কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*******************************
মহাকালের রৌদ্র-দাহে, হারিয়েছি সেই
মায়া,
দাও
রে
আজ
মাথার
ওপর,
বাপের
শীতল
ছায়া!
তপ্ত
মরুর
বালুচরে, আমি
একলা
রাহী,
শূন্য
বুকে
আর্তনাদে, খোদার
আরশ
চাহি!
দাও
রে
আজ
মাথার
ওপর,
বাপের
শীতল
ছায়া!
চলতে
গিয়ে
কদম
কদম,
টের
পাই
হাড়হোড়,
বাপের
মতন
এই
নিখিলে,
কেউ
রাখে
না
খোঁজ।
আসমান
সম
বিশাল
যে
বুক,
বাপই
আমার
পীর,
তাকে
ছাড়া
জীবন
যেন,
পদ্মানদীর তীর!
মাতা-পিতার ভালোবাসার, মিলবে
না
আর
দাম,
দিল-বাগিচায় জিকির সম, শুধুই
বাপের
নাম!
দাও
রে
আজ
মাথার
ওপর,
বাপের
শীতল
ছায়া!
তবুও
দিলে
সান্ত্বনা রয়,
খোদার
মেহেরবানী,
নসীব
হলো
শেষ
নিশ্বাসে, তওবা-কালেমা খানি!
ঈমান
নিয়ে
বিদায়
নিলেন,
পরম
ইবাদতে,
মুমিন
বাবা
ঘুমিয়ে
আছেন,
হাশর-কেয়ামতে!
নেক
সন্তানের ফরিয়াদ এই,
পাঠাই
সকাল-সাঁঝ,
রহমতের
ওই
চাদর
দিয়ে,
ঢাকো
বাপার
কাজ!
দাও রে
আজ
মাথার
ওপর,
বাপের
শীতল
ছায়া!
হাত
তুলে
আজ
আরজি
জানাই,
ভাঙা
এ বুকের ব্যথা—
‘রব্বির হামহুমা’ ডেকে খোদা,
সঁপিলাম সব
কথা!
দয়া
করো,
দয়া
করো
প্রভু,
আমার
বাপার
তরে,
রাখো
তারে
শাহী-মাকামে, আসল শান্তিপুরে!
‘কামা রব্বায়ানি’ রবে
কাঁদে,
অবুঝ
এ দিল প্রভু,
বাপের
মতন
অমন
মায়া,
কেউ
দেবে
না
কভু!
‘সগিরা’ শব্দের তুফানে
আজ,
চোখ
যে
নদী
হয়,
শৈশবে
মোরে
লালন
করিল,
যেই
মায়াতে
আজ—
সেই
মায়া
দাও
বাপের
কবরে,
কবুল
করো
এ কাজ!
মহাকালের রৌদ্র-দাহে, হারিয়েছি সেই
মায়া,
দাও
রে
আজ
মাথার
ওপর,
বাপের
শীতল
ছায়া!
---------------------------------------------------------------------