বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০৫, ২০২৬

কল্লু নাফসি যাইকাতুল মাউথ

 কল্লু নাফসি যাইকাতুল মাউথ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

কল্লু নাফসি যাইকাতুল মাউথ—আল্লাহর হাঁক,
আরশ কাঁপে, লওহ কাঁপে, কেঁপে ওঠে পাক।

দুনিয়া ফানী, ক্ষণিক ছায়া, সরাবের ঘোর,
এক আল্লাহ বাকী—বাকি সব মিথ্যার ডোর।

নাফস বলে “ভোগ কর”, কবর বলে “থাম”,
আজ যে সিংহাসন, কাল সে-ই অন্ধকার নাম।

আজান যখন ফজরে ফাটে আসমান-সিনা,
ঘুমে যারা ডুবে থাকে—তারা মৃত বিনা।

দেহ যে মাটি, রূহ যে বন্দী—আজব কারাগার,
মালিক ডাকলে খুলে যাবে কবরে সব দ্বার।

হাশরের মাঠে পা কাঁপাবে সূর্যের আগুন,
মাথার ঘামে ডুববে অহং, শুকাবে না রক্তরুণ।

পিতাও বলবে “নাফসি নাফসি”, সন্তানও ভয়,
সেদিন শুধু আমল হবে তোর একমাত্র সয়।

নামাজ ছিল? চোখের পানি? জিকিরের দাগ?
নাকি নাফসের বাজারে তুই বিকিয়ে দিলি পাক?

মাউথ কি শেষ? না—সে শুরু ভীষণ বিচার,
জান্নাত-জাহান্নাম ডাকে—ভয়ংকর অধিকার।

বিদ্রোহী ইশ্কে কাঁদি এ গজল, সিজদার তলে,
মৃত্যু নয় শেষ—হিসাব শুরু রবের ডাকে।
-------------------------------------------


০৫-০২-২০২৬

ঈমানের ধ্বনি

 ঈমানের ধ্বনি

কলমেঃ মোঃ আমিনুল এহছান েমাল্লা
রাওনাট,াকপাসিয়া,গাজীপুর
*************************************

বল আল্লাহ এক, অনন্য, অদ্বিতীয়
সত্তা গুণ শক্তিতে তিনি এককীয়
সমদ তিনি, সবার চির আশ্রয়স্থল
সৃষ্টির সকল চাহিদা মেটে সফল

তিনি জন্ম দেন না, নেননি জন্মও
সময়-সীমা তাঁকে বাঁধে না কখনো
আদি অন্তহীন তিনি, চির অবিনশ্বর
নূরের সাগর, সত্যে তিনি চির ভাস্বর

কেউ নয় সমকক্ষ তাঁর সত্তার পাশে
রূপে গুণে শক্তিতে তুলনা নাশে
আকাশ জমিন চলে তাঁরই হুকুমে
নিয়ম ভাঙে না কিছু তাঁর শাসনে

এই সূরাই তাওহিদ, ঈমানের ধ্বনি
একত্বে ভাঙে বহুত্ব—শিরক ধ্বংসনী
--------------------------------------------------


০৫-০২-২০২৬

সকল প্রশংসা তাহারই

 সকল প্রশংসা তাহারই

কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

বিসমিল্লাহ বলি আমি, দয়ার আদিপাঠ,
রহমান তিনি, রহীম তিনি, করুণার প্রভাত।
সকল প্রশংসা তাঁহারই, জগতের রব্ব,
দৃশ্য-অদৃশ্য সব সৃষ্টির একমাত্র প্রভু সব।

তিনি দয়ার আধার যিনি, মমতার আশ্রয়,
ভয়হীন করে হৃদয়, আশায় ভরে ক্ষয়।
বিচার দিনের মালিক তিনি, ন্যায়ের অধিপতি,
সত্যের পাল্লা নড়বে না, মিথ্যা হবে ক্ষতি।

তোমারই ইবাদত করি, তোমারই চাই বল,
দাসত্বেই মুক্তি আমাদের, অহংকার ছল।
দেখাও আমাদের সরল পথ, সত্যের নিশান,
যে পথে চলে অনুগ্রহপ্রাপ্ত মহাজন।

