বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪

ভ্রান্ত অভিসার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২-০৮-২০২৪ ইং

*********************************

ভ্রান্ত অভিসারে ছুটেছো কোন পথপানে?

কার মন্ত্রে ! কি বিপদ সম্মুখে কে জানে !

 

ওরে,এখন যা মনে হয় চিরজীবনের সুখ,

সে তো এক দুষ্টের ডাক ক্ষণিক হাসিমুখ।

কত ষড়জাল- কত স্বার্থ্- কত সুপ্ত গান,

যা তুমি দেখো নাই কভূ শিহরিয়া প্রাণ।

 

হুজুগ আবেগে ছড়িয়াছো বিদ্যুৎ আলো,

এখন অন্ধকারে বসি জগৎ রে বল কালো!

কি নিবিড়তিমির নিশা, অসীম কান্তার!

চারিদিকে হিংস্র হায়েনার বজ্র হুঙ্কার--

 

কাহারে ডাকিয়া বল বিষাদে ভরা -এ জীবন,

এক ভ্রান্ত অভিসারে তুমি যে করিছো ভ্রমণ?

--------------------------------------------

বুধবার, আগস্ট ২৮, ২০২৪

অশুভ বলিতেছে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

বিড়ালের কাঁধে ইদুর করিতেছে ভ্রমণ,

সাপের বচনে ব্যাঙ করিতেছে রচন!!

 

সাধু তলহীন ঝুঁড়িতে খোঁজিতেছে সোনা,

চোর- দুস্যু- ডাকাত শুধিতেছে লেনা-দেনা।

 

সুন্দুরবনে বাঘ সিংহের নির্ঘূম সাধনা,

হরিণের বুকে উঠিতেছে ব্যাকুল-ব্যাদনা।

 

শান্তিরে ভুলিয়া দুঃখ যাইতেছি খুঁজিয়া,

অশুভ বলিতেছে স্বাগতম দুয়ারে আসিয়া।

---------------------------------------------------

 

স্বপনচারিণী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

যে স্বাধীনতা ছিল গণতন্ত্রের স্বপনচারিণী,

তা ক্রমে ক্রমে স্বৈরতন্ত্ররে করিছে জাগরণী!

 

কোন বিবেক তার সাধু চর্চা করিতে পারেনি,

এখানে শুধু হিংসা ক্রোধের অশুভ বন্ধনি।

ন্যায়ের অঙ্গনে লাঞ্চিত –বঞ্চিত- শঙ্কিত,

অধিকার লুণ্ঠিত- কেউ উল্লাসিত-গর্জিত!

 

এই যে অশুভ আচরণে অসভ্যতা ডাকিলে,

এ কি গণতন্ত্রের চর্চা? শুধু হিংস্রতা পুষিলে-

পশুত্ত্বরে ডাকিলে, মনু্ষ্যত্ত্বরে মারিলে অনাদরে-

হুঙ্কারে বিচারিক এজলাসে বসিলে ভরদুপুরে।

 

এতো সভ্যতার সমাধিসৌধ স্বাধীনতার বুকে-

কোন অশুভ পথে ছুটেছি শুন্যতার ডাকে?

---------------------------------------------

 

 

এই যদি হয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

এই যদি হয় হৃদয়, এই যদি প্রেম বরণ!

তবে বলিবে কাহারে হৃদয় ক্ষরণ ?

 

অনেক স্বপ্ন তো দেখিয়েছিলে ভরদুপুরে,

তবু কেন মেঘ ভেসে যায় আকাশ-পরে!

এই যে দেহের গভীরে এত যন্ত্রণা- শোষন,

এই যে অযূত ছলনা, এই যে হৃদয় দহন।

 

প্রবল রক্ত ধারায় এই যে নয়ন ভাসে,

এই যে গভীরে তপ্ত খরা নেমে আসে।

বলো তার কতটুকু প্রেমের বাণী?

সবই তো ক্ষমতা লোভ লালসার বজ্র ধ্বনি!

 

রাগ ক্রোধের অনলে অস্থি মজ্জা পুড়িয়ে,

আজ তুমি অট্ট হাসো ঘৃণ্য ডানা ছড়িয়ে।

------------------------------------------

 

 

লালসার রাঙা দল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

নব্য সুবিধা ভোগীরা উড়িছে ধরণীর গায়,

যদিও তাজা রক্তের স্মৃতি রহিয়াছে ধরায়!

 

খোলস ছাড়ি বেড়িয়েছে ওরে হায়েনা চরণ,

চিতা পালিয়েছে বাঘ আসিয়াছে হিংস্র ধরন।

শত লক্ষ কোটি আশা লুটিয়াছে রাঙা পায়,

ডুবিয়াছে সোনালী ঊষা কালো মেঘের ছায়।

 

রঙ ধনু রঙের মতো বিপরীত সুর্যলোকে,

জাগিয়া উঠে ছলনার রেখা-এ  ভূলোকে।

শুভঙ্করের ফাঁকি উড়িতেছে ডানা ছড়ায়ে,

শকুনেরা একই রঙে একই সুর তাল-লয়ে।

 

এ এক তামাশার ঘাঁটি এই বৈচিত্র ধরণী তল,

ঋতু বদলায়, রিপু আসে লালসার রাঙা দল।

-------------------------------------------

 

 

রাত্রির খেলা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

যে ফুল ভালবেসে প্রেমিকারে করিছো দান,

সে যেন নাহি হয় বিরহ! নাহি হয় অপমান।

 

ফুল শুকিয়ে আসিলে নাহি যেন হয় কীট,

বৃক্ষ মরিলে নাহি যেন হয় শত্রু প্রকোট!

