বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

বিজয় মাসের কান্না

 বিজয় মাসের কান্না

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
আমি মুক্তিযুদ্ধ দেখিনি—
তবু শুনেছি লক্ষ শহীদের রক্ত-নিঃশ্বাস,
লক্ষ মা-বোনের ইজ্জতের অগ্নিপরীক্ষায়
জন্ম নেওয়া লাল-সবুজের জনন-পতাকা।
সেই পতাকা দেখলেই আমার বুক ঝড়ে ওঠে বজ্র-মাদল,
গেয়ে উঠি: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি!
১৬ ডিসেম্বরের মুক্তি-গাঁথা, সেই গৌরবগাথা ইতিহাস—
আজ যেন শেকলে বাঁধা, অপমানিত, হুমকির মুখোমুখি!

ফিরেছে সেই শকুনেরা—নতুন মুখোশে, ভণ্ড ধার্মিক বেশে,
দেশবিরোধী বিষের শপথ গোপনে বুকে রেখে।
ওদের খামচে ধরা লাল-সবুজের পতাকা আজ ব্যথায় কাঁপে—
স্বাধীনতার নাম শুনলেই ওরা গর্জে ওঠে বিষনাগের মতো,
মুক্তিযুদ্ধের স্মৃতি শুনলেই বুঝি পুড়ে যায় ওদের দেহে
পরাজয়ের সিন্দুকবন্দী লজ্জা!

ওরা স্বাধীন বাংলাদেশ মেনে নেয়নি কোনোদিন,
আজও নেয় না—
সেজন্যই মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারে,
গলায় জুতার মালা পরায় বীরদের,
শহীদের কবরেও আগুন জ্বালিয়ে নাচে অন্ধ উল্লাসে!
যে গান শুনে পৃথিবীর বুক কাঁপে,
সেই সোনার বাংলাও গাইতে দেয় না—
গলা টিপে ধরতে চায় বাঙালির সুর!

স্মৃতি-ফলক ভেঙে চুরমার,
ইতিহাসকে ধুলোয় মেশায় রাতের আঁধারে,
জুতা পায়ে উঠে শহীদ মিনারের পবিত্র স্তম্ভে—
যেন বিদ্রোহ করে মানবতার বিরুদ্ধে!
ধর্মের আবরণে রেখে করে অধর্মের ভয়ানক বাণিজ্য,
জাতিকে ভুল ইতিহাস খাওয়ায় বিষের থালায়,
স্বাধীন দেশকে করে অপমান—
স্বাধীনতা বিরোধীরাই আজ মুখ খুলে দেয় দেশের পাঠ!

আজ টেলিভিশনের টকশোতেও
স্বাধীনতার বিরুদ্ধে হয় হাসাহাসি, অপমান, বিতর্ক।
বিজয় র‌্যালী বন্ধ—
কোথাও নেই কুজকাওয়াজের গর্জন,
নেই বিজয় শোভাযাত্রার ঢেউ!
ডিসেম্বরের আকাশ আজ নীরব—
বিজয় মাস দাঁড়িয়ে কাঁদে, পরাজয়ের মতো নয়,
অপমানের ভারে, অন্ধকারের বিষধরে।

কিন্তু শোন—
এই কান্না কোনোদিন পরাজয়ের নয়।
এই কান্না দ্রোহের ঢাক, বজ্রের ডাক,
নজরুলেরই মতো অগ্নি-প্রলয়ের সংকেত!

আমি বলি—
লাল-সবুজের পতাকা কেউ খামচে ছিঁড়তে পারবে না!
এ পতাকায় রয়েছে লক্ষ প্রাণের রক্ত-স্বাক্ষর,
এটিকে যে অপমান করে—
ইতিহাসই তার বিচারক হয়ে দাঁড়ায়!

স্বাধীনতার শত্রুরা সাবধান—
বাংলার মাটি ঘুমিয়ে নেই,
এর বুক থেকে আবার উঠবে বজ্র-বিদ্রোহ!
বিজয় মাসের কান্না
একদিন দাউ দাউ করে জ্বলে উঠবে অগ্নি-বিজয়ে—
কারণ বাংলাদেশকে দমিয়ে রাখার শক্তি
আজও কারো হয়নি, কোনোদিন হবে না!
-------------------------------------------------


১১-১২-২০২৫

সোমবার, ডিসেম্বর ০৮, ২০২৫

স্বাধীনতা কি হুমকির মুখে?

