ইতিহাসই শেষ আদালত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
শোনো হে জালেম শাসক—বজ্রকণ্ঠে বলি,
ক্ষমতার সিংহাসন ক্ষণিক, সত্য চিরঞ্জীব জ্বলি।
তুমি গেলে—মুছবে না তোমার কলঙ্কিত দাগ,
ইতিহাসের পাতায় পাতায় জাগবে অপরাধের গতিবেগ!
শান্তির মুখোশে শুনালে শ্মশানের গান,
অশান্তির বীজ বুনে দিলে বিভেদের বিষবাণ।
আজ ঢেকেছো কলঙ্কিত চিহ্ন ক্ষমতার ঢালে,
কাল পাখির ডানায় লেখা রায় নামবে আকাশ-জ্বালে।
স্বাধীন বাংলার মাটি উঠবে ফেটে—
বজ্রশপথে বলবে নাম, একে একে:
বিশ্বাসঘাতক! দেশদ্রোহী! খুনি! অমানবিক শাসক!
হিংসা–প্রতিহিংসার জনক—শান্তির নামে অশান্তির দাসক!
ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেই হলে দানব,
জনতার কাঠগড়ায় দাঁড়াবে—নির্বস্ত্র, নিরুপায়, নির্ভব।
ইতিহাস লিখবে লাল অক্ষরে—মুনাফেক ভয়ংকর,
তোমার ছত্রছায়ায় মুছে দিলে স্বাধীনতার স্মৃতির স্বর।
মুক্তিযোদ্ধাকে অপমান—এ কোন সাহসের খেলা?
লাশ পুড়ালে, জীবন্ত মানুষ—আগুনে দিলা ঠেলা!
উগ্রবাদে দিলে আশ্রয়, জাতিকে করলা খণ্ড,
জেল–জুলুমের স্টিমরোলার চালালে নির্লজ্জ দণ্ড।
আজ গর্জাও মঞ্চে—কাল নীরবতা,
সত্যের ঢেউ এলে ভাঙবে মিথ্যার প্রাসাদ-দ্বারতা।
সেদিন জবাব দেবে কী, হে জালেম শাসক—বলো?
কালো অধ্যায়ে খোদাই নাম—অমোচনীয়, অচলো।
মানুষ ছিঃ ছিঃ করবে—রায় দেবে কাল,
আমি বিদ্রোহী কণ্ঠে বলি—শুনুক দিগন্তের জাল:
শাসন ফুরোয়, মিথ্যা পুড়ে—সত্য থাকে অটল,
ইতিহাসই শেষ আদালত—এ রায় অনিবার্য, উজ্জ্বল!
-----------------------------------------------
২৭-০১-২০২৬
No comments:
Post a Comment