শুক্রবার, ডিসেম্বর ০২, ২০২২

মহা-সমাবেশ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০২-১২-২২ ইং।

*******************************

শিখেছ শুধু উচ্চ চীৎকার – চীৎকার !

শ্লোগান দাও ! শ্লোগান দাও ! দুর্বার ! দুর্বার !

হঠাও হঠাও চিৎকার! চিৎকার- বার বার—

সমাবেশ - সমাবেশ -মহা- সমাবেশ !!

চেতনার অযোগ্য তবু সমাবেশে যোগদান

জনতার ঢলে ঢলে উত্তাল কলোতান---

মঞ্চে মঞ্চে রাগব বোয়ালের হরষ-বরষ!

চুনু পুঁটি চিৎকার করে উঠে বেশ বেশ বেশ!!

এখানে কার উপকারে এসেছে সংসারে ?

কোন মুক্তি দাতার ডাক শুনে রক্ত ঝরে ?

কে জাতির দিপালী রুই কাতলার দলে ?

এ মঞ্চে আছি কি ওইসব কান্ডারী এ কালে ?

মঞ্চে মঞ্চে হা করে আছে ক্ষুধার্ত্ তিমি

শুধু বুঝেনা চুনু পুঁটির অন্তর ভূমি।

এ মহা সমাবেশ  রাগব বোয়ালের ঢাল !

শুধু চুনু পুঁটিরা শুন্য্ তবু ছুটেছে দল-বল।

-----------------------------------------

মূর্খের উগ্রবাদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০২-১২-২২ ইং।

*******************************

একই আকাশে একই বাতাসে জন্ম সবার,

একই স্বাধীনভূমে একই পতাকা জাতির

তবু ন্যায় বিচারে বিস্তর বৈষম্য সঞ্চার

ক্ষমতা -অর্থ্ -বাহুবল –মূর্খ্ -চারিধার

পাড়া -মহল্লা ,রাষ্ট্র সমাজের কর্ণধার !

 

নম্র -ভদ্র, শিক্ষিত -জ্ঞানী গুনী নেই আর ,

ন্যায় বিচার তালাশে চারিদিকে হাহাকার !

বাহুবলের জুলমে রক্তাক্ত ভদ্র শরীর

অজ্ঞ মূর্খের উগ্রবাদে জ্ঞানীরা নতশির।

 

নাই কোন ইতিবৃত্ত, নাহি কোন গৌরব !

তবু মানুষ খুঁজে  বাহুবল অর্থ্ - বৈভব।

একই আকাশে একই বাতাসে জন্ম সবার,

অজ্ঞ মূর্খের উগ্রবাদে জ্ঞানীরা নতশির।

-----------------------------------

বৃহস্পতিবার, ডিসেম্বর ০১, ২০২২

প্রাণের শোভা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০১-১২-২০২২ ইং

*******************

তোমাকে দেখলেই মনে হয় ফুটন্ত কুসুম,

জেগে আছো হৃদয় ভূমে পূর্ণিত সুবাসে।

শরীরের প্রতিটি ভাঁজ যেন জ্বলন্ত নক্ষত্র

আলো দিয়ে যায় পুলকিত আকাশে

স্বপ্নের বাসরে খুব কাছে আসি

ওগো প্রিয়ে , ওগো পূর্ণিত শশী !

আমার এই রক্ত ঝরা মরু প্রান্তরে।

প্রাণের শোভা হয়ে তুমি  এসো হে লাবণী-

সুখ স্বর্গিয় প্রণয়ের অনন্ত সাগরে-

তেমনি ভালবাসা তুমি, ওগো প্রিয়ে- অন্তর গভীরে।

বুধবার, নভেম্বর ৩০, ২০২২

কল্লোলিনী নিশ্চুপ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ৩০-১১-২০২২ ইং

*******************

আজ আর হৃদয়ের ভাষা নাহি বুঝি !

বর্ণ্ শব্দগুলো এলোমেলো গলিঘুঁজি ।

বিশালতা নেই প্রাণের গভীরে কোথাও

ভালবাসার মহত্ত্ব নেই প্রেমিকার বুকেও ।

 

তবু কবি ছুটেছে শহর গঞ্জ গাও-

এতো ক্ষরণ ! তবু শুনি ডাক ওঠাও-ওঠাও

কবি তো বিলিয়ে যায় এই প্রাণ শরীর

শুধু কল্লোলিনী নিশ্চুপ অন্ধ বধির !

