রবিবার, জুন ১১, ২০২৩

আজ পৃথিবী শোকাহত

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৬-২০২৩ ইং।

****************

ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!

হে প্রাণ তুমি এসেছিলে যেখান হতে

সেখানেই করতে হবে প্রস্থান !

কে আগে ,কে পরে, কে জানে শুনি ?

মৃত্যুর পরওয়ানা বুঝে নাকো প্রেমের ধরণী !

এইতো সেদিন তুমি ছিলে প্রাণবন্ত এক প্রাণ,

হেসে খেলে গেয়ে গেছো জীবনের জয়গান।

আজ তুমি নেই এ পৃথিবীর প্রান্তরে

চলে গেছো দূর- বহুদূর রক্তের বাঁধন ছেড়ে

যেখানে কেউ নেই শুভ্র কফিনের ভিতরে !

ওই অন্ধকার কবরে-

তোমার এ প্রস্থানে জগৎ স্তম্ভিত! প্রাণ ব্যথিত

আজ পৃথিবী শোকাহত !

তবু দু’হাত তুলে ফরিয়াদ করি বিধাতার সনে

তিনি যেন ক্ষমা করেন কাল হাশর ময়দানে।

-----------------------------------------

শনিবার, জুন ১০, ২০২৩

তোমার এ পরাজয়ে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৬-২৩ ইং।

******************************

যেখানে প্রেমের স্বর্গ্ রাজ্য  ছিল,

হৃদয় উথরোল ছিল মিছিলে মিছিল।

যেখানে ফুটত ভালাসার মঞ্জরী.

আজ সেখানে বিরহ ব্যদনা সহচরী !

তাই ব্যথাতুর ক্ষত বিক্ষত প্রাণ

যদিও ভালবাসা ছিল চিরন্তন ।

মোহেরা নিষ্ঠুর হাত বাড়াল চৌদিকে

গ্রাস করে নিল ভালবাসার পৃথিবীকে !

তুমিও অহংকারী হয়ে গোধূলী সন্ধ্যায়

প্রণয় প্রদীপ নিবে দিলে ফুল শয্যায়!

কঠিন আঘাত লাগে বিপুল যাতনায়

তবু আসলে না ভালবাসার সুখ-সূধায়

নিভে গেলে উত্তাল ঝড়ের ঘূর্ণিপাক !

তোমার এ পরাজয়ে বিশ্ব হতবাক!

------------------------------------

তবু লিখে যাাব কবিতা

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৬-২৩ ইং।

******************************

হৃদয়ের তরঙ্গতে প্রেমের ফুল

হয়তো রচে গেছে ভুল !

যদি  প্রাণেরা জানতো এত বিষাদ বিধুর

হয়তো কেউ ভালবাসত না বিন্তর !

হৃদয় - হৃদয়হীনা এখন

আগুনের শিখায় প্রজ্জ্বলিত প্রাণ।

তবু ভালবাসে অনুপম কারুকার্যে নিয়ত

যদিও হৃদয় উত্তপ্ত গলিত।

তুমি এসেছিলে অবুঝ প্রাণে আকস্মাৎ

আর তাতেই করে গেলে

প্রমত্ত গতিতে ঘাত-প্রতিঘাত !

হয়তো কোনদিন লেখা হবে নীল ইতিহাস

সেদিন না হয় করে যেও পরিহাস !

যতই আঘাত কর

তবু লিখে যাাব কবিতা

তবু বলে যাব তুমি আমার নিঃশ্বাস !

-----------------------------------------

যতই আমায় নিন্দা কর

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৬-২৩ ইং।

******************************

যতই আমায় নিন্দা করে দাও না যত গালি,

আমি কিন্তু ভাবছি তোমায় প্রাণের বুলবুলি।

তুমিই আমার গদ্য-পদ্য প্রেমের প্রিয় ছড়া,

যতই আমায় নিন্দা কর তুমিই নিত্য পড়া।

তুমি যতই হও না কেন ঝাঁল কিংবা টক

আমি ততই ভাবি তোমায় মিষ্টি স্বাদের সুখ।

তোমার প্রাণে যতই আমি হই না কেন মন্দ,

আমার কাছে তুমি সদা বেলী ফুলের গন্ধ।

যতই আমায় নিন্দা কর তোমার দিকে ঝোঁক,

যতই তুমি নাহি বুঝ আমার প্রাণের দুঃখ ।

তোমায় আমি ভালবাসি কেমনে দিব ছুটি ?

