কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ২১-০৫-২০২৪ ইং
*********************
যে তরুণ্যরে দেখিয়াছি আমি দুরন্ত-দুর্বার,
সে শক্তি ধ্বংসে পৌঁছিয়াছে এই বঙ্গ তর!
কে রচিয়াছে নেশার কবিতা- গীতহার?
কে শুনিয়াছে তারে মাদকের গান দিনভর!
কোন সিন্ডিকেট বসিয়াছে হাট- পথ-ঘাট ?
কোন নাটের গুরুর অধীন মাদক সম্রাট ?
মাদক নেশা গ্রাসিয়াছে তারুণ্যরে অণিবার,
কত রূপে কত নামে ছড়িয়াছে বঙ্গ প্রান্তর।
যে তরুণ্যরে দেখিয়াছি আমি দুরন্ত-দুর্বার,
সে এখন উম্মাদ মাতালে পথহারা ভঙ্গুর।
ধবংসের জন্য দায়ী কে হে জাতির কান্ডারী ?
মাদক দ্রব্যের হোতা যে তোমারই প্রহরী!
-----------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।