মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯

তাঁরই দিকেই সবে যাবে



---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওই রবের প্রতিশ্রুতি যখন সমাগত হবে;
ভূ-গর্ব্ হতে একটি জীব সম্মুখে এসে দাঁড়াবে!

সে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে;
যে মানুষেরা বিশ্বাস করত না ওই একক রবে ।

যারা কোরআনকে মিথ্যা বলত বীর দর্পে এই নিখিলে;
সেদিন আল্লাহ ওদেরকে বিভক্ত করবে একেকটি দলে।

এক কঠিন প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে তারা
পূর্ণ্ জ্ঞানের অভাবে আজ ওরা দিশেহারা।

ওরা তো ছিল এই পৃথিবীর বুকে অন্য উপাস্যের পূজারী
ওহে আজ তো এসে গেছে ওই প্রভূর আযাব অবিনশ্বরী ।

এখন ওরা নিরুপায় –অন্ধ- বধির -বাক রুদ্ধ
কাজে আসেনি বীরত্ব, দম্ভ অহংকার পৃথিবীর যুদ্ধ।

ওহে আল্লাহ’র সাথে করো না কাউকে অংশীদার
এ সত্ত্বা ব্যতীত সবকিছুই ধবংস হবে তামাম সৃষ্টির ।

ইহ-পর আল্লাহ’র বিধানেই ফয়সালা হবে-
তাঁরই দিকেই সবে যাবে নহে অন্য কোন রবে।
--------------------------------------------17-12-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯

তুমি পাকড়াও হবেই



------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে আলোর পথ তুমি দিয়েছো মানবের অন্তরে-
সে পথ সত্যলংঘনে প্রবৃত্ত করোনা দুষ্টের বিস্তরে

তোমার করুনা হতে অনুগ্রহ দান করো হে বিধাতা
তুমি যে মহিয়ান,তুমি যে মহান সব কিছুরই দাতা ।

তুমি তো একদিন সমস্ত রুহুকে সমবেত করবে ময়দান
কোন সন্দেহ নেই ওই ওয়াদার প্রতি ওহে আল্লাহ মেহেরবান ।

জানি হে জানি, তুমি ওয়াদা ভঙ্গ করো না হে মহিয়ান
তোমার  রহমতবিনে কে আছে মুক্তি পাবে ওদিন?

যারা কুফুরী করে ওদের কোন ধন সম্পদ সন্তান-সন্ততি
কোন কাজে আসবে না ওই বিচার দিবসে আপনার প্রতি।

যে উপাস্যের উপাসনা করো এই পৃথিবীর বুকে
সে যদি না হয় একক সত্ত্বায় জ্বলবে অনলের বাঁকে।

ওহে মানব তুমি পাকড়াও হবেই ওই হাশর দিবসে
আল্লাহ’র আযাব অতি কঠিন বিচারিক এজলাসে ।
------------------------------------15-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




চিসস্থায়ী বাস গৃহ



----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে ওইদিন পৃথিীর যত প্রাণ !
মহান আল্লাহ গুনে গুনে দিবে কৃতকর্মের প্রতিদান।

ওইদিন হবে না কোন যুলুম, অত্যাচার, অবিচার
ওহে নিশ্চয় তোমার প্রভূ দ্রুত হিসাবের দাবীদার ।

তুমি কি শর্ত্ক হয়েছো আসন্ন বিচার দিবসের ?
এ প্রাণ তো কণ্ঠাগত হবে, বন্ধ হবে দম পাপীদের ।

ওহে পাপীষ্ঠ্ নেই কোন সুপারিশকরী কিংবা বন্ধু ওদিনে
ডান হাতে যাদের উঠবে আমল নামা কৃতকর্মের গুনে

ওরাাই জান্নাতী, ওরাই সফলকাম কাল হাশরে
কে আছে তোমায় পরাজিত করে
যদি অন্তরে রাখ দ্বীনের নিশানা উড়ে ।

নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারক,যিনি দেখেন সবকিছু
তবে কিসের ভয়ে হে মুমিন  নেও যদি তাঁর পিছু?

জেনে রেখো, এ পার্থিব জীবন তো শুধু ক্ষণিক উপভোগের
আরশে ওইদিন হবে চিসস্থায়ী বাস গৃহ সব রুহুদের ।

ধরণীর বুকে যদি করে যাও সৎ কর্ম্ ওহে মুমিন নর নারী
তবে আল্লাহ উপহার দিবে ওগো চিরস্থায়ী জান্নাত বাড়ী ।
----------------------------------------------14-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শনিবার, ডিসেম্বর ১৪, ২০১৯

যেদিন আসবে ডাক



                       ---------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে পবিত্র সত্ত্বা এই মানবেরে শিক্ষা দিয়েছেন কোরআন;
পৃথিবীর সকল সৃষ্টি সেথায় অবনতশির ওই নির্দেশ মতন।