তুমি আমার হৃদয় তাবু- জীবন ঘরের খুঁটি।

যতই আমায় নিন্দা করে দাও না যত গালি,

আমি কিন্তু ভাবছি তোমায় প্রাণের বুলবুলি।

-------------------------------------------

মানবিক মহাপ্রাণ

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৬-২৩ ইং।

******************************

মানবিক মহাপ্রাণ, সেবা করে মানবের,

ঐকের ডাক দেয় নাহি ভেদ ধরা তর ।

কে সে ? কে সে ? গরীব দুঃখীর আপজন!

বিভেদ ভুলে যে সাম্যের ডাক দেয়

সে জন- সে জন- সমাজের প্রিয়জন।

যদি সে আসে গো নাহি রবে অভাবও

মানবিক প্রাণ জনের এ তার স্বভাবও ।

মিলে মিশে থাকে সে প্রভূ তার রক্ষী,

জগতের কর্ম্ সব হাশরের স্বাক্ষী।

ধর তুমি ,ধর হে বঞ্চিতের হাল-চাল,

সাম্যের ডাক দাও নাহি করে গোলমাল।

ওহে ,এপার- ওপার নাহি কোন সমাচার

আমরা মানুষ সবে এ ধরনী তর

এটাই ব্যাপার !

মানবিক মহাপ্রাণ, সেবা করে মানবের,

ঐকের ডাক দেয় নাহি ভেদ ধরা তর ।

-------------------------------------------

শুক্রবার, জুন ০৯, ২০২৩

ধরার বুকে এসেছে বৃষ্টি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৯-০৬-২৩ ইং।

******************************

ধরার বুকে এসেছে বৃষ্টি প্রভূর রহম শেষে,

সৃষ্টি তাহার উঠেছে হেসে নব প্রাণের বেশে।

 তাপদহের নাভিঃশ্বাস নাইকো ধরার বুকে,

পাহাড় -পর্ব্ত, নদী-নালা জল-রাশির সুখে।

কে দিয়েছে ? কে পেরেছে? ভেবেছি কি কভূ !

শীতল পরশ বৃষ্টি ওই দিয়েছে মহান প্রভূ ।

কার কাছে চাও কো তুমি হিমেল শীতল ধরা ?

নিয়ামত তাহার বৃষ্টি রূপে গগণ অশ্রু ঝরা।

তোমার  পাপে তুমি পুড়ো এই ভুবন তর,

প্রকৃতি ওই ধবংস করে মর অতঃপর !

আমরা মানুষ নাহি বুঝি প্রভূর রহম ধারা,

তাপদহের অনল শিখায় তাইতো ঘরছাড়া।

ধরার বুকে এসেছে বৃষ্টি প্রভূর রহম শেষে,

সৃষ্টি তাহার উঠেছে হেসে নব প্রাণের বেশে।

---------------------------------------------------

 

 

বৃহস্পতিবার, জুন ০৮, ২০২৩

হয়তো ভুল করে এসেছিলে

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৬-২০২৩ ইং।

****************

ভুল করে হয়তো তুমি এসেছিলে !

এখানে যে রাত্রির অন্ধকার

 সে কি তুমি দেখেছিলে ?

নাকি কষ্ট দেওয়ার জন্যই পূর্ণি হয়ে

তুমি জ্বলেছিলে আলো ছড়ায়ে !

আজ যে শাখে শাখে তুমি ফুটে আছো

এত সুগন্ধি ছড়ায়ে, এত সূরভী হয়ে

ভাবতেই মনের পর্দায় ভেসে উঠে

সেই মিষ্টি হাসিটা ! রাঙা ঠোঁটের ঝিকিমিকি

মুক্তার ঝলক !

বল না এসব স্মৃতি ভুলি কি করে ?

