শুক্রবার, ফেব্রুয়ারি ১৮, ২০২২

ভাষা শহীদের রক্ত বিন্দু

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০২-২০২২ ইং

সর্ব অঙ্গে সর্ব প্রাণে যারে অনুভব করি—

 সে যে আমার মাতৃভাষা যায় গো শিহরি

কি যে অমৃত  রস ধারা দেয় গো কণ্ঠ স্বরে  !

উঠায় গো তাল লয় অ -আ -ক –খ- ধরে

 

সে যে আমার বাংলা ভাষা প্রাণে হরষিয়া

মাতৃস্তন পানে দোলে গো  অঙ্গে বহিয়া

তারে কি করে ভুলি রক্ত চুক্ষু দেখিয়া ?

আমি যে ভালোবাসি গহিন বক্ষে রাখিয়া।

 

সালাম রফিক বরকত জব্বার বীরের মতন

বাংলা বর্ণে বর্ণে জ্বলে গো রৌদ্র কিরণ !

শহীদ মিনার জাগে গো একুশে ফেব্রুয়ারী

হরেক ফুলে ফুলে সাজে গো প্রভাত ফেরী।

 

ভাষা শহীদের রক্ত বিন্দু আমাদের মাতৃভাষা

তাই তো বাং লা ভাষায় দেখি গো অমর ঊষা।

অ-আ-ক-খ সর্বব্যাপী হয়ে

জলে স্থলে, অরণ্যের পল্লবনিলয়ে ।

 

অব্যক্ত আহ্বানরবে শত বার করে

অন্তর প্রবাহে রাখো গো বাংলা ভাষারে।

শুনিবারে পাই যেন চিরদিনকার

তুমি তার সিপাহী আনন্দ সম্ভার।

---------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...