শনিবার, জানুয়ারি ২২, ২০২২

বজ্র তলোয়ার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-০১-২০২২ ইং

চির সত্যের মশাল জ্বলিবে চারিধার,

যদি তুমি হও তৌহিদী ঈমানদার ।

কোরআনের আলো জ্বালাও হে অন্তর

জাগুদের পরাজয় হবেই বিশ্ব প্রান্তর।

 

দুর্বোধ যা কিছু আছে সবই হবে পর

হও যদি রিসাতালের সৈনিক অতঃপর

তুমি সাম্যের প্রতীক বিদ্রোহী হুঙ্কার

তুমি বাতিলের বজ্র তলোয়ার----

 

ইসলাম অসীম আকাশের মতো নির্ম্ল..

শান্ত জলের মতো কোমল তরল-

নির্দ্য় অগ্নির মতো দাউ দাউ দাবানল

কেউ যদি করে বাতিলের কোলাহল।

 

চির সত্যের মশাল জ্বলিবে চারিধার,

যদি তুমি হও তৌহিদী ঈমানদার       

ওহে  কোরআন হতে লও তুমি তাজ   

রিসাতালের কাফেলায় সামীল হও আজ।

 

ঈমানদার নাহি হয় ভীত দূর্গ্ সমরে

তাগুদের বিরুদ্ধে গর্জে ওঠে তুমুল হুঙ্কারে

কে হারায় তোমারে ?

যদি হকের প্রেম থাকে অন্তরে ।

------------------------------------------     

নব আবিস্কার

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-০১-২০২২ ইং

ক্ষণিকের এ প্রাণ হবে একদিন শেষ;

যুগে যুগে চলেছে মানব কতো উদ্দেশ।

ক্ষণিক মোহে কেহ ভাসে আনন্দাশ্রুনীরে

তবু আরশের ডাকে যেতে হবে  চিরন্তরে।

 

যে আরশ হতে এলো মানবের ভেলা-

অতঃপর সে হতে এলো জীবনের খেলা

বাধ্য প্রাণ নত শির ওই করুণার তরে

এ জীবন ওগো কখন যে খসে পড়ে।

 

অস্তিত্ব রবে না কভূ এ মাটির দেহ-

জীবন পাকড়াও হবে নাই  সন্দেহ।

এতটুকু জীবন হতে চিরন্তন যাত্রা হয়

তা দেখে মানবের লাগে বিষম বিষ্ময়!

      

মৃত্যু জানে না অভিবাদন, জানে না কুশল

আল্লাহ’র ঈমান আনিলেই  মৃত্যু সফল।

ইবাদত শুধু ওই মণিবের প্রতি পরিস্কার

আর নহে কেহ ওগো নব আবিস্কার।

 

আল্লাহ’র তরে নত শির ঈমানের প্রকৃতি

মুমিন করে না কভূ একাত্ববাদের বিকৃতি।

অন্তরে প্রবাহমান আল-কোরআনের বিদ্যুৎ

জাগতিক মোহ সেথায় উদ্ভট-উদ্ভুত।

---------------------------------------       

তার ঘরে আমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-০১-২০২২ ইং

যে স্বপ্ন বুঁনো তুমি রাঙা টকটকে;

সে নহে আমার প্রাণে মুখে আর চোখে।

আমি যার মম চাই তার করতলে

সব বিধান মানি ওই পাল তুলে।

 

সে কৃষ্টি কালচার নহে রাখি গো বুকে

যে বিধান অন্যের তরে হাস্যোজ্জ্বলমুখে

সে উৎসব তাহার রাজযোগ্য বটে

তোমার গৃহে যেন অদৃষ্টে না ঘটে।

 

সাম্যের ডাক দাও, খুলে দাও প্রাণ

উৎসব তোমার নাহি করো অনুমান।

বিধান যাহার উৎসব তাহার নাহি করো অপমান

মানুষ মানুষের জন্যে অমৃতসমান।

 

তোমার উৎসবে ওরা নাহি আসে এদিক

তবে কেন তুমি ছুটেছো  ওইদিক ?

