শনিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২২

কতো না বিজয় আসিত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-০২-২০২২ ইং

যদি তোমরা গাইতে গান এক হয়ে

কতো না বিজয় আসিত আনন্দ লয়ে

হবে কি অন্তর শুভ্র তোমার ?

রিপুর স্পর্শ্ মাঝে হবে না সঞ্চার।

 

কতো যে কিরণকম্প দেখি এই ভবে

আকাশ ধরণীতল এঁকে বেঁকে যাবে।

আপন তাল লয়ে বাজে হে শিল্পির গান

গভীর কান পেতে শুনে হে অজ্ঞ প্রাণ ।

 

সহসা আসিবে না বিজয় আবেগী জনতার

তোমরা যে গর্জিছো রিপুর প্রবাহে অণিবার!

চৌদিকে ভাবের ঘোর বিহঙ্গের মুখে

অগ্নি সমীরণ হানিয়াছে আঘাত সহস্রের সুখে।

 

অযুত কলঙ্ক লেগে আছে সর্বাঙ্গ তোমার

হে সুধী, কণ্ঠ স্বরে কতো মিথ্যে বারম্বার ?

তোমারে সুধরাতে বলি আপন জীবনে

পরনিন্দায় পর দোষে দিও না সুর গানে।

 

যদি তোমরা গাইতে গান এক হয়ে

কতো না বিজয় আসিত আনন্দ লয়ে।

মিশায়াছো অন্তরে বিদ্বেষ দিকে দিকে

আজ সত্যে মিথ্যের উথরোল ভূ-লোকে।

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...