 

বুকের ভিতরে শুন্যতার কোলাহল শুধু

প্রেমের বাগানে ফুল নেই- মস্ত ধু ধু !

দিয়েছিলাম সব যেটুকু ছিল দেবার

শুধু তোমার ছিলনা---

 

এখানে কল্লোলিনী নিশ্চুপ অন্ধ বধির !

কবি তো বিলিয়ে যায় এই প্রাণ শরীর ।

-----------------------------------

সোমবার, নভেম্বর ২৮, ২০২২

নিরব কেন ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৮-১১-২০২২ ইং

*******************

নিরব কেন ?  হৃদয়ের ফুল যে ফুটেছে ধরায়,

আঁখি মেলিয়া তুমি কি দেখবে না নব ঊষায়?

জুঁই চ্যামিলী হাসনে হেনা চেয়েছে আঁখি তুলি-

ভালবাসার দুয়ার গেছে খুলি

তোমার ফুল ফুটেছে কি?ফুটেছে কি পুলকের মুকুল?

যে সৌরভ সুবাসের গন্ধে গন্ধে আমি এত আকুল !

এখনো খুলনি আঁখি ! এখনো নিরব গন্ধরাজ

তাইতো ব্যাকুল আমি, তাইতো খুঁজি নব পুস্পসাজ

কোথায় সেই শুভ্র কাশ ফুলের আগমনী গান ?

সে কি ডাকিছে আমারে ? শুনি নাই,পাইনি সন্ধান

তবু ছুটেছি তার খুঁজে যদি গায় সেই গীতি

ওই তরঙ্গ তব প্রাণে শুনি- হে হৃদয়ের মিনতি।

তোমারই গায় গান সুমধুরস্বরে

তুমি আমি এক হব একই প্রাণের মন্দিরে।

নিরব কেন ?  হৃদয়ের ফুল যে ফুটেছে ধরায়,

আঁখি মেলিয়া তুমি কি দেখবে না নব ঊষায়?

---------------------------------------

শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২

মুর্খের শাসন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৫-১১-২২ ইং।

*********************************

সেই আদর্শের সূর্য্টা আজিকায় সূর্যাস্তের কালে,

নৈতিক শত্রুরা ভর করেছে মানবের ডাল -পালে।

সেই প্রদীপটা নিভেগেছে, বিচিত্র রঙ তার

মুর্খের শাসনে রক্তাক্ত পথ -ঘাট -প্রান্তর।

ক্ষমতার দাপট, অর্থের দাপট মহাসমারোহে

নম্র- ভদ্রতাকে পুড়ে যায় অপমানের দহে

ধীরে ধীরে

মানুষ তার মনুষ্যত্ত্বকে পুঁতে ফেলেছে মোহের ভীড়ে

প্রাণ আজ আলোহীন দিবাকর !

চারিদিকে ন্যায় নীতিহীন উৎসবের রাগে-

মুর্খের অগ্রাসনে পল্লবে পল্লাবে দোলা লাগে

সত্যের রশ্মিকরে পরাজয়ের ব্যথিত চুম্বন

রন্ধে রন্ধে মুনাফিকের বিচিত্র আয়োজন ।

জ্ঞানের প্রদীপ আজ মিনতি জানায়

এখন আর ডাকিয়ো না তারে মূর্খদের সভায়।

সেই প্রদীপটা নিভেগেছে, বিচিত্র রঙ তার

মুর্খের শাসনে রক্তাক্ত পথ -ঘাট -প্রান্তর।

-----------------------------------------------

আমি চাইতে এসেছি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৫-১১-২২ ইং।

*********************************

মুক্তির বিপ্লবে যাত্রা শুরু কর হে কাফেলা,

জীবন যুদ্ধের বিপুল সম্ভবনা আসন্ন বেলা।

এখন, দিকে দিকে দুর্ভিসহ জীবন

আয়ের – ব্যায়ের বৈষম্যেরা হয়েছে উম্মোচন

পশ্চাতমুখী ‍দৃপ্ত জীবনের গতিবেগ

অর্থ্নৈতিক আকাশে সংশয়ের মেঘ !