যে উৎসবে মনোনীত দ্বীন -ওহে ধার্মিক

সে তোমার কৃষ্টি কালচার এই ভূ-লোক।

 

যে স্বপ্ন বুঁনো তুমি-মস্তিষ্ক-বিকার

এ কথা কেমন করে করিব স্বীকার।

জগৎ-বিখ্যাত মোরা "ধর্মপ্রাণ' জাতি

তার ঘরে আমি এক কেমন ডাকাতি ?

-----------------------------------------

কিছু নত শির চাটুকার


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-০১-২০২২ ইং

কেহ শুনে, কেহ দেখে, কেহবা খুলে প্রাণ,

কেহ ব্যাকরণ মেনে, কেহ পড়ে অভিধান

কনোখানে নাহি পাই সত্যতা কোনোরূপ

যে যার মতো  গড়িতেছে মিথ্যের স্তুপ।

 

 প্রতিবাদী নিশ্চুপ বসে থাকে বিষম সংকট

 চৌদিকে স্বৈরাচার হেঁকে ওঠে প্রবল প্রকোট

গণ অধিকারের কথা আজ তিক্তসমান

আমার কথা নাহি শুনে কোন ক্ষমতাবান।

 

বলিলেন জৈনক রাজা-মহারাজ

মুক্তি কিসের আবার পন্ডিত সমাজ!

চাটুকার ডেকে আনো যে যেখানে আছে

দোসরের সখ্যতা যত তাহাদের কাছে।

 

যে যখন ক্ষমতায় আসে বাজে ঢাক ঢোল

যত গণতন্ত্র দেশ প্রেম তাহাদের কল্লোল।

গায়ে গায়ে দলের পোশাক ছাঁটাছোঁটা কুর্তি,   

ক্ষমতার প্রতাপে  বাড়ে দম্ভ-বাড়ে উগ্রমূর্তি।

 

কিছু নত শির চাটুকার বুদ্ধিজীবি পরিচয়-

সত্য না বলে শিখানো বুলি সদা তারা কয়

এইসব বুদ্ধিজীবির কথা চিতার অগ্নিসমান

জাতির অগ্রপানে ওরা নহে কো আদর্শবান।

-------------------------------------------------

শুক্রবার, জানুয়ারি ২১, ২০২২

ঈমান যত ভারী হয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

ঈমানদার সিজদা দিয়ে নত করে শির;

আল্লাহ ভয়ে আপনাকে রাখে অস্থির।

কোরআন  সদা করে ঈমানীরা পাঠ

তারা হয় না কভূ শয়তানে বিম্রাট।

 

মুমিন সারি সারি দাঁড়িয়ে আল্লাহ’র ভয়ে !

নামাজির বেশে নত শির ইহ পর জয়ে।

ঈমান যত ভারী হয় মাথা পড়ে ঝুঁকে

অন্তরে জিকির করে কথা নাহি মুখে।

 

শয়তানের তত্ত্ব যেন মানববেরে খোঁজে

বেঈমান যেন বসে গেছে বাতিলের ভোজে।

প্রাণে প্রাণে অনিষ্ট ছাড়িয়া উৎকট

পথভ্রষ্ট মানব পুড়িতেছে প্রকোট।

 

চারিদিক হতে মসজিদে আসে সত্যবাদী দল

দুর্ণিনীতি সুদ ঘুষ করে না কভূ কুট কৌশল।    

বাতিলেরা মোটা  পুঁথি লয়ে উল্টায় পাতা

মুমিনেরা আল্লাহ’র তুষ্টে নোয়ায় মাথা।

 

এই পৃথিবীর নাজ নেয়ামত শস্যখেত

মহান আল্লাহ’র করুণাময় শীর্ষ্-সমেত।

 ঈমানদার সিজদা দিয়ে নত করে শির;

আল্লাহ ভয়ে আপনাকে রাখে অস্থির।

----------------------------------------------------     

অবার যেন না আসে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

অবার যেন না আসে মহামারি খুব

দরিদ্র হতদরিদ্র না যেন হয়  চুপ!

