শনিবার, জানুয়ারি ২৩, ২০২১

আমার ভিতরে হও প্রবাহিত

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অন্তরে স্পর্শ্ করো, নিবিড় স্পর্শ্ করো ঈমান

অসম্ভব কিছু নয়,

নিতান্তই ইচ্ছের যাদুকর তুমি -হে প্রাণ

ঈমানের স্পর্শেই শুধু পরিশুদ্ধ তুমি।

 

আমাকে রক্ষা করো অনিষ্টের স্পর্শ্ থেকে

দুনিয়ার মোহ থেকে,অনন্তের পতন থেকে।

ঈমান তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতো

রক্তে মিশে একাকার হয়ে যাও-আমাকে বাঁচাও

ওইদিনের দুঃসময়ে বড়ো বেশি অসহায় তুমি ছাড়া

সময় গড়িয়ে যায়,অন্তর বুঝে না

মুক্তিটা কোথায়?

 

ক্ষণিকের দু’একটা কহু কহু ডাক

প্রাণকে উপহাস করে

যে ক্ষমতা দম্ভের সুসময় ছিলো, আজ তারা

আসামীর মতো দুঃসময়ে আছে বিচারিক এজলাসে

বেঈমানের নীলাকাশ বিষাক্ত হয়েগেছে পৃথিবীর অশ্লীল বাতাসে

 

এখন তুমিই বলো হে প্রাণ

ঈমানের স্পর্শ্ ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো

তোমার প্রবাহে ভেসে নাও আমাকে

পরিশুদ্ধের পরিপূর্ণতায়,

ঈমান তুমি বিজয়ের  অপর নাম

বেঈমানের আরেক নাম পরাজয় ।

 

ঈমান তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতো।

---২৩-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পৃথিবীর কিছু দুষ্ট প্রাণ

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ক্ষমতা, ক্ষমতা বলে

চিৎকার করে উঠলো পৃথিবীর কিছু দুষ্ট প্রাণ!

 

অর্থ্ বৈভবের সন্ধানে

দুষ্ট প্রাণেরা ছুটেছে, নিরন্তর ছুটেছে

অনৈতিক সংগ্রামে-

পৃথিবীর মোহেরা নড়ে চড়ে বসেছে অধিকার হরণে

দুর্বলেরা দিন দিন গুটিয়ে যাচ্ছে

ন্যায় বন্টন অবরুদ্ধ হচ্ছে গুটি কয়েক দস্যুর হাতে

 

ক্ষমতা, ক্ষমতা বলে

চিৎকার করে উঠলো পৃথিবীর কিছু দুষ্ট প্রাণ!

 

বিচারক বাকরুদ্ধ!

কালো মেঘের আড়ালে

আমি এক আলোহীন তারকা।

যে রকম ভেবেছিলাম,আজ

পৃথিবীর প্রাণেরা সে রকম নেই-

 

ক্ষমতা অর্থের কাছে নীতি বাক্য পরাজিত।

দুর্নিণীতির পতাকায়  পৃথিবী আজ স্বাধীন।

আমি র্দুবল ছিলাম, আমি পুনারায় র্দুবল হলাম।

---২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


 

কোথায় ছুটেছিস?

-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওরে প্রাণ যেতে হবে তোরে তারই কাছে শেষে

কোথায় ছুটেছিস পৃথিবী ঘুরে ক্ষণিক তর এসে?

 

নাই কোন পথ সম্মুখে তোর ওরে পৃথিবীর প্রাণ-

ডাক শুনে ওই  যেতে হবে তোরে হাশর ময়দান।

 

পূঁজি কি আছে নিয়ে যাবি ওই পারওয়ারদীগার!

ডাকছে তোরে যম দূতে এসে সময় তো নেই আর!

 

ওরে প্রাণ যেতে হবে তোরে নীরব অন্তরালে

অনন্ত ওই ডাকছে তোরে আপন পৃথিবী ভুলে।

 

কি নির্দয় পৃথিবী! কি অদ্ভুদ খেলা!

তবু প্রাণ করে যায় অফুরান লীলা-

 

ওরে প্রাণ, পৃথিবীর ভাষা ভুলে যপে যাও মুখে

অনন্তের গান গেয়ে যাও ক্ষণিকের বুকে।

 

পৃথিবীর পথ শেষ হয়ে গেল যেথা

তোর অনন্তের পথ শুরু হলো সেথা-

 

ওরে প্রাণ যেতে হবে তোরে তারই কাছে শেষে

কোথায় ছুটেছিস পৃথিবী ঘুরে ক্ষণিক তর এসে?

 

২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার অপমান

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অনেক অপমান করেছো তুমি,

আবার  তুচ্ছও করেছো ,

চাবুকে চাবুকে  কষাঘাত করেছো আমাকে

অহংকারে হৃদয়কে কারারুদ্ধ করেছো

প্রেমকে করেছো নগ্ন -

 

তুমি  জেগে দিয়েছো যন্ত্রনার বিষাক্ত ফোঁড়া

হৃদয় চিরে চিরে রচনা করেছো প্রেমের কবর

বিরহের কবিতা লিখেছো প্রাণের দেয়ালে দেয়ালে

উপহার দিয়েছো সারাজীবনের কান্না-

ব্যথাতুর ইমারত-

 

তোমার অপমান সইতে হবে এখন প্রত্যহ

পারবো কি? তুমি যতদিন আমার

হদয়ের গভীরে আঁচড়াবে

নির্দ্য় অগ্নি চিরুনি।

---২৩-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সেই কথাটা বলা হলো না

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সেই কথাটা বলা হলো না, বলা হলো না

বলতে চেয়েছি, বার বার বলতে চেয়েছি

আর একটু কাছে গেলেই ছিল আগুনের ফণা

হৃদয়ের মধ্যে প্রেম বোধ কে জাগাবে?

 

তোমাকে বলার আগেই পেল খুব পিপাসা

পিঞ্জর গহিনে প্রেমই ছিল, আর কিছু না

তুমি যেন অগ্নি মূর্তি, হৃদয়হীনা ভাস্কর্য্

শব্দহীন তপ্ত বালুচর!

 

বালির নীচে আগুনই ছিল,আর কিছু না-

সেই কথাটা বলা হলো না, বলা হলো না

আজও হলো না----

--২৩-০১-২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কিশোর গ্যাং

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অন্ধকারের মধ্যে পরামর্শ্ করে

কিছু কিশোর,

আজ এই  রাত্রে কিছু একটা হবে,

 কিছু একটা হবে-

অশুরের রক্ত গিয়ে স্পর্শ্ করে যেখানে

ঠিক সেখানে

বুকের মধ্যে প্রতিশোধের আগুন, বুকের মধ্যে

রক্তের নেশা

মাদকের টানে

কিশোর গ্যাং গর্জে উঠে অন্ধকার।

---২৩-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

শুক্রবার, জানুয়ারি ২২, ২০২১

মুক্তির তরী ভেসে বেড়ায়

 ----কবি মোঃ  আমিনুল এহছান মোল্লা।

তুমি আল-কোরআনের আলো পেয়েছো,

তবু জাগোনি ।

কি ঘুম তুমি পেরেছা অন্ধকার ধরণী?

যে আলো এসেছে নবীর হাত ধরে

হেরার গুহাতে-

সে ধবনি শুনেও কেন জাগনি প্রভাতে!

 

হে প্রাণ, গভীরে বাজিয়ে দাও প্রভূর মহাবাণী

সেজদায় লুটে দাও গোলামের মাথাখানি-

 

মুক্তির তরী ভেসে বেড়ায় ক্ষণিক বসূধায়-

হে মেহমান,

আজি  উঠে যাও  আল-কোরআনের নৌকায়

পৌঁছে যাবে,

তুমি পৌঁছে যাবে বিজয়ের ঠিকানায় ।

 

কতো রজনী যায়, কতো দিবস যায়-

তুমি তো জাগনি, এখনি তো  জাগনি

প্রিয় নবীজির পতাকায়-

গর্জে চলেছো  অবিরাম তাগুদের অভিপ্রায়।

 

