আমি দিব সুর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
তোমার ন্যায় নীতি ভদ্রতায় আমি
দিব সুর,
বলব আমি তুমি মহান নেতা প্রীতি-সুমধুর।
নেতা হলেই অভদ্র হতে হবে কে বলেছে
তোমায়?
লোকে বলে তুমি চাঁদাবাজ
সন্ত্রাসী এই বাংলায় !
তুমি পদধারী, তুমি
ক্ষমতাবান,তুমি উগ্র প্রাণ,
তুমি নাকি তরুণ নেতা ! তুমি করো
অপমান!
তুমি মবতন্ত্রের ধারক বাহক হোতা
প্রমোদ সিন্ধুর,
তোমার ভয়ে কম্পিত সমাজের কণ্ঠ
বিষাদবিধুর!!
তুমি ভয়ঙ্কর দৈত্য দানব দুঃখের
ক্রন্দনে-
তুমি জন নেতা হও কি করে মুক্তির
শ্লোগানে ?
তুমি শুধুই পদের জন্য লালায়িত
সেবকের ছন্দ তানে,
তুমি উগ্র বেয়াদব সন্ত্রাসী
চাঁদাবাজ স্নিগ্ধশ্যাম
মাতৃমুখ-পানে।
তুমি গন্ড মূর্খ্ অযোগ্য পদধারী
জাহেলী যুগের ছায়া,
অসুরের বন্দোবস্ত! আসন্ন দিনের
অসনি সংকেত অপেয়া।
বলো, তোমার এই হীনচরিত্রে আমি কি
দিব সুর ?
না না তুমি নও জাতির গর্ব্ আমার
নেতা অতঃপর।
হে নেতা, ভালবাসিয়াছি দেশপ্রেম
ন্যায় নীতি আদর্শ্ তোর,
না না তা পারিসনি হতে তুই, এখনো
দূর-বহুদূর!!
----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।