যে ভাষা রক্ষায় রক্ত ঝরেছিল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি—রক্তে লেখা দিন,
শহীদ দিবসের অগ্নিক্ষণে জেগে ওঠে বাঙালির ঋণ।
যে ভাষা রক্ষায় ঝরেছিল রক্ত, নিভেছিল কত প্রাণ,
সে ভাষাতেই বাঁধি আমি গান, হৃদয়ের গভীর টান।
আমি বাঙালি, বাংলা আমার মুখের প্রথম ডাক,
মায়ের কোলের মধুর ভাষা, জীবনের চিরন্তন হাক।
এই ভাষার চেয়ে মধুরতর নেই জগৎ-সংসারে,
শব্দে শব্দে মমতা ঝরে, সুর বাজে অন্তরধারে।
তবু এই ভাষা কেড়ে নিতে এসেছিল জুলুমের হাত,
অত্যাচারী শাসক চেয়েছিল মুছিয়ে দিতে পরিচয়ের ছাপ।
উর্দুর শেকল চাপিয়ে দিতে উঠেছিল নির্মম ঝড়,
ভাষার বুকে আঘাত হেনে ভেবেছিল থামবে স্বর।
রফিক, সালাম, বরকত, জাব্বার—রক্তে লেখা নাম,
একুশের রাজপথে রেখে গেছে অমর সংগ্রাম।
মাতৃভাষার মর্যাদা রাখতে দিয়েছিল জীবন বলি,
তাদের রক্তে ভিজে উঠেছে বর্ণমালার কলি।
আজ সেই বাংলা ভাষা পেয়েছে বিশ্বজুড়ে মান,
আন্তর্জাতিক মাতৃভাষা—শহীদের অমর দান।
-------------------------------------------------
২১-০১-২০২৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।