শুক্রবার, মে ১৭, ২০২৪

বিজয়ের বীজ বুঁনে যাও

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
উৎসর্গঃ মশিউর রহমান নাঈম ( ভাগিনা-নব উদ্যোক্তা)
******************************
হে নবীন জেগে উঠ নব ঊষার আমন্ত্রণে,
সোনালী আলো ছড়িয়ে যাও বিপুল গর্জনে।
জগত কাননে ফোটাও পুস্পের মঞ্জরি ,
আপন আলোয় মাস্তুলে জাগ হে পাঞ্জেরী।

ধরণী চাহিয়াছে তোমারে তপস্যার প্রদীপে
দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে জ্বলে উঠ উত্তাপে।
উদ্দামে উদ্যোক্তা হও স্বপ্নের আসনে বসি!
হয়ো না দাস মনিবের তরে চাকরীতে আসি।

তুমিও যে পার দেখিয়ে দাও তপস্যার পরে,
তরু- লতা উঠিবে জেগে বালুকার প্রান্তরে।
বিজয়ের বীজ বুঁনে যাও দাসত্বকে না করি।
স্বপ্নের উদ্যোক্তার হও বেকারত্বের গলা ধরি।
--------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...