কলমেঃ মোঃ আমিনুল
এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৮-০৯-২০২২ ইং।
***********************************
এক আঁধারে ধ্রুবতারা হয়ে তুমি
জ্বলেছিলে
এ হৃদয়ের উথরোল গগণে শুভ্র
ডানা মেলে ।
কি এক শিহরিত গভীর অনুভূতি
তীব্র তরঙ্গে বয়ে চলেছে
অবিরতি !
এতো মলিন এ পৃথিবী তবু
উজ্জ্বল তুমি !
এতো দূরে তবু কাছে চঞ্চল অনুভূতি
ঠিক যেন বিনিদ্র প্রহরী এ
হৃদয় ভূমি।
এ চঞ্চলতা – এ শুন্যতা- এ
ব্যাকুলতা
একটু প্রেমের অপেক্ষায় হে
ধ্রুবতারা।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।