 স্বাধীনতা কি হুমকির মুখে?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************

লাল–সবুজের পাঁপড়ি ঝরে, অশুভ হাওয়ায় নিঃশ্বাস থামে,
স্বাধীন আকাশ কালো হয়, নিস্তব্ধতায় কান্না নামে।
কৃষ্ণচূড়ার কাননে বসে বিষাক্ত পোকা জেঁকে,
তার লোভালস জিহ্বায় কুটে, স্বপ্নগুলো খায় ডেকে।

প্রহরীরা দেখে শুধু—দেখেই যায়, নীরব ভয়ে,
রক্ত-মাখা পতাকা আজও পড়ে থাকে ভুল প্রশ্নের ছায়া হয়ে।
স্বাধীন দেশে সুবিধাভোগী, মুখে মধু—অন্তরে গ্লানি,
ঘাতকেরা হাসে আড়ালে, বিষে ভরে প্রতিটি বাণী।

জরাজীর্ণ মুক্তির কবিতা, মুছে যায় চরণ ধীরে,
কবির কলম বিক্রি হয়ে পড়ে স্বার্থের বাজার ঘিরে।
কৃষক-শ্রমিক হাত গুটায়, মাঠ পড়ে থাকে শূন্য,
লাল-সবুজের কানন আজ ক্লান্ত, নিঃশ্বাস গিয়েছে রূক্ষ।

দেশপ্রেমের স্পন্দন থামে—হৃদয় যেন পাথর হয়,
নিজের হাতে গড়া স্বপ্নই আজ নিজের বুকেই ক্ষয়।
কি এক আজব জাতি আমরা—নিজেই ভাঙি নিজের ঘর,
অর্জিত সেই স্বাধীনতা আজ দাঁড়িয়ে ধ্বংসের দ্বার!

কেউ বলে না সত্য ইতিহাস—সবাই মুখ ফেরায়,
হিংসা–প্রতিহিংসার আগুনে জাতির মেরুদণ্ড পুড়ায়।
মীরজাফরের উত্তরাধিকার, মুনাফিকের গোপন ছায়া,
স্বাধীনতার কাননে আজ বিষবৃক্ষের মায়া।

হে জাতি, জবাব দাও—আর কত নীরব থাকবি?
আর কত নিজের রক্তে নিজের ভবিষ্যৎ আঁকবি?
লাল–সবুজ কি শুধু রঙ, না শহীদের শপথ-শ্বাস?
ঘুম ভাঙাও, শপথ নাও—বাঁচাও দেশ, বাঁচাও আশ!
----------------------------------------------------------


০৮-১২-২০২৫

মেরুদণ্ডের বজ্রধ্বনি

 মেরুদণ্ডের বজ্রধ্বনি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

স্যালুট, ডা. বর্মন!
“সাসপেন্ড করো আমাকে”—
শব্দগুলো বাজে বজ্রের মত, হৃদয়ে দংশন!

ডিজি পাশে, শৃঙ্খলা হাতে ধরে,
কিন্তু তুমি দাঁড়ালে,
ভয় নেই, কাঁচুমাচু নেই,
শুধু সত্যের অগ্নিপাঠ!

এক বনে দুই বাঘ নেই,
এক থিয়েটারে নাটক নেই,
শুধু রক্তে লেখা জীবন,
শুধু দায়িত্বের আগুন।

চেয়ার নেই, টেবিল নেই,
এই কক্ষ শুধু জীবনের যুদ্ধক্ষেত্র,
ডাক্তার কাটা-ছেঁড়া, রোগী বাঁচানো,
অপচিকিৎসার ভয় আছে ছাদে।

মেডিকেলের বহু প্রজন্ম হারিয়েছে মেরুদণ্ড,
যেখানে সিনিয়র বললেই সব ঠিক—
পাকনামি নয়, শিক্ষার আলো প্রয়োজন,
না হলে মৃত্যু হয় রোগীর হাতে।

ডিজি ধমক দেন না পারসোনালি,
জানেন জনস্বার্থের মানে,
তুমি দাঁড়িয়ে দেখালে,
মেধা কিভাবে দাঁড়ায়,
শিরদাঁড়ার শক্তি কিভাবে জ্বলে।

চেইন অব কমান্ড মানে ভয় নয়,
চেইন মানে জীবন,
চেইন মানে শৃঙ্খলা,
চেইন মানে বিপ্লবের নীরব বজ্রপাত।

“আমায় সাসপেন্ড করো”—
শোন তরুণেরা,
শব্দগুলো হলো শিক্ষার আগুন,
শব্দগুলো হলো বিপ্লবের ঝলক।

দেশে হুঙ্কার, শিক্ষা কম,
গর্জন বেশি, সত্যের ঝলক কম,
তবু বর্মন দাঁড়িয়ে রাখল পতাকা—
মেধা, শৃঙ্খলা, সাহসের অগ্নিবিজয়।
----------------------------------


০৮-১২-২০২৫

অদ্ভুদ জাতি

 অদ্ভুদ জাতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************

এই দেশে জন্ম না নিলে, ভাই,
জানতাম না এমনও জাতি হয়—
যারা রক্তে পাওয়া স্বাধীনতাকে
তুচ্ছ করে, ছুঁড়ে ফেলে ইতিহাসের শূন্য কুয়োয়।

যারা শহীদের রক্তকে বলে “পুরনো গল্প”,
আর মায়ের অশ্রুকে বলে— “অপ্রাসঙ্গিক রোদ্দুর”,
যারা জাতীয় সংগীতের বুকে
পাথর ছুঁড়ে ভাঙতে চায় স্মৃতির শুদ্ধ সুর।

এই জাতি—
স্বাধীনতাকে বানিয়েছে বাজারের পণ্য,
মুক্তিযুদ্ধকে সাজিয়েছে ব্যঙ্গের মঞ্চে,
আর শহীদের নাম লিখেছে
অবহেলার কালো পোস্টারে, সন্ধ্যার আগুন রঙে।

একটি দেশ—
রক্ত দিয়ে কেনা হয়েছিল যেদিন,
সেদিন আকাশ জানত, মাটিও জানত,
আজ সেই আকাশকে জিজ্ঞেস করি—
“তুমি কি ভুলে গেছো ওই আগুনদিন?”

এই প্রজন্ম—
চোখে মোবাইল, কানে মিথ্যার শব্দ,
তারা জানে না—
একটি মানচিত্র শুধু কাগজ নয়,
তা এক একটি কবরের নামফলক।

যারা মায়ের সম্ভ্রম কেড়ে নিয়েছিল,
আজ তাদের সাথেই হাত মেলায় যারা,
তাদের বুকে নেই লজ্জার চিহ্ন,
তারা শুধু মুখে আনে “ক্ষমা” শব্দটা।

ধর্মের মুখোশে অধর্মের ব্যবসা,
আর বিবেকের ওপর জমে বরফ,
এই জাতি কি জানে—
একদিন স্বাধীনতা হঠাৎ হারিয়ে গেলে
ফেরত আনে না কোনো নীল মানচিত্র, কোনো দুঃখলিপি পোস্টার?

স্বাধীনতার কথা শুনলেই
যাদের গায়ে ফোসকা পড়ে,
যুদ্ধের নাম নিলেই যাদের ঠোঁট পুড়ে যায়—
ওরা কারা?
ওরা সেই অদৃশ্য শেকড়,
যারা ভেতর থেকে গাছ কেটে দেয়।

হে জাতি—
ঘুম থেকে জাগো, ইতিহাস ডাকছে,
মাটির নিচে শহীদেরা কাঁদছে,
তাদের রক্ত এখনো লাল,
তাদের স্বপ্ন এখনো আগুন।

মনে রেখো—
একটি দেশ হারায় না হঠাৎ,
হারায় ধীরে, নীরবে,
যখন এক জাতি তার শহীদের নাম
হাসির মাঝে ডুবিয়ে দেয়।

আজ যদি না জাগো,
কাল তোমার সন্তানেরাও বলবে—
“আমরা ছিলাম এক অদ্ভুদ জাতি,
যারা স্বাধীনতার দাম বুঝেছিল
শুধু হারাবার পরে।”

অদ্ভুদ জাতি

 অদ্ভুদ জাতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

এই মাটিতে জন্ম না নিলে, ইয়া আখি,
জানতাম না— রক্তের দাম হয় মিছরি,
শহীদের কবরও হয় তামাশার বস্তু,
আর স্বাধীনতা হয় নিলামের পুতলি।

লাখুঁ শহীদের খুনে লেখা জমিন,
আজ সেই জমিনে কেনো এতো বরফিন?
হৃদয়ে আগুন নেই, চোখে নেই লাজ,
জিন্দেগি হয়েছে শুধু নকল আওয়াজ!

মা’য়ের ইজ্জত— ইতিহাসের আর্তি,
আজ তাকে বলে “গল্প”, “মিথ্যা বার্তি”,
হায়! কিসমত এ উম্মতের? হায়!
নিজের শেকড় নিজেই কাটে লাজে-অলাজ!

আল্লাহ! তোরা কি দেখিস না হাল,
দ্বীনের নাম নিয়ে চলে কিতাল-জাল?
মুখোশ পরে চলে অধর্মের খেল,
হক মরে যায়, বাতিল পায় বল।

শত্রুর বুকে হাত, নিজের বুকে ছুরি,
এ কেমন কাল? এ কেমন অসূর?
হে মিল্লাত! জাগো! তো উঠো, তো ওঠো,
নইলে তোমার নাম হবে শুধু শোক!

যেদিন আজাদি হবে খোয়াই,
সেদিন শুধু চোখ ভেজাবে প্রলয়,
তখন কাঁদবে মানচিত্র, কাঁদবে নিশান,
কিন্তু ফিরবে না আর হারানো ইমান।

আজও সময় আছে—
আজও বাতাসে শহীদের ডাক,
“ঘুম থেকে উঠো, ও গাফেল জাতি!
আগুন হও, নয়তো হয়ো ছাই!”

কারণ ইতিহাস ক্ষমা করে না,
যে জাতি নিজের রক্ত ভুলে যায়,
তার কপালে লেখা থাকে—
অন্ধকার, লাঞ্ছনা, ও চিরকালীন বিলাপ।
-----------------------------------------------


০৮-১২-২০২৫

অদ্ভুদ জাতি

 অদ্ভুদ জাতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

হে দেশ! হে মাটি! হে রক্ত-ঋণ!
জাগো, জাগো, উঠো প্রজন্মীন!
স্বাধীনতা শুধু শব্দ নয়,
এ শহীদের জ্বলন্ত শপথ-চিহ্ন!

এই দেশে জন্ম না নিলে ভাই,
জানতাম না রক্তও হয় অপমান!
যেখানে শহীদের নাম শুনলে,
কাঁপে না বুক, জ্বলে না প্রাণ!

হে পতাকা! লাল-সবুজ শপথ,
তুমি কি আজ একা একা কাঁদো?
হে সংগীত! ত্যাগের সুর,
কেন আজও অপমান সয় বো?

যে মাটি কিনেছি মায়ের চোখে,
সেই মাটিতেই অবহেলার চাষ,
যুদ্ধের ইতিহাস মুছে মুছে
ভুল শেখায় মিথ্যার বাতাস!

হে রক্ত! হে ত্যাগ! হে শহীদ,
তোমাদের ডাক আজও জীবন্ত!
আমরা কি থাকব নীরব হয়ে?
নাকি হব ঝড়ের মত উত্তপ্ত?

ধর্মের মুখোশ, অন্তরে অন্ধকার,
জিহ্বায় সত্য, হৃদয়ে বিকার,
যারা শত্রুর সাথে হাসে–বসে
তাদের বুকে নেই লজ্জার আঁকার!

জাগো রে দেশ! জাগো রে মন!
ঘুম ভেঙে দেখো ইতিহাস!
দেশ শুধু মানচিত্র নয়—
দেশ মানে লাখ শহীদের শ্বাস!

আজ যদি আমরা না বুঝি,
কাল বেয়ে আসবে দীর্ঘশ্বাস,
তখন বলবে আমাদের ছেলেরা—
“স্বাধীনতা ছিল, আজ তা লাশ!”

হে জাতি! এবার জাগো, জাগো!
ভুলে যেও না রক্তঋণ!
স্বাধীনতা মানে দায়িত্ব—
এ আগুন, এ শপথ, এ দিন!
--------------------------------------------


০৮-১২-২০২৫

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০২৫

এসো হে বেহেস্তের বাগান

 এসো হে বেহেস্তের বাগান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************

এসো হে মুমিন! এসো হে মুসলমান,
দেখ হে আজ রাওনাট মাঠ গুলশান-এ-ইমান।
তফসিরুল কোরআন রাওশন করে জান—
এ যেন বেহেশতের সুবহ-এ-গুলিস্তান।


দাওয়াতুল হকের নূর ঝরে বারবার—
রাওশন হয় রাহ-এ-সিদক ও ইখলাস-এ-ইখতিয়ার।
অমান উল্লাহ সরকারের সৌফিয়ানা ধ্যান—
জাগায় উম্মতের রূহে নূর-এ-তামান্না, নূর-এ-এহসান।
আটাশ বছর ধরে বয় হাওয়া-এ-করাম,
এই মাহফিল গুলশান-এ-রহমত, গুলশান-এ-জান।


এসো হে মুমিন! শুনো হে বিশ্বজাহান
তফসিরের নূরে জ্বলে রূহ-ও-ইমান…

দিল-এ-মজলিশে যখন দরূদের বরখা পড়ে—
রূহ হয়ে ওঠে নাজুক গুল-এ-নূর, ফোটে আবার জ্যোতিসুধায় ভরে।
মুফাসসিরের কণ্ঠ যেন মেহরাব-এ-গোলজার—
সেখানে শব্দ নয়, নামে লাইলাহর হিকমত-এ-আবরার।
ফেরেশতার সায়া নামে রাওশান-এ-দিলবার—
মাহফিল হয় নূর-এ-মেহর, নূর-এ-নাজর, নূর-এ-কারওয়ান।


এসো হে মুমিন! শুনো হে বিশ্বজাহান
রাওনাট মাঠ আজ নূর-এ-গুলিস্তান…


তওবা-এ-নাসুহা হলো রূহের পরিশান—
তাওবার অশ্রু নেমে আসে গুল-এ-চক্ষুতে, হয় নূর-এ-দান।
কোরআনের কালাম— হাদিয়ে-এ-রাহমান—
যে শুনে, সে পায় হেদায়েত-এ-দিল, খোলে রহমত-এ-দরবান।
এই মাহফিল হলো রূহ-এ-সাফা, রূহ-এ-গোলজার—
এখানে হৃদয় হয় মেহর-এ-নূর, সিজদায় খুঁজে পায় জান।


এসো হে মুমিন! শুনো হে বিশ্বজাহান
তফসির-এ-নূরে রাঙাও নিজের প্রাণ।
রাওনাট মাঠ আজ রাওশন-এ-রহমান—
এ যেন খোদার গুলশান-এ-বেহেশত,
ফিরে এসো হকের পথে, জানান…
--------------------------------------------------


০৪-১২-২০২৫

বুধবার, ডিসেম্বর ০৩, ২০২৫

রাওনাট গ্রামের ঐতিহ্য

 রাওনাট গ্রামের ঐতিহ্য

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

রাওনাটের মাঠে আজ আগুন—
বজ্র–তুফান–ভীতি ভেঙে ওঠে ঈমানের দাবানল,
দাওয়াতুল হকের তূরী বাজে—
“হে মুমিন! হে লা-ইলাহার সৈনিক! ওঠো, ওঠো সমগ্র রাত জ্বল!”

অমানুল্লাহ সরকারের হাতের মশালে
জ্বলে ওঠে তাওহীদের রুদ্র নক্ষত্র,
তার আহ্বানে গর্জে ওঠে রাওনাট–ডাঙ্গা—
হক বাঁচাও! তাগুত ভাঙো! জুলুমের সিংহাসন করো ছত্রভঙ্গ ছত্র!

হে মুসলমান! কে বলল ভীরু হতে?
কে টেনে নিয়ে গেল দুনিয়ার ফিতনার আঁধারে?
আজ বিদ্রোহ করো!
শয়তানের আড্ডায় আগুন ধরাও, ফিরো হকের দীপ্ত অস্ত্রধারে!

মঞ্চে বক্তার কণ্ঠ—
যেন হুনাইন–বদরের ঘোড়ার খুরের আওয়াজ,
কোরআনের তিলাওয়াতে কেঁপে ওঠে বাতাস—
“ওয়াল-আস্‌র! ইন্নাল ইনসান!”
ঐ ধ্বনিতে ছিন্ন হয় ঘুমন্ত জাতির নিস্তব্ধ সাজ।

উর্দুর আগুন— “তাগুত কি হকুমত মিটাও!”
ফার্সির ঝংকার— “আয়নাতুল হক বারান!”
আরবি বজ্র— “কুম! ফা-অনযির!”
—কাঁপে পুরো মাঠ—
যেন কিয়ামতের পূর্ব-রাতের গর্জন জ্বালান।

তৌহীদি জনতার চোখে আজ রণদীপ্ত লাল,
কেউ আর ভয় পায় না জুলুমকে—
যেন সাহাবীদের সারি এসে দাঁড়িয়েছে
এই রাওনাটের আয়াতে–রহমতের ঢেউকে।

নাতের সুর— “ইয়া রাসূল! ইয়া হাবীব!”—
আকাশ কাঁপে, হৃদয় কাঁদে, বাতাস হয় রৌশন,
এ যেন তাশহীদের মিছিল—
হক, হক, হক!— তাগুতের বেড়া করে ভস্ম ক্ষণেক্ষণ।

এই মাহফিল জলসা নয়—
এ এক ইলমী দাওয়াতের বিপ্লব,
যেখানে শয়তানের বাঁধন ছিন্ন হয়,
ফেরেশতারা নামে দলে দলে—
ইয়াওমুল জিহাদের সুরে জাগায় উম্মতের হৃদয়ের কাব্য-খঞ্জর।

শেষ দোয়ার সময়—
মাঠে আর কান্না থাকে না, থাকে বজ্রধ্বনি,
সবাই চিৎকার করে ওঠে—
“ইয়া আল্লাহ! তাগুত ধ্বংস করো! হককে করো জিন্দা জিন্দা!
আমাদের অন্তরে দাও তলোয়ারের ঈমান,
আর রাওনাট-মাহফিল হোক আগামীর মুক্তির দাওয়ান!”

রাওনাটের এই ঐতিহ্য—
অগ্নিবীণার তারে রচিত ইসলামী বিদ্রোহ,
যেখানে প্রতিটি শ্বাসে জ্বলে ওঠে ঘোষণা—

লা ইলাহা ইল্লাল্লাহ—
হক জিতবেই!
ফিতনা মরবেই!
তাগুত ভেঙে যাবে বজ্র-তুফানের মতন!
-------------------------------------------------


০৩-১২-২০২৫

রক্ত দিয়ে পেয়েছি স্বাধীনতা

 রক্ত দিয়ে পেয়েছি স্বাধীনতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************

রক্ত দিয়ে পেয়েছি স্বাধীনতা—
এ বাক্য নয়, এক অগ্নিজীবন–ঘোষণা।
একেক ফোঁটা রক্ত ছিল লাল-সবুজের কোড,
ছিল মুক্তির সিগন্যাল— অন্ধকারে জ্বলা আলোদোদুল্যমান মোড।

রক্ত দিয়ে পেয়েছি এই মানচিত্র—
যেখানে প্রতিটি নদী আঁকে শহীদের স্মৃতিচিহ্ন।
যেখানে মাটির গন্ধে লুকানো থাকে
মা-বোনের কান্নার নোনা সাগর–তরঙ্গ,
যুদ্ধফেরতা সৈনিকের অদম্য প্রতিজ্ঞা,
বুকে লুকিয়ে রাখা অসমাপ্ত স্বপ্নের ব্যথা।

রক্ত দিয়ে পেয়েছি স্বাধীনতা—
তাই অপশক্তির ঢেউ এলে বুক থরথর করে না,
বরং আরেক দফা আগুন জ্বলে ওঠে—
প্রতিটি তরুণের চোখে,
প্রতিটি মানুষের চেতনায়,
প্রতিটি সংবেদনশীল হৃদয়ের গভীরে।

যারা ইতিহাস ভুলে যায়—
তাদের জন্য এই লাল-সবুজ
জীবন্ত স্মারক, কঠোর সতর্কবার্তা।
যারা ষড়যন্ত্র আঁকে—
তাদের উদ্দেশে বজ্রের ভাষায় বলে:
“এই মাটি বিক্রির নয়, এই আকাশ কারো দাস নয়!”

