কলমেঃ মোঃ আমিনুল
এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৯-০৯-২০২২ ইং।
***********************************
আমার তুমিকে খুঁজতে এসেছি
ভালবাসার ভুবনে
আমি এসেছি সেই চাহনী
মুসকি হাসির সন্ধানে
যাকে দেখেছি অপলক
দৃষ্টিতে
এক নির্মোহ ভালবাসার
সৃষ্টিতে।
আমার তুমিকে খুঁজতে এসেছি
এক শুন্যতায়
যাকে রেখেছি আমি হৃদয়ের গভীরতায়
কোথায় আছো ? ফিরে এসো হে ব্যাকুলতায়—
ভালবাসার সূর্য্ উঠাও এ
বিরহের পথ চলায়।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।