করোনা দেখিয়ে যেন বণিক বাঁদরে

কর্মী ছাঁটাই না করে চরম নিষ্ঠুরে।

 

করোনার অযুহাত পেলে গালে মারে চড়

কর্মীর মুখে লাগে তার নখের আঁচর।

দলে দলে মিলে তারা একই রঙ সাধে

এই দিকে বুক ভরা দুঃখে শ্রমিক কাঁদে।

 

অথচ শ্রমিক তারে তুলে নেয় ঘাড়ে

রক্তে রক্তে লিখে  নাম উচু এক দাঁড়ে

তবু বলে কি আপদ! বিদায় কর তারে

শ্রমিক থাকিতে চাহে বলিতে নাহি পারে।

 

কর্ম্ হারিয়ে কর্মী করে ছটপট !

তবু নাহি বুঝে ওরা শ্রমিকেরে চটপট!

অবার যেন না আসে মহামারি খুব

দরিদ্র হতদরিদ্র না যেন হয়  চুপ!

     

কর্মীর কাছে  কর্ম্স্থল অমৃতসমান

মালিক শ্রমিকের বন্ধন চির পুণ্যবান

মহামারিতে করো না কো নয় ছয় সাত

কর্মীর চোখে নিন্দ্রা নাই, পেটে নাই ভাত।

----------------------------------------------

দুঃখভরা জীবন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

ডানা মেলে এসেছো তুমি বিপুল আগ্রহে;

এই দুঃখদৈন্যে-ভরা মানবের রন্ধ প্রবাহে।

এখন গৃহে গৃহে করুণ ক্রন্দন;

দিশেহারা প্রাণ- চৌচির প্রীতি ও বন্ধন।

 

গৃহ বন্দী করে রেখেছো তুমি সুমধুর স্নেহে;

তবু ব্যাকুল পৃথিবীর চঞ্চল প্রাণ রুগ্ন দেহে।

শুভচিহ্ন দাও হে নিখিলের নয়ননন্দন

আবার চেয়ে দেখুক পৃথিবী অপরূপা কানন।

 

এই ধরণীর কেহ যেন না হয় বন্ধনবিহীন

তুমি দূর হও  নিষ্ঠুর করোনা নিশিদিন।

জানি হে তুমি পথ ঘাটে সর্বত্র স্বাধীন।

জাগ্রত বোধ জাগাও বজ্রসম ইস্পাত কঠিন।

 

মানুষ তো আবদ্ধ স্নেহ-প্রেম-করুণার মাঝে—

তোমার কেন এতো যুদ্ধ দ্বন্দ্ব বিদ্রোহী সাজে ?

প্রভূর তরে সপেছি তাই অনুতপ্ত হৃদয়খানি

ক্ষমা করো হে পাপী তাপিদের কাছে টানি।

 

ডানা মেলে এসেছো তুমি বিপুল আগ্রহে;

এই দুঃখদৈন্যে-ভরা মানবের রন্ধ প্রবাহে।

এমনি দুঃখভরা জীবন আজিকার মতো

আগে কখনো দেখেনি পৃথিবী অবিরত ।

------------------------------------------

ফ্রি মিস্কিং

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

ফেনায়ে উঠিল বুঝি মুক্তধারা

ফ্রি মিস্কিং শিরোনামে বসুন্ধরা।

নারী পুরুষের নিশ্বাস রুধি

অবাদ যৌনচার মরণ ব্যাধি।

 

র্ধ্ষণধারা যবে তুলিছে প্লাবন

সন্মানের নারী বিপুল শ্মশান

নারীর জীবন যত ভূতল-শয়ান

ফ্রি মিস্কিং তবু মুখে মুখে বয়ান।

 

