স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৫-২০২৪ ইং
*********************
তুল হে সাথী, তুল হে নবজাগরণ,
আঁধার পেরিয়ে জাগ হে অসীম গগণ!
পূর্ব্সূরী দিয়ে গেছে রবি গ্রহ তারা চাঁদ,
এ ধরায় ছড়িয়ে দাও মানবিক মতবাদ!
এই পৃথিবী চেয়ে আছে তোমার পানে,
জাগ হে সাথী, জাগ হে নবজাগরণে।
নবীণ উদ্যামে যদি না হয় সূর্য্দয়,
কিভাবে হবে ওগো মানবতার জয়!
উঠুক সমুদ্র-কল্লোল নির্ঝর-কলতান-
হে সাথী,তুমি গেয়ে যাও সাম্যর গান।
সম্মুখে বাঁধা হুঙ্কার দূর্গ্মগিরি হিমালয়!
তাতে কি তোমার আছে কোন ভয় ?
জাগ হে সাথী, জাগ হে নব পল্লব,
ছড়িয়ে দাও ফুলে ফুলে সূরভী-সৌরভ।
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।