নবী, সিদ্দিক, শহীদ, সালেহিন যাঁরা,
যাদের প্রতি দয়া বর্ষে—তাঁদেরই ধারা।
নয় ক্রোধভাজন পথ যেন, নয় ভ্রান্তির গতি,
ফাতেহার আলোয় রাখো আমাদের স্থিতি।

এই সূরাই প্রার্থনা, এই সূরাই বিধান,
বান্দা ও প্রভুর মাঝে চিরন্তন আহ্বান।
-----------------------------------------------------

আমি আশ্রয় খুঁজি

 আমি আশ্রয় খুঁজি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

বল আমি আশ্রয় খুঁজি মানুষের রব্বে,
যিনি হৃদয় গড়েন, ভাঙেন নিয়তির ছকে।
মানুষের অধিপতি, মানুষের বাদশাহ,
তাঁরই ছায়ায় নিরাপদ জীবন ও দাহ।

মানুষের ইলাহ তিনি—একমাত্র উপাস্য,
তাঁর নামেই শান্তি নামে, ভাঙে সকল গ্রাস্য।
আমি আশ্রয় চাই তাঁর কাছে বারংবার,
অদৃশ্য অশুভ শক্তির ফিসফিস আঘাত-ভার।

যে কুমন্ত্রণা ঢালে মনে নিঃশব্দে চুপে,
হৃদয়ে বিষ ঢালে এসে অচেনা রূপে।
সে জ্বিনের দল হোক আর মানুষের ছদ্মবেশ,
সব কুমন্ত্রণা থেকে দাও নিরাপদ দেশ।

হে রব্বুন নাস, হে মালিক, হে ইলাহ মহান,
তোমার আশ্রয়েই রক্ষা, তোমাতেই পরিত্রাণ।
-----------------------------------------


০৫-০২-২০২৬

মঙ্গলবার, ফেব্রুয়ারি ০৩, ২০২৬

জাতির বিবেক যখন বিক্রিয় হয়

 জাতির বিবেক যখন বিক্রিয় হয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************

ওহে শোনো—বিবেক যখন বাজারে তোলে,
তখন প্রতিবাদের পথ রুদ্ধ হয় দলে দলে।
সত্যের কণ্ঠ রুদ্ধ, ন্যায় পড়ে শিকল-তলে,
মিথ্যার সিংহাসনে শাসক বসে জোর-বলে।

জালেমের পাশে দাঁড়ায় স্বৈরাচারের দল,
ফ্যাসিবাদের ছায়ায় হাসে লেজুরভিত্তি-ছল।
চাটুকার তাবেদার মাপে ক্ষমতার ওজন,
ধর্ম বেচে পুণ্যের নামে গড়ে পাপের ভজন।

লুটেরার থলেতে ভরে ঘাম-রক্তের ধন,
অর্থপাচারে দেশ হয় শূন্য, ক্ষয়মান।
দেশবিরোধী হাত ধরে রাষ্ট্রের কফিন,
হিংসা-প্রতিহিংসায় পোড়ে মানবিক দিন।

দলে দলে ভাঙে জাতি—বৈষম্যের দেয়াল,
মুনাফেকের হাসিতে ঝরে বিশ্বাসের জাল।
বিশ্বাসঘাতক সাজে দেশপ্রেমের পোশাকে,
উগ্রবাদী আগুন জ্বালে ইতিহাসের কপাকে।

এখানে নিরপেক্ষতা পাগলেরই প্রলাপ,
জ্বলন্ত ঘরে বসে থাকা—অপরাধের সাপ।
নজরুলের বজ্রকণ্ঠে তাই ডাক ওঠে আজ—
“ভাঙো শিকল! জাগো মানুষ! ন্যায় হোক সমাজ!”


