Wednesday, March 20, 2019

হে প্রেম



    
                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এ মানবতার জন্য আর কেউ নেই, শুধু তুমি, প্রেম
এ-প্রেম জাগে পবিত্র হৃদয়ের স্পন্দনকে লক্ষ করে
যেখানে সে আচমকা জেগে উঠে প্রতি মুহূর্ত্..
মুহূর্তে মুহূর্তে শিহরিত হয় ভিতরের রক্ত পিন্ড
চারিদিকে ছড়িয়ে দেয় রক্ত কণিকার প্রবাহ!
যে প্রেমের তরঙ্গ সৃষ্টি হয়েছে অন্তরে অন্তরে
তা অবিরত!
এত রাত্রি! এত দুপুর!তবু ক্লান্তি নেই হৃদয়ের উচ্ছাসে..
প্রেম এক বিনিদ্র যাত্রী  স্বর্গ্ হতে আসা
বিধাতার পবিত্র উপহার।
সে নিঝুম রাত্রির মতো নিঃশব্দ, প্রহরীর মতো জাগ্রত!
যে হৃদয়ের প্রত্যেকটি স্পন্দন পদ্মা, মেঘনা,যমুনা বাণের মতো শুধু
 উত্তাল, সে হৃদয় শুধু মানবতাকে মুক্তি দিতে জানে
তুমি ভয় পেয়ো না,তুমি জাগ্রত- হে প্রেম।
হৃদয় তোমার নিকটেই 
নরকের লেলিহান শিখা তোমাকে ছোঁবে না, এই ক্ষণিক প্রাণে
প্রেমের অসম্ভব জেগে ওঠা, উষ্ণতা, তীব্র কামনা তোমাকে
ভয় দেখাবে না ।প্রেমের পূর্ণ্ স্পর্শ্ হৃদয় মন্দিরে ঝলঝল
করবে পূর্ণি আলোর মতো ভদ্র হিম।
হৃদয় ও প্রেমের মহোনায়
তুমি শুধু কবিতা, তুমি শুধু কাব্যের নিযার্স্- হে প্রেম।
তুমি মানবতার মুক্তি- হে প্রেম।
তুমি হৃদয়ের শক্তি- হে প্রেম।

No comments:

Post a Comment