মুক্তির তরী ভেসে বেড়ায় ক্ষণিক বসূধায়---

 

---২২-০১=২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

তোমার গান শুনবো আমি

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মধুর কণ্ঠে পড়েছে বিষের ফোটা

তাইতো বেসুর বেতাল সরু মোটা।

 

গলার স্বরে স্বরে—

যা ইচ্ছে তাই বলছে পথ ঘুরে।

কে ছোট, কে ছোট এই অহমিকায়

আপন জাহিরে ছুটছে তামাম ধরায় ।

 

সত্যের গান থেমে যায় বারে বারে

সঠিক পথ  দেখি না আর প্রান্তরে।

মধুর কণ্ঠে পড়েছে বিষের ফোটা

তাইতো বেসুর বেতাল সরু মোটা।

 

শিল্পির প্রাণ আজ কালো মেঘে ঢাকা

ও  বলে আমারে তোর প্রাণ ফাঁকা !

কে শুনবে তোর গান মরে যাই লাজে

তুই যে বেসুর বেতাল নাহি আসে কাজে।

 

মধুর কণ্ঠে পড়েছে বিষের ফোটা

তাইতো বেসুর বেতাল সরু মোটা।

আপনার ঘরে আলো দেও যদি

তোমার গান শুনবো আমি নিরবদি।

---২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

           

 

                               

ভাইরাল

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ভাইরালে ভাইরালে বিখ্যাত কতো জনে !

কি বলে! কি করে ! শুদ্ধতা নাই প্রাণে।

বুঝে, না বুঝে ছুটেছো তার গানে

লাইক দেও  কমেন্টস করো ইন্টারনেট আলাপনে।

 

ভাইরাল !ভাইারাল! গেয়ে যাও সুরে সুরে—

চেয়ে দেখো তার ঘরে বাতিলেরা সব ঘুরে ।

ওহে কান পেত ওই বাঁশির উদাস কাঁদন

সে বলছে তোমায় খুলে দাও তাগুদ বাঁধন।

 

কোথায় যাও হে পথিক পথ- বঁধরে?

তার প্রাণ যে ডুবে আঁছে আঁধারে!

কাকে তুমি করো ভাইরাল?

আপন স্বার্থের খেলায় ওরা মেতেছে উত্তাল ।

 

হে নেট প্রিয়, তোমার বুকে এতোটুকু আলো যদি জাগে

যে কেউ ভাইরাল হবে না যাচাইয়ের আগে ।

কোথায় ছুটেছো পথিক সন্ধ্যার আঁধারে-

সম্মুখে এক অগ্নি চুল্লি ডাকছে তোমারে।

 

ভাইরালে ভাইরালে বিখ্যাত কতো জনে !

কি বলে! কি করে ! শুদ্ধতা নাই প্রাণে।

---২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আমার কাছে এখনো পড়ে আছে

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমার কাছে এখনো পড়ে আছে

অফুরান ভালবাসা-

কিন্তু তুমি হারিয়ে ফেলেছো তালার চাবি!

ঢুকবে  কি করে?

কেমন করে দরজা আজ খোলবে!

 

অহংকারে গড়া প্রাণ তো তোমার আছে

সে তো কথা শুনে না,সে তো বুঝে না

কোনটা হৃদয়ের চাবি?

আজ তো তোমাকে প্রেমের ভিখারী হতে হলো।

 

আমার কাছে এখনো পড়ে আছে

অফুরান ভালবাসা-

শুধু চাবিটা লুফে নাও পরম যত্নে হৃদয়ের কাছে

ভালবেসেছিলাম, তোমার সময় হলো না

কবিতা বুঝলে না,আজ ভিখারী হলে

সেই কবিতা আর নেই---

 

ওই হৃদয়ের তরঙ্গো এখনো ভিতরে আছে

তবু কেন মুখ অশ্রু ঝলোমলো-

বলিও, সেই চাবিটা ফেরত চাও কিনা!

আমার কাছে এখনো পড়ে আছে

অফুরান ভালবাসা-

---২২-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...