-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কোনো প্রেমই নয় পূর্ণ্ তৃপ্তি
কোন প্রাপ্তিই দেয় না প্রেমের স্বস্তি!
এ হৃদয় ও প্রেম এক অপূর্ণ্ সন্ধি
গোপনে নিভৃতে তৃপ্তিরা আজ বন্ধী!
প্রাণের তো ছিলো কিছু না কিছু আকুতি
ভালবাসার তো ছিলো এক স্পর্শের বসতি
অথচ এ নৈর্সগিক ধরণীর বুকে
সুখানুভূতি আজন্ম দুঃখে দুঃখে!
তবুও বেঁচে আছে হৃদয় একা নিদারুণ
সুখে
এক প্রেমিকার খোঁজে নিষ্ঠুর পথের
বাঁকে বাঁকে
প্রেমের বলয় আজ শুশ্রূষাহীন কষ্টে
প্রতিটা মুহূর্ত্, প্রতিটা স্পন্দন,
হৃদয়হীনা প্রেমিকার অতিষ্টে!
--------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment