক্তে লেখা নাম,
একুশের রাজপথে রেখে গেছে অমর সংগ্রাম।
মাতৃভাষার মর্যাদা রাখতে দিয়েছিল জীবন বলি,
তাদের রক্তে ভিজে উঠেছে বর্ণমালার কলি।

আজ সেই বাংলা ভাষা পেয়েছে বিশ্বজুড়ে মান,
আন্তর্জাতিক মাতৃভাষা—শহীদের অমর দান।
-------------------------------------------------


২১-০১-২০২৬

আমি ভাঙি ভেদাভেদ

 আমি ভাঙি ভেদাভেদ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************

আমি ভাঙি ভেদাভেদ, আমি গড়ি মানুষের দেশ,
রক্তে রঙিন মানচিত্রে লিখি সমতার বেশ।
ধর্ম-জাত-দল-মতের প্রাচীর আমি ছিন্ন করি,
মানুষের আগে কিছু নয়—এই সত্যে পথ ধরি।

আমি জন্মেছি যে মাটিতে, সে মাটি সবার ঘর,
এখানে কেউ ছোট নয়, কেউ নয় উচ্চতর।
একই আকাশে স্বপ্ন বুনি, একই রোদে পুড়ি,
দুঃখের নদী পেরিয়ে সুখের তীর খুঁজি।

আমি বিদ্বেষের ভাষা ভাঙি, ঘৃণার বিষ ঢালি,
ভালোবাসার উচ্চারণে মানবতার দীপ জ্বালি।
যেখানে বিভাজন শেখায় ক্ষমতার কুটিল খেলা,
সেখানে আমি ঐক্যের গান গাই—অদম্য বেলা।

আমি ইতিহাসের ভারে নত নই, সচেতন সন্তান,
শহীদের রক্তে শেখা আমার সাম্যের বিধান।
স্বৈরতার কণ্ঠরোধে আমি বজ্রস্বরে বলি,
ন্যায়ের পথে হাঁটতে গিয়ে কখনো নত নই, কলি।

আমি ভাঙি ভেদাভেদ—শ্রেণি, বর্ণ, পরিচয়,
মানুষের মর্যাদাই হোক রাষ্ট্রের প্রথম আশ্রয়।
সমতার মশাল হাতে ভবিষ্যৎ পথে যাই,
মানুষই আমার ধর্ম—এই সত্যে দাঁড়াই।

আমি ভাঙি ভেদাভেদ, আমি গড়ি নতুন কাল,
যেখানে কেউ নয় পরাজিত, কেউ নয় কঙ্কাল।
এই স্বদেশ, এই সমাজ, এই মানবিক বীজ বেই—
আমি সমতার শপথ নিই, আমি সাম্যের গান গাই।
--------------------------------------------------


২১-০১-২০২৬

মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

তুমি বলার কে?

 তুমি বলার কে?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

ওহে মূর্খ, চুপ করো, তুমি বলার কে?
আমার ভোট, আমার অধিকার, তুমি বাঁধা দাও কেন?
আমি যাকে চাই তাকে দেবো, তা আমার স্বাধীনতা।
ভয় দেখাও কেন? জোরে ডাকো না মবতন্ত্রের সাড়া।

আমার নেতা, আমার শাসক—আমি বেছে নেবো!
হ্যাঁ কিংবা না—এটা আমার রক্তের প্রশ্ন।
স্বাধীন দেশের স্বাধীন ভোটার আমি,
আমার কণ্ঠ কে বন্ধ করতে পারে, শুনে নাও জনতার ডাক।

আমি গণতন্ত্রে বিশ্বাসী,
ঘৃণা করি স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, জোর-জুলুম।
তোমার লাঠি আমার ভোটে বাধা হবেনা,
নিরপেক্ষ থাকো, হে শাসক, আয়োজন করো সুষ্ঠু ভোটের।

আমি যাকে ইচ্ছে তাকে দেবো,
বাংলাদেশ চেতনায় আস্থা রাখি,
যোগ্য নেতাকে বেছে নেবো,
আমার ভোট, আমার দেশ, আমার অধিকার—সবই আমার!

ওহে মূর্খ, শুনো আবার,
তুমি বলার কে?

--------------------------------------------------------------------------


২০-০১-২০২৬

মিথ্যার অশ্বে বাংলাদেশ

 মিথ্যার অশ্বে বাংলাদেশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
আমি দেখি—
মিথ্যার অশ্বে চড়ে দেশ ছুটে যায় উন্মাদ,
প্রতিশ্রুতির ফুলঝুরি, অন্তরে বিষাদের খাদ।
শান্তির দূত বলে যারা, বুকে তাদের হিংস্র ছুরি,
স্বাধীনতার নামে বেঁধে দেয় শিকল, শাসনের দড়ি।

গণতন্ত্র ডাকে মঞ্চে— কণ্ঠ তার রুদ্ধ আজ,
শাসকের মুকুটে নেই ন্যায়, আছে ক্ষমতার সাজ।
নতুন বন্দোবস্ত হাঁকে, পুরোনো শেকলের গান,
নতুন মুখে পুরোনো নখ— ফ্যাসিবাদের দানবীয় টান।

নিরপেক্ষতার নামে চলে পক্ষপাতের খেলা,
বন্ধুত্বের মুখোশে লুকায় মীর জাফরের রক্তেলা।
মুক্তিযোদ্ধা নামে যারা, চেতনা তাদের কোথায়?
মুক্তিযুদ্ধের আগুন নিভে ছাই হয় হৃদয়প্রায়।

শ্লোগানে বাংলাদেশ, আত্মায় তার শূন্যতা,
নেতা-জনতার মাঝে আজ নিখোঁজ দেশপ্রেমতা।
সাধুতার জোব্বায় ঢেকে অসাধুতার দাঁত,
বিচারালয়ে ন্যায় কাঁদে, শোনে না কেউ তার আর্তনাদ।

প্রতিবাদীর কণ্ঠ আজ কেন নিস্তব্ধ পাথর?
কবির কলমে কেন জমে সুবিধাবাদের কাঁকর?
চুরি আর লুটে ভরে পথ, ঘাট, ক্ষমতার সিংহাসন,
মসনদ মানেই আজ রক্তমাখা লেনদেনের ব্যাকরণ।

চরিত্রের কপালে জ্বলে মুনাফিকির তিলক,
লাল-সবুজ পতাকা কাঁপে— ভবিষ্যৎ হয় স্থবির শিলাখণ্ডিক।
শুভ্রতার বুকে নামে কালো রাতের খেলা,
মুক্তিকামী জনতার মাঝেও নেই মুক্তির জ্বালা।

আমি বিদ্রোহী কণ্ঠে বলি— শোন হে অবসন্ন দেশ,
সত্যকে ফেরাও সিংহাসনে, ভাঙো মিথ্যার বেশ।
নইলে ইতিহাস ডাকবে বজ্রকণ্ঠে বারবার—
মিথ্যার অশ্বে চড়া জাতি, পতন তার অনিবার্য আর।
------------------------------------------------


২০-০১-২০২৬

দুর্ভিক্ষের কবলে রান্নার গ্যাস

 দুর্ভিক্ষের কবলে রান্নার গ্যাস

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

হে শাসক, শোনো—শুনেছ কি জনতার হাহাকার?
ঘরে ঘরে নিভে আছে চুলা, নিঃশ্বাসে জমে ক্ষুধার ভার;
নিরীহ এই জনতার দোষ কোথায়—বল, কারে?
প্রশ্নে প্রশ্নে জ্বলে ক্ষোভ, উত্তর চায় জনতা বজ্র স্বরে।

স্বপ্নের মিছিল দেখিয়েছিলে—রঙিন পতাকা আর গান,
আজ দোরগোড়ায় দুর্ভিক্ষ, শূন্য থালা, শুকনো প্রাণ;
সারা বাংলা জুড়ে সিন্ডিকেটের লৌহ-প্রহর,
স্বাধীন দেশে পরাধীনতার ডঙ্কা বাজে দুরন্ত দুর্বার!

গ্যাসের এতো দাম কেন—কে দিল এই বিচার?
ক্রয়ের সীমা ছাপিয়ে গেল—ভাঙল ন্যায়ের প্রাচীর-দ্বার;
এ কি নতুন বন্দোবস্ত—মুষ্টিমেয়র রাজ্যকার?
জনতার কাঁধে বোঝা চাপিয়ে হাসে মুনাফার কারবার।

আজ নিরাপত্তা নেই, নেই কাজ, নেই অধিকার,
দিকেদিকে প্রতিবাদী কণ্ঠ—রুদ্ধ হয়ে আসে বারংবার;
শুনেছি তুমি শান্তির দূত—তবে অরাজকতা কেন?
শান্তি কি আসে ক্ষুধার পেটে, নাকি শোষণের সেনা বেন?

মুক্তি চায় জনতা—গ্যাসের দুর্ভিক্ষ হতে,
নিভে থাকা চুলায় আগুন চাই, ন্যায়ের আলো জ্বালাতে;
সিন্ডিকেট ভাঙো, দুঃশাসন ছেঁটো—আজই শপথ নাও,
জাগো হে বাঙালি—প্রচণ্ড বিপ্লবে অন্যায় রুখে দাঁড়াও।
---------------------------------------


২০-০১-২০২৬

সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

শিক্ষাই যুদ্ধজয়ী তলোয়ার

 শিক্ষাই যুদ্ধজয়ী তলোয়ার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************

শিক্ষা আলো, অন্ধকার চিরে,
মন-মাঝে জাগে শক্তি, জ্ঞানের মিরে।
শব্দের ক্ষুরে, জ্ঞানের তরোয়ালে,
অজ্ঞান অন্ধকার ভেঙে যায় খালে।

কলম হাতে, শিখা জ্বলে,
অজ্ঞানীর প্রাচীরও চূর্ণে ভেঙে ফেলে।
পাঠশালার ধ্বনি শোনায় গান,
শিষ্য হয়ে ওঠে জয়ের প্রমাণ।

বন্দুক নয়, হাতে কলম ছুরি,
সাহস জাগে, ভয় নয়, শুধু দুর্বার দূরী।
শিক্ষাই যুদ্ধজয়ী তলোয়ার,
সত্যের পথে অমর মহার।

জ্ঞান ছড়ায়, অজ্ঞান চলে,
পৃথিবী আলোয় ভরে, শান্তির দেশে।
যার হাতে শিক্ষা, তার জয় নিশ্চিত,
শত্রু হয় দুর্বল, জ্ঞান হয় চির অম্লানিত।
----------------------------------------


১৯-০১-২০২৬

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...