চৌদিকে র্ধ্ষক রক্ত নয়নে

ওঁথ পেতে আছে নারী ধর্ষণে।

ফ্রি মিস্কিং তার শাণিত চয়ন

নারী নাহি বুঝে আপন মরন।

 

ফ্রি মিস্কিং নাহি পারে ঘুচাইতে খেদ

ইজ্জত হারায়ে নারী মিটায়  বিচ্ছেদ।

কোন কামনাই নাহি হয় পূর্ণ্

ফ্রি মিস্কিং সকল দম্ভ করে চূর্ণ্ ।

 

ফ্রি মিস্কিং হইতে আসে জীবনে হাহাকার

কি নারী! কি নর !

স্তব্ধ প্রাসাদ বিষাদ-আঁধার,

শৃঙ্খল ভঙ্গ চির পরাজয়- মর্ম্-বিদার।

------------------------------------------

নির্মূল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

যে সত্যের মহা বিজয়ছিল ধরণীতে

আজিকায় তা মিথ্যের গীত মহাসংগীতে।

চৌদিকে বাতিলের ধ্বনি মানবের প্রাণে

বিবাদের ঘোর মত্ততা বিশ্ব কন্ঠ তানে।

 

যেন যমজ দু’টি প্রাণ পাশাপাশি

তুমুল র্ঘ্ষণে জ্বলে স্পন্দন রাশি

যে দাবানল মহাপ্রলয়ের বেশে

পুড়ে যায় বিজয়কে অবশেষে।

 

একই পৃথিবী হতে দুই স্রোত-পারা

দুইটি প্রাণের বিদ্বেষধারা

অনিষ্টের মন্ত্রতে মিলিল তাহারা

এক নিষ্ঠুর অভিমানে বসুন্ধরা।

 

বাতিলে বাতিলে পরাজয়ে হল উপনীত

এই নশ্বরের যত সত্য শোণিত-

অন্ধকার ধরণী করিল গঠিত

সত্য ধরণী হইল কষাঘাত।

 

পৃথিবীর অত্মারা ডুবে দিল কূল

হক বাতিল চিনতে করিছে ভুল।

এসো হে প্রাণ -করি নির্মূল

প্রাণে প্রাণে ফুটাই দ্বীনের ফুল।

----------------------------------

অনৈতিক হৈ চৈ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

নৈতিক শিক্ষার লাগি যা কিছু করিবার

কোরআন হাদিস এসেছে পৃথিবীর অন্ধকার।

তবু অমানিশা ঘিরে আছে মানবের প্রাণ তোষে

সেই প্রদীপ জ্বলে না  জীবনের আশে-পাশে।

 

কবে সেই চরিত্র পাব তাই রয়েছি বসে !

লোকে শিক্ষারে নিন্দা করে প্রমোদ উল্লাসে

এই সকল নিন্দা বুকে ধরে

করেছি অভিশপ্ত মানুষরূপী মানুষটারে।

 

শিক্ষিত হয়েছি,শিক্ষাটারে স্পর্শ্ করিনি কভূ!

মানুষ হয়েছি,মনুষ্যত্ব অর্জ্ন করতে পারিনি তবু।

শেষ হয়ে যে গেল বেলা

তবু বুঝিনা আপনার অবহেলা।

 

শিক্ষার উচ্চ শিখরে যারা আছে বসে

তারা আজ নিন্দুকের রোষে

ওহে অনৈতিক খেলা তাদের চরিত্র ঘেঁষে

দুর্ণীতি সুদ ঘোষ নীতিহীন  অনেক দোষে।

 

আজিকার চরিত্রে নেই  বিধিবিধান-বাঁধনডোর

আছে কিছু অনৈতিক হৈ চৈ   বিপুল সমাহার।

নৈতিক শিক্ষার লাগি যা কিছু করিবার

কোরআন হাদিস এসেছে পৃথিবীর অন্ধকার।

----------------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...