মুক্তির বিপ্লবে যাত্রা শুরু কর হে চেতনা

ঘরে ঘরে এসেগেছে জীবন-জীবিকার যাতনা

সম্মুখে তোমাদের বিজয়ের অনন্ত সম্ভাবনা

গর্জে উঠো দূর্গে দূর্গে দেও হানা

হে বঞ্চিতের দল !চল চল হে কাফেলা

অধিকার বুঝে নাও দীপ্ত রাঙ্গা উদয় বেলা

যদিও ক্ষর্ধাত প্রাণ,তবু নিশ্চুপ থেকো না আর

বিপ্লব শুরু কর দুর্বার গতি, ওই যত অবিচার

আমি সংগ্রামী, আমি বিপ্লবী, আমি দুর্ণিবার !!

আমি হারতে আসিনি, আমি নত হতে আসিনি

আমি চাইতে এসেছি জনতা অধিকার---

চারিদিকে পকেট শুন্য – ক্ষুধার্ত্ প্রাণ !

আর ওরা মঞ্চে মঞ্চে গায় আনন্দ গান।

মুক্তির বিপ্লবে যাত্রা শুরু কর হে কাফেলা,

জীবন যুদ্ধের বিপুল সম্ভবনা আসন্ন বেলা।

--------------------------------------------

 

 

 

বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

বুকে ভালবাসার তৃষ্ণা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৪-১১-২০২২ ইং

*******************

এতটা ভালবাসার প্রয়োজন নেই, অহংকারটা কমাও

এতটুকু রূপ লাবণ্য চায়নি

এতটা শোভা, এতটা গরিমা কিংবা অর্থ্ বৈভব

চেয়েছি আরো কিছু কম,

যা চেয়েছি সে কি তোমার আছে ?

তুমি তো নিঃস্ব ! তুমিতো হৃদয়হীনা এক নারী

তুমি চিনেছো শুধু পৃথিবীর মোহ

অর্থের হিসাব নিকেষ-

আজ কেন এত উদাস ? কেন এত বিরহী !

ব্যাদনা দেখুক, বিশ্ব দেখুক

এত হৈ রৈ, এত অহংকার, এত সমাগম !

আজ এতটুকু ভালবাসার কাঙ্গাল !

একটি বিরহের খনি,

বুকে ভালবাসার তৃষ্ণা, অহংকার পদধূলিত

একটি হৃদয় তাকে বলুক প্রেমিকা------

---------------------------------------

যেখানে ব্যাকুল আমি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৪-১১-২০২২ ইং

*******************

যদিও প্রবল ভালবাসি অন্তর গভীরে,

যদিও সারথী ভাবি অনন্ত অম্বরে

তবুও শঙ্কা জাগে মৌন মন্তরে

এ তুমি কিনা ভুলে যাও আমারে।

কত প্রেমগেছে থেমে ছলনার শিবিরে

এখানে অর্থের সংঘাত দন্ড বিচারে

ভালবাসার দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা

এখানে অন্ধ, বন্ধ হৃদয়ের সব পাখা

তবু ভালবাসে তবু ভালবাসি

এ নহে গো আনন্দ মুখর কোন ফুলপল্লবপুঞ্জিত

এখানে অনেক বিষাদময় রক্ত ক্ষরণে রঞ্জিত !

তবু যে তোমার দিকেই অন্তর সাগর ফুলিছে

রক্ত কণিকাগুলো কলকল্লোলে দুলিছে-

কোথায় তুমি, কোথায় সে আলোক পাখা

যেখানে ব্যাকুল আমি, সেখানে তুমি পুলকশাখা

-------------------------------------

 

কতটুকু জানি ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৪-১১-২০২২ ইং

*******************

দেশ প্রেমিক বলে যারে হৃদে মানি

বজ্র শ্লোগানে শ্লোগানে তুলি ধ্বনি

তারে আমি – তুমি কতটুকু জানি ?

গভীর রজনীর মাঝে প্রণয় মিলনে

একই মঞ্চে একই নীড়ে একই রণে

মুসতাক – মীরজাফরের গানে গানে

এ যে গর্জ্ন এ যে তর্জ্ন পাড়ায় পাড়ায়

তার পশ্চাতে কি- জানি নাতো হায়

ওরা ফিরাবে মুখ,যখন ক্ষমতা পাবে

শুধু জনতা পারে না,এ নিখিল ভবে।

ওরা কভূ ফিরবে না জনতার পথে

শুধু লুটতরাজ করে যাবে এক সাথে

এ ক্ষণমিলনে যা দেখ মনোহর

তার ইতিহাস নহে গো এমন সুন্দর!

এতো ভুল কর কেন, হে অন্তরতম

ওরা যে বিদ্রোহী দোসর চিরপরিচিত মম।

----------------------------------

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...