-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যখন দেখেছি তোমারে প্রথম প্রহরে
এঁকেছি কত ছবি হৃদয় গহবরে।
লিখে গেছি আমি ভালবাসি তোমায়
ভাবিনিতো কিছু তুমিবিনা শয্যায়
যখন দেখেছি তোমারে হৃদয় আঙ্গিনায়
ভেবেছি শুধু পুষ্প রাণী মধু চন্দ্রিমায়!
আমারে ছিনে নিলে তুমি এক মহনায়
তুমি সেই প্রেয়ষী জাগো স্পর্শ্ কোনায়!
আজ কিনা তুমি না ফোটা গোলাপ,
তবু যে পারিনা জাগাতে অব্যক্ত প্রলাপ।
আশা নিয়ে বয়ে চলি এ প্রেম তরী,
তুমি ছাড়া আমি যেন অগ্নি পুড়ি।
ভেবেছি তোমারে প্রেম নদে সুখের পাল,
আজ যেন সবই ফাঁকা গতিহীন নিশ্চল।
তুমি ছিলে কল্পিত বাসরে শয্যার ফুল
হল না দেওয়া পারি প্রণয় নদীর পুল।
তোমারে ছাড়া এ হৃদয় যে বড় অসহায়,
ভালবাসবে কি!দিবে কি পাল উড়ায়?
-----------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment