শনিবার, ডিসেম্বর ০৩, ২০২২

এ ঘোর সঙ্কটে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২২ ইং।

*******************************

মানব মুক্তির এ ঘোর সঙ্কটে,

শয়তানের ভয়ঙ্কর ছায়া হৃদয় পটে,

ছিল যত সূর্য্ রশ্মি তাহার নিকটে

আজ নিভে গেছে অন্তর কপাটে।

অন্ধকার ছায়া নামিল কাননে- অমনি

তাইতো উঠিল বেজে তাগুদের পদধ্বনি।

মানব গগণে মহা শয়তানের বিজলী

সে পথ দেখে দেখে ভুলেছে দিপালী

নিভালো নিঝরে আলোক তাহার

আজ সে পরাজিত এপার- ওপার।

মানব মুক্তির এ ঘোর সঙ্কটে,

শয়তানের ভয়ঙ্কর ছায়া হৃদয় পটে।

মুক্তি তো সেখানে মম তাহার অধীন

যে কিনা অধিশ্বর ক্ষমাশীল সীমাহীন।

ফিরে এসো সত্যের পথে রাত্রি- দিন

আল্লাহ’র স্বীকৃত দ্বীন---

-------------------------------------

গ্রাসিল ধরণী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২২ ইং।

*******************************

অন্ধকার রজনী গ্রাসিল ধরণী,

পূর্ণিমার শশী ডুবিল মানুষ বুঝেনি।

ছুটেছে দুর্গম কান্তার ঘোর অন্ধকার,

সম্মুখে বাতিল গিরি বিকট আকার।

দুনিয়ার মোহে সরলে ফিরে না কেহ

অন্তরে অন্তরে ঢুকেছে অগ্নি দাহ

কে বুঝে তাহা পুড়িছে বৃক্ষের পল্লব

মানুষ হয়েছে শুধু হিংস্র পশু সব

মনুষ্যত্ত্ব চিনেনা আর মানুষের রব

শয়তান বসেছে এখন চিত্তের শাখায়

তাইতো মানুষ ভুলেছে পথ নশ্বর ধরায়।

আগুন ধরেছে মানবের প্রাণে প্রাণে

বুঝে না তাহা তাগুদের অগ্রাসনে।

তবু যদি সত্যকে অনুভব করি

মুক্তি দিবেন তিনি, যিনি একেশ্বরী।

অন্ধকার রজনী গ্রাসিল ধরণী,

পূর্ণিমার শশী ডুবিল মানুষ বুঝেনি।

-----------------------------------------

নিস্ফল প্রবাদ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২২ ইং।

*******************************

এখন চারিদিকে ষড়যন্ত্রের মহা- মিলন !

কি সমাজে কি রাষ্ট্রে সবখানে একই ধরন।

কুট কৌশলীরা গড়ছে চির বন্ধন

রন্ধে রন্ধে দিয়েছে নির্ঘুম রাত্রির স্বপন।

আজ তুমি আমি মহা সংঘাতে

এখানে নেই কোন সাম্যের গান সংগীতে।

এখানে শুধু হিংসে বিদ্বেষের আবাদ

মুখে মুখে নীতি বাক্যের নিস্ফল প্রবাদ ।

ঘরে বাইরে মূর্খদের উগ্রবাদ

এখানে ন্যায় নীতির কপালে অপবাদ !

এখানে সবখানে আগুনের খেলা

ষড়যন্ত্রের অদম্য ভেলা-

তবু তুমি আমি পারি ভাঙ্গতে এ শৃঙ্খল

এসো হে প্রাণ খুলি জ্বালাই ওই ঊষাদল।

তুমি যে শ্রেষ্ঠ আলোক

এ অন্ধার ভূ-লোক !

এখন চারিদিকে ষড়যন্ত্রের মহা- মিলন !

কি সমাজে কি রাষ্ট্রে সবখানে একই ধরন।

এখানে শুধু হিংসে বিদ্বেষের আবাদ

মুখে মুখে নীতি বাক্যের নিস্ফল প্রবাদ ।

 

------------------------------------------


নব পুস্পের তোরণ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২২ ইং।

*******************************

এ ধরনীর মাঝে কি সুন্দর আজি !