০৩-০২-২০২৬

দেশের রত্ন হারিয়েছি

 দেশের রত্ন হারিয়েছি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

ডাঃ প্রাণ গোপাল দত্ত—একটি নাম নয় শুধু,
তিনি ছিলেন ব্যথিত মানুষের নিঃশব্দ কুলু।
রোগীর কপালে হাত রেখে বলতেন ধীরে—
“ভয় নেই, জীবন এখনো দাঁড়িয়ে আছে ফিরে।”

ছুরি নয় আগে, আগে দিতেন সাহসের ভাষা,
চিকিৎসা মানে তাঁর কাছে ছিল মানবিক আশা।
নাক-কান-গলার ঘেরাটোপ ভেঙে প্রতিদিন,
তিনি সারাতেন মানুষের ভাঙা অন্তরীন।

এই মানুষটিকে আমরা চিনিনি বাঁচতে,
ক্ষমতার কাদা মেখে রেখেছি প্রশ্নের আঁচটে।
রাজনৈতিক হিংসা আর প্রতিহিংসার খেলায়,
রত্নকে ছুঁড়ে ফেলেছি অবহেলার জ্বালায়।

দলীয় চিহ্নে মেপেছি জ্ঞানের গভীরতা,
যোগ্যতার বদলে দেখেছি পরিচয়ের সাঁটা।
যার জীবনদর্শন বলত—“মানুষই মুখ্য,”
তাঁকেই বানালাম সন্দেহের নীরব অভিযুক্ত।

অথচ ভারতের মাটি চিনল তাঁর আলো,
ন্যাশনাল মেডিকেল কমিশন বলল—“এই মানুষ মহান হলো।”
যেখানে নিজ দেশ দিল না সম্মানের ঘর,
সেখানে বিদেশ খুলে দিল মর্যাদার দর।

কি নির্মম পরিহাস, কী লজ্জার ইতিহাস,
জীবিত রত্নকে ঠেলে দিই, মরি পরে শোকপ্রকাশ!
আমরা গাই শোকগীতি, করি কৃতজ্ঞতার ভান,
অথচ বাঁচতে দিইনি তাঁর স্বপ্নের সম্মান।

ডাঃ প্রাণ গোপাল দত্ত—তুমি হারাওনি কিছু,
হারিয়েছে তোমাকে যে দেশ, সে হারিয়েছে নিজেরই পিছু।
আজ বুকের ভেতর জ্বলে এক অগ্নিস্বীকার—
দেশের রত্ন হারিয়েছি, এই পাপ আমাদেরই ভার।
-----------------------------------------------------------


০৩-০২-২০২৬

আমি কি এদেশের নাগরিক নই?

 আমি কি এদেশের নাগরিক নই?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
************************************************

আমি কি এদেশের নাগরিক নই?
বলতে এসেছি আমিও নাগরিক আজ।
আমার স্বপ্নে জ্বলে স্বাধীনতার আলো,
আমার হৃদয়ে বাজে ন্যায়ের ঢোল।

কৃষক তাতী, জেলে কুমার, শ্রমজীবী,
গার্মেন্টস কর্মী, সবাই জাতির রক্তবীজ।
সবাই দেশের প্রাণ, সবাই জনতার আশা,
কেন শুধু সরকারী কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়ে?

আমি কি এদেশের নাগরিক নই?
বলতে এসেছি, বৈষম্য ভাঙব আমরা।
আমাদের মাইনে, আমাদের ঘাম, আমাদের জীবন,
সব বঞ্চিত, অবহেলিত, শুনো শাসকগণ!

বাজারে মূল্য বাড়ে, দামের সঙ্গে জীবন ক্ষত,
আমরা সাধারণ মানুষ, কে সমাধান দেবে?
আমাদের কণ্ঠ, আমাদের চিৎকার, আমাদের ব্যথা,
সবাই জাগো, বলো—ন্যায় চাই, অধিকার চাই।

আমি কি এদেশের নাগরিক নই?
বলতে এসেছি, বিদ্রোহ আমার স্বর।
তোমরা বড় নিষ্ঠুর, বৈষম্যের হোতা,
আমরা চিৎকার করি—ধ্বংস করো অন্যায়ের ঘোড়া।

