-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অপমান করেছিলে তুমি
আবার ভালবাসাও দিয়েছিলে।
হৃদয় ছিড়ে আমাকে ব্যাকুল করেছো
তুমি আবার খুলে দিয়েছো প্রেমের
জানালা
অনুভূতি নিংড়ে নিংড়ে স্পর্শের দোলা
গভীরে দিয়ে গেলে অদৃশ্য শিহরণ!
প্রেমের স্মৃতি সৌধ।
ফুলেল আঙ্গিন!
সেই ঝাঁকুনি পেতে হবে প্রত্যহ
প্রাণটা যতদিন স্পন্দিত হবে তত
দিন তুমি
পিঞ্জরের গহিনে আঁচড়াবে
পাগলের মত অবিরত!
----------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment