কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ১৯-০২-২০২২ ইং
শতেক সহস্ররূপে বদলিতেছে প্রাণ
পৃথিবী ভুলিতেছে ভালবাসা অফুরান।
শত লক্ষ সুরে উচ্ছ্বসি উঠিছে নৃত্য
স্বার্থের ভঙ্গিতে সাজিছে মানুষের চিত্ত।
ছলনার স্রোতে স্রোতে বাজিতেছে বেণু
দাঁড়িয়ে রয়েছে প্রেম ভালবাসা কল্পধেনু
প্রেমিকার প্রেম দিকে দিকে করিছে দহন
চিতার অনলে প্রেমিক কত অগণন।
পৃথিবীর পবিত্র প্রেম যত বিরহে বরষ
কত রূপে হইতেছে অপমান দিক দশ!
প্রেম চিনিছে অর্থ্ বৈভব!
মানুষ ভুলিছে হৃদয়ের গৌরব।
প্রেমের মর্যাদা যত এক মুর্হূতেই
হারিয়েছো সেইসব চিত্তের লোভেই।
হবে না কি অন্তর বিশুদ্ধ তোমার ?
আমি যে নিলোর্ভ্ ভালবাসি অপার।
এই প্রেম হবে না কো কভূ সঞ্চার,
যদি না তুমি হও লোভহীন সম্ভার।
শতেক সহস্ররূপে বদলিতেছে প্রাণ
পৃথিবী ভুলিতেছে ভালবাসা অফুরান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।