যিনি আকাশকে করেছেন সমুন্নত, তুলাদন্ড করেছেন স্থাপন
ওই সত্ত্বার সীমালংঘন করো না, ভূ -মন্ডলে প্রকাশ্যে- গোপন ।

ন্যায্য হিস্যা কায়েম করো দিয়ো না কো কম ওজন
যে নিখিলে বুকে তুলেছেন আল্লাহ সৃষ্ট্জীবের প্লাবন ।

কত ফুল, কত ফল, কত তরুলতা নেয়ামতে ঘেরা-
যে জীবিকার সন্ধানে ছুঁটে বেড়াও ক্ষণিকের ধরা ।

ওহে জ্বীন, ওহে মানব তাঁর কোন অনগ্রহকে করবে অস্বীকার ?
তোমরা তো পোড়া মাটি কিংবা আগুন হতে তৈরী্ ওই সত্ত্বার।

তোমরা কি জানো, দুই উদয়াচল ও অস্তাচলের মালিক
যিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন  মৌলিক।

যেখানে মোতি আর প্রাবল দিয়েছেন দয়াময় প্রভূ ।
সেখানে বুক চিড়ে রয়েছে দেয়াল অতিক্রম করে না কভূ !

কি অপূর্ব্ সৃষ্টির শৈলী আজও দঁড়িয়ে আছে এই ধরণী !
আরশ হতে যেদিন আসবে ডাক, ভেঙে যাবে সব গাঁথুনী।
----------------------------------------------------14-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ওরাই অভিশপ্ত,ওরাই অবাধ্য



                  ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কোন সত্ত্বা  আছে কি তোকে ছ্ন্নি করে বল?
তোর দিকে থাকে যদি আল্লাহ’র রহমত দল ।

ওহে মুমিন তুই ভয় কর একক সত্ত্বা মানি তারে
তোর আগামী কি হবে চিন্তা করে দেখ না জ্ঞানসারে !

প্রত্যেকের উচিৎ ভয়ে ভয়ে থেকে তাঁরই উপসনা করা
সে তো তোর মালিক ইহ-পর জগৎ যেথায় তুই ধরা ।

ওহে মুমিন, তোরা যা করিস গোপনে- প্রকাশ্যে
এর সবকিছুই আল্লাহ’র দর্পণে চির উজ্জ্বল হাস্যে ।

ওহে তোরা হসনা ওদেরই মতো, যারা ভুলে গেছে তাঁরে
ওরাই অভিশপ্ত,ওরাই অবাধ্য পবিত্র সত্ত্বার দরবারে।

ওরা নহে সম ওইসব বান্দার যারা কিনা জান্নাতের
ওহে মুমিন ওরাই জাহান্নামী যারা নহে মহান আল্লাহ’র।

যে কোরআন জ্বলছে মানবের বুকে মুক্তির আলো হয়ে
তা যদি আসত পাহাড় –পর্বতে থাকত ওরা ভয়ে ভয়ে!!

কিন্তু তোরা বুঝিস না প্রভূই দৃশ্য অদৃশ্যের মালিক প্রবল
তিনিই পরম দয়ালু , অসীম দাতা নভোমন্ডল , ভূ-মন্ডল।

---------------------------------------------14-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯

প্রভূর রঙে রাঙালে যদি


-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে প্রভূ ভীরু, তোমার প্রভূ তোমাকে ত্যাগ করেনি
এতোটুকু বিরূপও হয়নি

শুধু জেনে রেখ, নিখিলের আমলই হাশর পারাবার !
এই ইহকাল অপেক্ষা শ্রেয় হবে নেই কেহ হারাবার ।

খুব বেশী দুরে নয় ওইদিন
ওহে মুমিন তৈরী থেকো প্রতিদিন

যেদিন পড়বে ডাক ওই আরশ হতে অকুল অন্ধকার
কেউ পারবেনা রুখতে মৃত্যু মায়া মমতা পৃথিবীর

প্রভূর রঙে রাঙালে যদি ক্ষণিকের এই প্রাণ
সত্ত্বরই হয়ে যাবে তুমি বিধাতার জান্নাতী মেহমান

সন্তুষ্ট্ হবে ওইদিন ধরণীর ব্যাথা সব ভুলে
আশ্রয় প্রার্থনা কর তাঁর সানে হৃদয়ের দ্বার খুলে

ওহে প্রভূ ভীরু, ওহে ঈমানদার ।
তিনিই আশ্রয় দাতা, যিনি পাওয়ারদীগার।

----------------------------------------12-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯

হে অশান্ত মন


--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে অশান্ত মন, উপায় তো নেই কোথাও যাবার
ফিরে যাও তুমি ফিরে যাও ওই তাঁরই দরবার ।

যিনি কিনা তোমার পরওয়াদীগার
নভোমন্ডল-ভুমন্ডের একক সত্ত্বা দাবীদার ।

সন্তষ্টচিত্তে স্বরণ করো তারে এ প্রাণের কলরবে
কিংবা যুক্ত হয়ে যাও সেইসব গোলামের উৎসবে ।