নব পুস্প ফুটিছে নব রূপে সাজি।

পিতার মন্দিরে বসিছে ভালবাসার হাট

দোলা লেগেছে প্রাণে প্রাণে পূর্ণিমার চাঁদ

মায়ের বুকে অতুল্য দীপ উজলি জ্বলে

নাড়ী ছেরা ধনে আঁচলের কোলে

জেগে আছে নব পুস্পের তোরণ-

এ ধরনীর মহাবরণ- মহা আয়োজন

সু-স্বাগতম হে নব জাতক পৃথিবীর বহরে

জেগে উঠ নব আলোয় প্রহরে প্রহরে।

কত যে সুন্দর তুমি হে রাজার দুলাল !

সৌরভ সুবাসে ফুটে উঠ ক্ষণিক নিখিল।

-----------------------------------------

কে মিলাবে ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২২ ইং।

*******************************

কে মিলাবে আজ সাদা মনের হাট ?

কে খুলবে মানবিকতার বদ্ধ কপাট ?

চারিদিকে শুনি হৃদয় ক্ষরণের পাঠ !

মানুষেরে মানুষ আজ ছিছি ছিছি বলে

শুন মানুষ শুন পৃথিবী ওই হিমালয়তলে

মানুষ আজ নিমজ্জিত কালো কালো দলে।

কে মিলাবে আজ সাদা মনের হাট ?

মানুষ মানুষেরে করছে দংশন অকোপট।

লোভ লালসার এ জীবনে

মানুষ ভুলে গেছে আপন পরিচয় ভুবনে।

নেই কো নেই কো ভয় মরণে !!

কালো কালো পথে যায় সবে মরি,

নাহি বুঝে মানুষ ছুটে সারি সারি—

মানুষের মনুষ্যত্ত্বের নাম অথৈ সাগর তলে

আজ লুকায়াছে হাতে হাত ধরি দল-বলে।

কে মিলাবে আজ সাদা মনের হাট ?

কে খুলবে মানবিকতার বদ্ধ কপাট ?

---------------------------------------

 

শুক্রবার, ডিসেম্বর ০২, ২০২২

মহা-সমাবেশ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০২-১২-২২ ইং।

*******************************

শিখেছ শুধু উচ্চ চীৎকার – চীৎকার !

শ্লোগান দাও ! শ্লোগান দাও ! দুর্বার ! দুর্বার !

হঠাও হঠাও চিৎকার! চিৎকার- বার বার—

সমাবেশ - সমাবেশ -মহা- সমাবেশ !!

চেতনার অযোগ্য তবু সমাবেশে যোগদান

জনতার ঢলে ঢলে উত্তাল কলোতান---

মঞ্চে মঞ্চে রাগব বোয়ালের হরষ-বরষ!

চুনু পুঁটি চিৎকার করে উঠে বেশ বেশ বেশ!!

এখানে কার উপকারে এসেছে সংসারে ?

কোন মুক্তি দাতার ডাক শুনে রক্ত ঝরে ?

কে জাতির দিপালী রুই কাতলার দলে ?

এ মঞ্চে আছি কি ওইসব কান্ডারী এ কালে ?

মঞ্চে মঞ্চে হা করে আছে ক্ষুধার্ত্ তিমি

শুধু বুঝেনা চুনু পুঁটির অন্তর ভূমি।

এ মহা সমাবেশ  রাগব বোয়ালের ঢাল !

শুধু চুনু পুঁটিরা শুন্য্ তবু ছুটেছে দল-বল।

-----------------------------------------

মূর্খের উগ্রবাদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০২-১২-২২ ইং।

*******************************

একই আকাশে একই বাতাসে জন্ম সবার,

একই স্বাধীনভূমে একই পতাকা জাতির

তবু ন্যায় বিচারে বিস্তর বৈষম্য সঞ্চার

ক্ষমতা -অর্থ্ -বাহুবল –মূর্খ্ -চারিধার

পাড়া -মহল্লা ,রাষ্ট্র সমাজের কর্ণধার !

 

নম্র -ভদ্র, শিক্ষিত -জ্ঞানী গুনী নেই আর ,

ন্যায় বিচার তালাশে চারিদিকে হাহাকার !

