কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।
************************************
দৃঢ় বিশ্বাসে এ হৃদয়
করেছি দান
কোন ভালবাসা মজুদ রাখেনি
এ প্রাণ।
সযতনে রেখেছি নিজের পান-নিশিদিন!
তবুও বিপুল যন্ত্রণা পেয়েছি
প্রতিদান ।
হে বন্ধু, এমন স্বচ্ছ ভালবাসার উচ্ছাস
কোন অহংকারে করলে তুমি
পরিহাস !
আজ সে ভালবাসা চির সতত
অশ্রুজল
এক অহংকারিনীর অগ্নি
দাবানল—
দৃঢ় বিশ্বাসে এ হৃদয়
করেছি দান
কোন ভালবাসা মজুদ রাখেনি
এ প্রাণ।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।