রক্ত দিয়ে পেয়েছি স্বাধীনতা—
তাই বুকে শপথ আজো জাগে,
যে শপথ বাতাসে গেয়ে ওঠে—
আমার সোনার বাংলা— আমি তোমায় ভালোবাসি।
এ ভালোবাসা শুধু গান নয়,
এ ভালোবাসা অস্ত্রহীন বিদ্রোহ,
এ ভালোবাসা অদম্য সাহস।

রক্ত দিয়ে পেয়েছি স্বাধীনতা—
তাই দেশদ্রোহীর কালো ছায়া
যতই ঘনিয়ে আসুক—
বাংলার প্রজন্ম দাঁড়াবে আলোর মতো,
রুখে দেবে অন্ধকারের প্রতিটা কৌশল,
ছিন্ন করবে বিদ্বেষের প্রতিটা জাল।

কারণ—
স্বাধীনতা আমাদের দান নয়,
স্বাধীনতা আমাদের রক্তের স্বাক্ষর।
এ স্বাক্ষর মুছবে না কোনোদিন,
এগিয়ে চলবে প্রজন্মে প্রজন্মে—
মহাকালের গর্বিত ডানা মেলে।

রক্ত দিয়ে পেয়েছি স্বাধীনতা—
তাই মাথা নোয়ানো আমাদের জাত-ধর্ম নয়।
------------------------------------------------


০৩-১২-২০২৫

যে জাতি রক্তে লিখেছে

 যে জাতি রক্তে লিখেছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

যে জাতি রক্তে লিখেছে স্বাধীনতার নাম,
তার তরঙ্গ ওঠে বুকে— বজ্রেরই ধ্বনি–ঝনঝন-ঝমঝম।
অপশক্তির হুঙ্কার যতই ছুটে আসুক পথরোধে,
মুক্তিযুদ্ধের উত্তরসূরী দাঁড়ায় অটল শপথ বেঁধে।

লক্ষ শহীদের রক্তগাঁথা— অগ্নিশপথ রাত্রিদিবস,
ইজ্জতহারা মা-বোনের কান্না— আজো কাঁপায় বিবেকবাস।
বজ্রকণ্ঠে সেই ডাক এখনো জাগায় অন্তর–অগ্নিবীণা,
স্বাধীনতার সোনালি স্বপনে জ্বলে ওঠে মুক্তি–দিনা।

অস্ত্রহারা বাঙালির বুকেও ছিল দুর্জয় শক্তির ঢেউ,
সেই ঢেউয়ে ডুবে গিয়েছিল পরাজিত শত্রু–দেউ।
কোনো অপশক্তি টিকবে না— এ মাটির এ দিগন্তে,
লাল-সবুজের অহঙ্কার জ্বলে চির অবিনশ্বর দান্তে।

আজো দেশদ্রোহীর চোখে ঘুম নেই— কালো ষড়যন্ত্রের ছক,
তবুও জনতার মুঠি ওঠে— রুখে দাঁড়ায় শক্তির ডাক।
স্বাধীনতা-বিরোধীর নীলনকশা ছিন্ন হবে বজ্র–প্রহরে,
বাংলার সন্তান গেয়ে উঠবে— “সোনার বাংলা”— সমস্বরে।

সাবধান! সাবধান! হে দেশদ্রোহী— বাঙালি জাগে অগ্নিতে,
রক্তে লেখা স্বাধীনতার গান বাজে প্রতিটি শিরায়–নিতে।
যে জাতি রক্তে লিখেছে নাম— কখনো মাথা নোয়াবে না আর,
লাল-সবুজ আমার অহংকার— চিরদিন উড়ুক অগ্নিধার!
---------------------------------------------------


০৩-১২-২০২৫

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...