যারা কিনা আল্লাহ’র বান্দা ক্ষণিকের বিস্তরে
চিনেছে, শুধু চিনেছে আল্লাহ রাসুল (সাঃ) কে অন্তরে ।

হয়েছে চির বিজয় ইহ-পর কালে
কোরআন-হাদিসে জীবনের পথ চলে ।

শুন হে শুন, হে অশান্ত মন- কিছুই তো নেই হারাবার
সুসংবাদ দিয়েছে আল্লাহ পাবেই তুমি জান্নাত ওইপার ।

----------------------------11-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





আল্লাহ ভীরু যে প্রাণ



                  --------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আল –কোরআন আর হাদিস দু’টি আলো ভাই
চির মুক্তির পথ যেথায় খোঁজে মানবেরা পাই ।

ওই গগণে দু’টি  তারা কোরআন আর হাদিসের আলো
যে কিনা ভ্রান্ত পথের জ্যোতি
দেখায় গো পথ নিশি অতি !
এক আরশ হতে দুর করে যায় গো অন্তরের সব কালো ।

কোরআন আর হাদিসের প্রেম
মুমিনের কলবে জাগে গো প্রথম ।
তৌহিদী প্রাণে বহে গো আল্লাহ -রাসূলের (সাঃ) প্রেম ধারা

সেজদা করে নত শিরে
প্রিয় নবীজির পথ ধরে
মুক্তি যে এ পথে ভাই একে অপর আঁকড়ে যারা ।

আল্লাহ- রাসুলের (সাঃ) চেয়ে কারে করো মায়া বেশী?
ইয়া ইম্মুতি ইয়া ইম্মুতি কাঁদিবে নবী কাল হাশরে আসি!
ইয়া রব ইয়া রব ডাক তুলি
ফরিয়াদ করিবে যেওনা কো উম্মত ভুলি।
আল্লাহ ভীরু যে প্রাণ, কোরআন -হাদিসের প্রিয়া তারা ।
-----------------------------------------11-12-2019,রাওনাট ,কাপাসিয়া,গাজীপুর।





অভিশপ্ত আবু লাহাব



                                          - ----------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অন্তঃকরণে বিশ্বাস করো এক আল্লাহ’য় প্রতি নিঃশ্বাসে
অভিশপ্ত আবু লাহাব এখনো উপমা এই তামাম বিশ্বে ।

ধবংস হোক আবু লাহাবের হস্তদয়, ধবংস হোক সে নিজে
এতো উপার্জিত অঢেল ধন দৌলত আসেনি তার কোন কাজে!!

যে অবিশ্বাস দানা বেঁধে আছে পবিত্র কোরআনের বিপরীতে
সে প্রতিদান অতি সত্ত্বর সে পাবে দোযখের লেলিহান অগ্নিতে।

ওহে ,যে ইন্ধন দিয়েছে তার স্ত্রী ,সেও একই পথের পথিক !
ওদের গলদেশে খর্জুরের রশি নিয়ে পাকড়াও আছে সবদিক।

ওহে শুন, ওহে শুন হে মানব,
সে এক অভিশপ্ত আবু লাহাব

ঈমান আনেনি কভূ আল-কোরআনের প্রতি
নবীজির ডাক না শুনে আপনাকে করেছে ক্ষতি।

ফিরে এসো, ফিরে এসো হে আল্লাহ’র প্রতি
কাল হাশরে তোমার কপালে জ্বলবেই মুক্তির জ্যোতি।

-------------------------------------11-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






ক্ষমা প্রার্থ্না কর

                       ----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ঈমানে বলিয়ান থেকে উড়ায় যারা তৌহিদী পাল
ওরা পাবেই খোঁজে মুক্তির পথ চিরনির্ভ্য় চির নির্ম্ল।

কবে হেরেছে আল্লাহ’র গোলাম কোরআনের পথ ধরে?
সাহায্যের ডানা মেলে যদি প্রভূ বিজয়ের কেতন উড়ে ।

দেখবে তুমি তৌহিদী পথে দলে দলে গাফেল সেনা
এড়াই দ্বীনের, এড়াই মুসলিম,এড়াই চির চেনা।

খুলেছে দ্বার আপন প্রাণের নাই তো সেথায় কেউ
এক আল্লাহায় বিশ্বাস এনে মুমিনেরা তুলেছে ঢেউ।

ওহে মুমিন, পবিত্রতা বর্ণনা করো ওই আল্লাহ’র ধ্যানে
যিনি তোমাকে কবুল করেছেন পবিত্র আল-কোরআনে ।

আজ দেখ ভিড়ছে কত দ্বীনের তলে দলে দলে
চির নত শির ওই  প্রভূর তরে হৃদয়ের দ্বার খুলে ।

ওহে মুমিন! ওহে মুসলমান! ক্ষমা প্রার্থ্না কর দিনে রাতে
তিনিই মহান !তিনিই চির ক্ষমাকারী সম্মুখ- পশ্চাতে ।
--------------------------------------- 11-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...