স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
******************************
বুড়ো হয়েগেছি তবু যৌবন টানে পিছু;
স্মৃতিপটে ভেসে উঠে ফেলা আসা কিছু।
একদিন যুবক ছিলাম সেই কথা ভেবে,
এখনো শিহরে উঠি সে কি আর হবে?
যৌবনের তরঙ্গ শেষে এখন আমি বুড়ো.
তবু ফিরে যাই সেইদিনে যদি হত শুরু।
শুধু ভাবি নিজেরে কেমনে যুবক বলি!
চলে না দেহ টাক মাথা নুঁয়ে নূয়ে চলি!
কোন স্বপ্নে ভাবি যৌবনের তড়িৎ গতি ?
বুড়ো হয়েগেছি জ্বলে না নয়ন জ্যোতি!
তবু যৌবনের গর্ব নিয়ে আমি উঁচু শির!
এখনো শিহরে উঠি জল শুন্য নদীর তীর।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।