শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২

পরাশক্তির বসন্তদিনে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০২-২০২২ ইং

নিখিল অন্তরে বাজুক মানবতার গান

শুনে যাক পৃথিবীর কোন মুগ্ধ কান

পিন্ড কূঞ্জ হতে উষালোকে উঠুক হাসি

ক্ষুদ্র  শক্তি পরাশক্তি দেশী -প্রতিবেশী।

 

নিদ্রা হতে উঠি  আজ বহুদিন পরে

কম্পে উঠিছে পরান অশ্রু ঝরে!

কত শত বোমা বারুদ মানবতা কেড়ে

খেলিছে যুদ্ধ খেলা এই জগৎ সংসারে।

 

কিছু কি করিবেনা পৃথিবী! আসিবে না নেমে

মানুষ কি তবে হিংস্র পশুত্বের প্রেমে

আজিকার মানবতা যেন পরমাণুর মতন

অগ্রাসী যুদ্ধের মাঝে এটম যৌবন।

 

পরাশক্তির বসন্তদিনে রক্ত ঝরা দুঃখ!

তাদের মনের গৃহে কত শত উম্মুখ

যুদ্ধে দামামা রূপে জগে উঠে বিশ্ব ভূমি

কেড়ে নেয় কত প্রাণ কত মাতৃভূমি।

 

যুগযুগান্তের মহা সাম্যের-বন্ধন

সহসা কি ছিঁড়ে যাবে- করিবে প্রস্থান

নিখিল অন্তরে বাজুক মানবতার গান

শুনে যাক পৃথিবীর কোন মুগ্ধ কান।

-------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...