শ্রমিক, কৃষক, নাগরিক, সবাইই মানুষ,
সবাই চাই সমান অধিকার, সমান সুযোগ।
ভাই, বোন, জাগো, আমরা একত্রিত হব,
ভাই, বোন, আমাদের রক্তে জ্বলে আগুন।

আমি কি এদেশের নাগরিক নই?
বলতে এসেছি, প্রতিবাদ আমার অমর।
এই দেশ, এই ভূমি, এই মানুষ—সবই এক,
অধিকার, ন্যায়, মানবতার মঞ্চে দাঁড়াও।

আমি জাগি, আমি চিৎকার করি,
আমি বলি, বৈষম্যের প্রাচীর ভেঙে দাও।
আমরা সবাই এক, আমরা সবাই শক্তি,
আমাদের রক্তে ঝলকায় স্বাধীনতার আগুন।

আমি কি এদেশের নাগরিক নই?
বলতে এসেছি, আমিও নাগরিক—গর্বে।
শাসকগণ, দেখো আমাদের দমনকোণ,
আমরা চিরবিদ্রোহী, আমরা চিরনাগরিক।

বৈষম্য ভাঙতে হবে, স্বাধীনতা জাগাতে হবে,
আমি নাগরিক, আমি চাই সমান অধিকার।
আমাদের রক্তে, আমাদের ঘামে, আমাদের প্রাণে,
এই দেশ—আমাদের, শাসকগণ বুঝো, এবারই সঠিক নামে।
------------------------------------------------


০৩-০২-২০২৬

বিচার কি হবে?

 বিচার কি হবে?

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

অসহায় পিতা দিলেন মেয়েকে হোটেলের ঘরে,
অমল ১১ বছরের শিশুর জীবন স্বপ্নভরে।
অন্তরে আশা জ্বলে, চোখে অশ্রু নেমে,
অপরাধীর হাতে পড়ল শিশুর প্রাণের বৃত্তে।

অমল ঢুকতে পারল না ঘরের ভিতরে,
অজুহাতে বন্ধ দরজা, পিতার হাত থমকে।
বিকেল গড়াল, সন্ধ্যা গড়াল, ক্ষুধা-ভয়-দুর্ভোগ,
অন্তরে জ্বলল বেদনার অমোঘ শিখা জ্বালোগ।

অপরাধী এমডি, বিমান বাংলাদেশে প্রধান,
পরিবারে শিশুটি পেল প্রতিদিন নির্যাতনের প্রমাণ।
মারধর, খুন্তি গরম করে শরীরের নানা স্থানে ছোঁয়া,
অন্তহীন বেদনা, দগ্ধ দেহ, নির্যাতনের ছায়া।

অশরীরী নিপীড়নে ভেঙে গেল শিশুর স্বপ্ন,
অন্য শিশুর খেয়াল রাখার নামে বেদনার বৃত্ত।
অসহায় পিতা গেল বহুবার, তবু দেখা হল না,
অন্তরে কেঁপে ওঠে আর্ত চিৎকার, ক্রোধের ধ্বনি ফাঁকা।

বিচার কি হবে?—অন্তরে প্রশ্ন জাগে,
অপরাধীর হাতে মানবতা কি ফিরে আসবে?
গ্রেফতার হল তারা, তবু মুক্তির ছায়া দেখা যায়,
অমল চোখে জল, কণ্ঠে আর্তনাদ, নির্যাতনের আভাস।

অন্তিমে জাগুক ন্যায়, ভেঙে যাক অমানবিকতা,
অপরাধী হোক দৃষ্টান্ত, শিশুর কণ্ঠে হাসি জাগুক।
অসহায় শিশুর স্বপ্ন ফিরুক, জীবন হোক অমল,
বিচার হোক অবিচল, হোক ন্যায়ের বলিষ্ঠ ঢাল।
--------------------------------------------------


০৩-০২-২০২৬

শ্লিপ অব টাঙ্কের যুগ

 শ্লিপ অব টাঙ্কের যুগ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

বিশ্ব দেখিল বাঙালি আজ নেমেছে কোন্ অন্ধকারে,
শ্লিপ অব টাঙ্কের নামে ঢেকে দিল সব অপকর্ম ভারে।
কথায় কথায় অশ্লীলতা, আচরণে বিষের ঢেউ,
শ্লোগানে ঘৃণা, গীবত-পরচর্চা—লজ্জা রাখে না কেউ।

