রবিবার, আগস্ট ৩০, ২০২৬

কিয়ামতের ডঙ্কা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*********************************

যিলযাল-এর ঐ মহাকম্পনে কাঁপবে রে কায়েনাত,
আখেরাতের শরাব-পিয়ালা ভাঙবে রে জুলমাত।
বক্ষ চিরিয়া উগরিবে মাটি তাহার গোপন কথা,
ইয়া নফসি-র ক্রন্দনে সেদিন ডুবিবে পাপী-জাত।

টুটিয়া পড়িবে সিতারার হার, আসমানে হাহাকার,
খাক-ধূলিতে মিশিবে সেদিন শাহী-তখত ইমারত-কার।
হদ্দ-বিহদ্দ ইনসান ডাকিয়া কহিবে ত্রাস-ভরা স্বরে—
‘
কী হইল আজ মাটির ধরার, কেন এ বজ্রপাত?’

জররা পরিমাণ নেক-আমলের হিসাব লইবেন শাহানশাহ,
তিল পরিমাণ বদ-আমলেও মিলিবে না তো পনাহ।
নেককারেরা নূরানী রঙে দেওয়ানা খোশ-খেয়ালে,
বদকারেরা আশেক-বিহীন পুড়িবে দিবস-রাত।

ওরে অবুঝ মন, তুই আজই সামাল তোর জিন্দেগির তরী,
সেজদাহতে আজি তওবা করিয়া পার হ হাশরের তরী।
আশেক গায় খোদার ডরে বিরহের এই গজল,
রহম করো ওগো মওলা, দাও হে নাজাতের সওগাত।

--------------------------------------------------------

নূর-ই-ইকরা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*********************************

ইকরা! ইকরা! আওয়াজ ওঠে আরশ-আসমানে,
নূর-ই-খোদার দীপ্ত শিখা জ্বলল ইনসানে।
জুলমাত-রাতের পর্দা ছিঁড়ে রওশন হলো ধরা,
‘
পড়ো হে নবী প্রভুর নামে’—জাগল দুই জাহানে।

রক্তবিন্দু ‘আলাক’ হতে গড়লে আদম-জাত,
রহমতেরই বারিষে আজ জুড়ালো কায়েনাত।
কলম দিলেন জ্ঞান-মশাল, দূর করাতে আঁধার-জাল,
বান্দা তোমার শ্রেষ্ঠ সেজে ধন্য এই ভুবনে।

আফসোসেরই জিন্দেগিতে মানুষ বড়ই অন্ধ,
নেয়ামত সব ভুলে গিয়ে খোলে কুফরীর ফন্দ।
খোদার দেওয়া খনি পেয়ে, অহংকারে অন্ধ চেয়ে,
ভুলে যায় সে—ফিরতে হবে মালিকের ঐ চরণে।

সেজদাহতে লুটিয়ে পড়ো, ওরে অবুঝ মন,
মওলা তোমার আছেন কাছে, দূর করো ক্রন্দন।
মুমিন গায় ইশকে-খোদার তাওহীদি এই গান,
পাক-কোরআনের প্রথম বাণী পৌঁছাক প্রতি প্রাণে।

--------------------------------------------------------

কদরের সওগাত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*********************************

ঐ শোনো রে আরশ হতে আসে কদরের ফরমান,
নাজিল হলো মর্ত্যধামে নূরানী আল-কুরআন।
আসমানী এই শবে বরাত—
আনলো খোদার রহম-হাত,
মুমিন-দিলে জাগলো আজি খোশ-মেহমান!

হাজার মাসের চেয়েও সেরা এই যে মহিমান,
আশেকানীর জিকিরে আজ কাঁদে রে ইনসান।
ফেরেশতা আর রূহুল আমীন
নামে রজনীর ইয়াওম-উদ্দীন,
তসবীহ-ধ্বনিত নিখিল ভুবন, জুড়ায় তপ্ত প্রাণ!

 খোদায়ী নূরের 'তাজাল্লি'তে ধন্য হলো ‘জমিন’,
‘
গুনাহগার’ সব ‘বান্দা’ কাঁদে, বলে ‘আমীন আমীন’!
‘
রহমত’ আর ‘মাগফিরাত’
বর্ষণ হয় সারারাত,
আরশ-আজীম’ খুলেছে দ্বার, বিলোয় পুণ্য-দান!

মুমিন কয়, ওরে ও মন, জাগো এই শবে,
‘
খোদা-তাআলার’ ‘ইশকে’ মজে ‘মউত’ জিতিবে।
কদরের এই উজালাতে
ডুব দে রে তুই প্রেম-দরিয়াতে,
পাবি রে তুই ‘হাশর’ দিনে ‘সাফায়াত’-এর শান!

--------------------------------------------------------

মিষ্টি হাসির যন্ত্রণা (গান)

  কবি — মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ******************************************** হৃদয়ের ফ্রেমে এঁ...