বাহুবলের জুলমে রক্তাক্ত ভদ্র শরীর

অজ্ঞ মূর্খের উগ্রবাদে জ্ঞানীরা নতশির।

 

নাই কোন ইতিবৃত্ত, নাহি কোন গৌরব !

তবু মানুষ খুঁজে  বাহুবল অর্থ্ - বৈভব।

একই আকাশে একই বাতাসে জন্ম সবার,

অজ্ঞ মূর্খের উগ্রবাদে জ্ঞানীরা নতশির।

-----------------------------------

বৃহস্পতিবার, ডিসেম্বর ০১, ২০২২

প্রাণের শোভা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০১-১২-২০২২ ইং

*******************

তোমাকে দেখলেই মনে হয় ফুটন্ত কুসুম,

জেগে আছো হৃদয় ভূমে পূর্ণিত সুবাসে।

শরীরের প্রতিটি ভাঁজ যেন জ্বলন্ত নক্ষত্র

আলো দিয়ে যায় পুলকিত আকাশে

স্বপ্নের বাসরে খুব কাছে আসি

ওগো প্রিয়ে , ওগো পূর্ণিত শশী !

আমার এই রক্ত ঝরা মরু প্রান্তরে।

প্রাণের শোভা হয়ে তুমি  এসো হে লাবণী-

সুখ স্বর্গিয় প্রণয়ের অনন্ত সাগরে-

তেমনি ভালবাসা তুমি, ওগো প্রিয়ে- অন্তর গভীরে।

বুধবার, নভেম্বর ৩০, ২০২২

কল্লোলিনী নিশ্চুপ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ৩০-১১-২০২২ ইং

*******************

আজ আর হৃদয়ের ভাষা নাহি বুঝি !

বর্ণ্ শব্দগুলো এলোমেলো গলিঘুঁজি ।

বিশালতা নেই প্রাণের গভীরে কোথাও

ভালবাসার মহত্ত্ব নেই প্রেমিকার বুকেও ।

 

তবু কবি ছুটেছে শহর গঞ্জ গাও-

এতো ক্ষরণ ! তবু শুনি ডাক ওঠাও-ওঠাও

কবি তো বিলিয়ে যায় এই প্রাণ শরীর

শুধু কল্লোলিনী নিশ্চুপ অন্ধ বধির !

 

বুকের ভিতরে শুন্যতার কোলাহল শুধু

প্রেমের বাগানে ফুল নেই- মস্ত ধু ধু !

দিয়েছিলাম সব যেটুকু ছিল দেবার

শুধু তোমার ছিলনা---

 

এখানে কল্লোলিনী নিশ্চুপ অন্ধ বধির !

কবি তো বিলিয়ে যায় এই প্রাণ শরীর ।

-----------------------------------

সোমবার, নভেম্বর ২৮, ২০২২

নিরব কেন ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৮-১১-২০২২ ইং

*******************

নিরব কেন ?  হৃদয়ের ফুল যে ফুটেছে ধরায়,

আঁখি মেলিয়া তুমি কি দেখবে না নব ঊষায়?

জুঁই চ্যামিলী হাসনে হেনা চেয়েছে আঁখি তুলি-

ভালবাসার দুয়ার গেছে খুলি

তোমার ফুল ফুটেছে কি?ফুটেছে কি পুলকের মুকুল?

যে সৌরভ সুবাসের গন্ধে গন্ধে আমি এত আকুল !

এখনো খুলনি আঁখি ! এখনো নিরব গন্ধরাজ

তাইতো ব্যাকুল আমি, তাইতো খুঁজি নব পুস্পসাজ

কোথায় সেই শুভ্র কাশ ফুলের আগমনী গান ?

সে কি ডাকিছে আমারে ? শুনি নাই,পাইনি সন্ধান

তবু ছুটেছি তার খুঁজে যদি গায় সেই গীতি

ওই তরঙ্গ তব প্রাণে শুনি- হে হৃদয়ের মিনতি।

তোমারই গায় গান সুমধুরস্বরে

তুমি আমি এক হব একই প্রাণের মন্দিরে।

নিরব কেন ?  হৃদয়ের ফুল যে ফুটেছে ধরায়,

আঁখি মেলিয়া তুমি কি দেখবে না নব ঊষায়?

---------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...