ইশারা ভরা অশুভ ভঙ্গি, ভাষায় নোংরা ছাপ,
ইতিহাসে ছিল কি এমন? জিজ্ঞাসে বিবেক-আপ।
নারী বিদ্বেষ এমন নগ্ন, দেখেনি এই সমাজ,
নারীকে ডাকে পতিতা—ভাঙে মানবতার লাজ।

অপমান সহে নারী আজ, নীরবতার দীর্ঘ শ্বাস,
এমন দৃশ্য দেখেনি দেশ, কাঁদে সময়ের ইতিহাস।
মঞ্চে মঞ্চে নেতৃত্বের বেহাল দশা নগ্ন,
বাক্যে কাজে দিশাহারা, দায়িত্ববোধ শূন্য-ভগ্ন।

রাজনীতিতে ধর্মের ব্যবহার—এমন বিকৃতি কবে?
মানী মানুষের সম্মানহানি এমনভাবে হবে?
দেশবিরোধী শক্তির উত্থান, মাথা তোলে নির্ভীক,
প্রতিবাদ করলেই শোনো—“শ্লিপ অব টাঙ্ক” তত্ত্বীক!

এই এক বাক্যে ক্ষমা পায় যত অন্যায়-অপরাধ,
আইনের চোখ বেঁধে দেয়, ন্যায়বিচারের হয় স্বাদ?
এভাবে চলতে থাকিলে হারাবে জাতি পথ,
অন্যায় বাড়বে, অপরাধ নেবে অগ্নির রথ।

যদি না আসে সুবিচার, যদি না রোধ হয় স্রোত,
ইতিহাস-সংস্কৃতি যাবে মিলিয়ে নিঃশব্দে লোপ।
এই উগ্রবাদ দমন না হলে, যে মূল্যই দিতে হোক,
রক্তে কেনা স্বাধীনতা হারাবে জাতি শোক।

জাগো বিবেক, জাগো মানুষ, জাগো সত্যের ধ্বনি,
নইলে শ্লিপ অব টাঙ্কেই ডুবে যাবে ভবিষ্যৎ খনি।
--------------------------------------------------


০৩-০২-২০২৬

সোমবার, ফেব্রুয়ারি ০২, ২০২৬

ঐক্যই শক্তি

 ঐক্যই শক্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

আমি বলি—এক হও আজ, ও জাগ্রত জনতা,
ভাঙো ভাঙো বিভেদের জাল, ছিঁড়ো ভীরুতা।
হাতে হাতে হাত রাখিলে বজ্র নামে ঘাতে,
ঐক্যের আগুন জ্বলুক আজ সংগ্রামের রাতে।

একলা মানুষ তুচ্ছ বটে, মিললে সে দুর্বার,
শৃঙ্খল ভাঙে, সিংহাসন কাঁপে বারেবার।
ধর্মে দলে ভাগ ক’রে যারা বিষ ঢালে প্রাণে,
ঐক্যের ঝড়ে উড়ে যাবে সেই ছলনার মানে।

আমি বিদ্রোহী কণ্ঠে ডাকি—এক পতাকার তলে,
রক্ত-ঘামে লেখা অধিকার তুলো দৃঢ় বলে।
অন্যায়ের বুক চিরে উঠুক সত্যের দাবানল,
ঐক্যের মুষ্টিতেই গড়ুক মুক্তির সম্বল।

ভাইয়ে ভাইয়ে ভেদ নয়, এই হোক অঙ্গীকার,
এক স্রোতে মিলুক প্রাণ, মিলুক প্রত্যাশার ধার।
নয় নীরব, নয় নতজানু—এই আমাদের শক্তি,
ঐক্যই অস্ত্র, ঐক্যই গান, ঐক্যই মুক্তি।
----------------------------------------------------


০২-০২-২০২৬

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...