আমি যে ভালবেসে ফেলেছি, আমি যে

তোমার ভিতরে হারিয়ে গেছি-

অথৈ জলের তরঙ্গ রাশিতে-

এর কোন কিছু মিথ্যে নয়, ছলনা নয়

হয়তো তুমিই

ভুল করে এসেছিলে ভালবাসার মহনায়।

----------------------------------

 

এ তুমি কি করে বিদ্রোহ করো


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৬-২০২৩ ইং।

****************

আলো নেই তবু এখানে যে পথ হাঁটা,

হঠাৎ আকাশে কালো মেঘের ঘনঘটা!

পূর্ণিমার শুভ্রতা যে লাজুক গাঁয়ে

লুকিয়েছে মুখ অভিমানী হয়ে ।

নীরব এখানে ভালবাসার হৃদয় পাড়া,

এত ডাকি, এত ভাবি তবু নেই সাড়া।

সেই মিষ্টি হাসিটুকু আজ বড় অহংকারী !

এত কাছে হদয়ের স্পন্দন শুনি !

তবু যেন কোথাও চির বৈরী- আড়াআড়ি।

যাই বল না কেন ?

তুমি যে ভালবাস উথরোল স্রোতের মতো

এ তুমি কি করে বিদ্রোহ করো বলতো ?

এ তুমি প্রবাহিত ভিতর নদী বারো মাস,

তোমাকে নিয়েই এ জীবনের সব উল্লাস।

-----------------------------------

লোডশেডিং বাংলার বড় বিষ্ময় !

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০6-২০২৩ ইং।

****************

আগুনের লেলিহান শিখায় চকিত চুতুর্দিক !

তীব্র তপদহে মৃত্যতাড়িত বেঁচে আছি ঠিক।

নাভিঃশ্বাস উঠে প্রাণে প্রাণে শহর- গঞ্জ -পাড়া,

প্রকৃতি যেন নিষ্ঠুর অভিমানে দেয় নাকো সাড়া।

ঘরে আগুন ! বাইরে আগুন !

পুড়ছে যে আজ বিশ্ব ভুবন ।

ক্ষণে ক্ষণে ক্ষীপ্ত হয়ে উঠে বিধাতার যমদূত !

লোডশেডিং এর করাল গ্রাসে বাংলার বিদ্যুৎ

মুক্তি কোথায় হে বাংলার সেনাপতি ?

এ অসহ্য দিন, রুখবে কে দিবা-রাতি ?

তীব্র তাপদহে পুড়ে যাচ্ছে সঞ্চিত স্বপ্নেরা,

দ্রুত মুকুলিত করো আলোয় আলোয় দ্বারা

এখন লোডশেডিং বাংলার বড় বিষ্ময় !

মুক্তি দাও মুক্তি দাও আর বিলম্ব নয়।

বিশ্ব দুয়ারে যেখানে মুক্তি, এখানে অন্ধকার,

কখন আসন্ন হবে জন মুক্তির সমাচার ?

---------------------------------------

শনিবার, জুন ০৩, ২০২৩

প্রেমের অকাল মুত্যু


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৩-০৬-২৩ ইং।

******************************

প্রেমের অকাল মুত্যু বলবো কোথায় ?

ভালবাসাহীন প্রাণ দেখি সর্বদায় !

এতো জীবন্ত লাশ নিবো কোথায়?

তেমন যোগ্য সমাধি কই ?

চেতনার স্মৃতি স্তম্ভ কই !

প্রিয় -প্রিয়া বলো, আপনজন বলো

কেউ ফুল নিয়ে আসে না, কেউ বলে না

ভালবাসি-

সব কিছুই যেন স্বার্থের দিকে, ছলনার দিকে

অভিনয়, শুধুই অভিনয় !

আজ যেন  সাগরের জলও শুকিয়ে

ধুঁ ধুঁ বালুচর !

চারিদিকে জীবন্ত লাশ! প্রেমের অকাল মৃত্যু

প্রাণহীন মানুষগুলো

চিতার অনলের মতো পুড়ে যাচ্ছে

কত শত প্রাণ---

তবু চাই হৃদয়ে হৃদয়ে অমৃতের বন্ধন।

শুধু তুমি বলো এ প্রেম চিরন্তন

এর মৃত্যু নেইা ! এর যোগ্য সমাধি নেই।

--------------------------------------

মিষ্টি হাসির যন্ত্রণা (গান)

  কবি — মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ******************************************** হৃদয়ের ফ্রেমে এঁ...