শনিবার, মে ১৮, ২০২৪

মানবের প্রাণ বুঝেনা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
******************************
অস্থায়ী ধরণীরে মানব ভালবাসিছে স্থায়ী!
তাগুদের প্রেম এর জন্য জনে জনে দায়ী।

অপরাধের কত গল্প ছাপিছে ছাপাখানা
জুলুম অত্যাচারে সন্ধি করিছে কত জনা।
অথচ এ মানবেরা মোহ বর্জন করে যদি
অবিনশ্বর কাননে ফুল ফুটাতো নিরবধি।

ইহ-পর স্বর্গিয় আলোয় ভরে যেত প্রাণ!
মানবেরা খুঁজে পেত চির মুক্তির গান।
এই নশ্বর প্রেমে পথ হারিয়েছে মানব।
স্থায়ী ভুলে অস্থায়ী নিয়ে করিছে উৎসব।

পৃথবীর প্রেম তাগুদের বেড়াজালে পাতা,
শুধু মানবের প্রাণ বুঝেনা হিসাবের খাতা।
,সত্য ভুলে মিথ্যের ফাঁদে সকলি আছে,
মুক্তি পথ বহুদুর পথহারা মানবের কাছে ।
---------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...