ছায়ার পিছু ছুটে নিজ হাতে রচিও না কারা,

দিন শেষে শুন্যতায় তুমি হইবে দিশেহারা!!

 

প্রেমের শিরহণ না উঠিলে ফুটিবে না ফুল,

সেদিন তুমি হইবে বিরহী এই স্বার্থের কূল।

এই প্রেম , এই বাঁধন, শুধুই ছলনা এই মাঝারে,

প্রেমিক বুঝেনা, প্রেমিকা আর আসিবে না ফিরে।

 

এইখানে শুধুই গোধূলীর আভা, রাত্রির খেলা,

পূর্ণি এইখানে শুন্য! ভূঁত প্রেতের নগ্ন মেলা।

---------------------------------------------

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪

পন্ডিত কহে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

পন্ডিত কহে, এখানে নাহিকো কিছু গৌরব,

কেবলি আবেগ- হুজুগে মাতে গো কলরব।

স্বাধীনতা কহিল, আমি ফাঁকি,শুধু হাওয়াখানি-

কবিতার কবি নাচায় তারে কেহ নাহি জানি।

---------------------------------------------------

নব সৃষ্টির নব কবি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

ওগো, তুমি যদি হও নব সৃষ্টির নব কবি,

নব জাগরণে উঠ জাগি যুগপ্রভাতের রবি।

 

যে বাংলা হাসিবে আলোর তরুণী ঊষায়,

সে আনন্দ বিপ্লবে ছুটেছি অযূত আশায়।

কভূ শুনিতে চাহিনা নানা রাগরাগিণীতে,

বেজে উঠুক অসুর সুর আগমনী সংগীতে।

 

শহীদ রক্তে লেখা যে লিপি -যে গান বহিয়া আনে,

তারই বলি আমি স্বাধীন বাংলাদেশ জগৎ পানে।

এখনো স্বাধীনতারে খুঁজি সংগীত সৌরভে!

কেন এতো হীনতা শুন্যতা বিজয় উৎসবে?

 

ওগো, তুমি যদি হও নব সৃষ্টির নব কবি,

মুছে দাও অন্তরে আঁকা ব্যাদনার যত ছবি।

-------------------------------------------------

কে নিবে এ দায়ভার?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

অবাক স্বাধীনতা! অবাক করলে তুমি!

তীব্র আবেগ ক্রোধে পুড়ালে স্বদেশভূমি।

 

মিল কারখানা রাষ্ট্রিয় স্থাপনা আজও পরাধীন,

অবাক স্বাধীনতা! বেকারত্ব বাড়ালে দিন দিন।

বিচারকের বিচার পালিয়েছে দিগন্ত পেরিয়ে,

অন্ধ বধির রাষ্ট্রের প্রহরীরা ছুটিছে ভয়ে ভয়ে!

 

কি এক শুন্যতা বিরাজে বুকে হাহাকার,

স্বাধীনতার অড়ালে পরাধীনতার তরবার।

রক্তে পাওয়া পতাকা নিয়েছি যখন হাতে,

হিসাব মিলাতে পারিনা- কত রক্ত তাতে!

 

অবাক স্বাধীনতা ! বৈষম্যেই শুধু পেলাম,

হিংসা ক্রোধের আগুনে অধিকার হারালাম।

আজ লক্ষ কোটি বেকারত্বের অভিশাপ!

কে নিবে এ দায়ভার? কে শুনিবে এ বিলাপ?

-------------------------------------------

সোমবার, আগস্ট ২৬, ২০২৪

এখনো ক্রীতদাস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

আজো সংস্কার পরাধীন! আজো বদ্ধ ঘর,

অশুভ চক্রে মুক্তি! আজো সেই বংশধর।

 

প্রহরীর কাঁধে চড়ে ওরা কে? ওরা কে ?

নৃত্য নাচে হেলে দোলে পথের বাঁকে বাঁকে!

হৃদয়ের সংস্কার না হলে ঈর্ষা রক্তের হোলি

ছড়ায়ে যাবে স্বাধীন মায়ের অলি-গলি-

 

যেখানে আবেগ হুজুগের ঢেউ নিরস্ত্রের পূঁজি-

সেখানে আত্মার সংস্কারে ছুটে যাও আজি।

সংস্কার এখনো ক্রীতদাস! আজো সে স্বপন,

আঠারো কোটি প্রাণে সে বিষ আলাপন!

 

কে লুটিছে ন্যায় নীতি! কে করিছে দগ্ধ ভূমি?

প্রাণের সংস্কার নাই, মুখে নিয়েছো মধু তুমি।

---------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...