কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৫-০৯-২০২০ ইং
***********************
তুমি শুধু নারী নও হে সুন্দরী !
তুমি বিধাতার নিঁপুন হাতে তৈরী
এ জগত সৌন্দর্যের চির সঞ্চারি—
বিশ্ব প্রেমের আলোক পাঞ্জেরী
তাইতো তোমার তরে এতো মহিমা !
কোমল পরশে জাগাও নরের গরিমা।
কত রূপ ! কত সৌরভ ! ভূষণ কত না-
শিরহণ দাও, হাসি হতে মুক্ত সোনা
উত্তাল তরঙ্গ হতে দাও
সুখসম্ভার,
তরী ভাসাও সাগরে পুলকের সুধাভর।
অর্ধেক নারী অর্ধেক নর এ নহে কল্পনা
এ এক অমৃত বন্ধন স্বর্গীয়
সীমানা—
------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।