শনিবার, আগস্ট ২৬, ২০২৩

কিছু বুঝি নাকো

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-৮-২০২৩ ইং

*************************

কি করো কি বলো কিছু বুঝি নাকো,

এতো জ্ঞানী গুনি, তবু লুকিয়ে থাকো !

আল কোরআন নবীর সুন্নাহ পরশিয়া

একি করো বিভাদে জড়িয়ে হরষিয়া ?

কেউ বলো কাফের কেউ বলো মুশরিক

কেউ বলো বাতিল –মুনাফিক -শিরক -শিরক!

কে ঠিক ! কে ঠিক তুমি করো দেখা

ধরিয়ে দাও শুধরিয়ে দাও তুমি এসে একা।

তুমি মুমিন তুমি মুসলমান এ সবে জানি

তবে কেন এতো দলাদলি রাহাজানি ?

পাহাড় সম গীবত যেন তোমাদের কণ্ঠ স্বরে

তাল বেতাল সুরে সুরে্

ইউটিউব ফেইসবুক পতায় পাতায় ঘুরে—

কে আসল ! কে নকল ভেবে নাহি পাই,

সবাই যেন ভাইরাল হতে চায়

একে অপরের গীবত গেয়ে ভাই !!

কি করো কি বলো কিছু বুঝি নাকো,

এতো জ্ঞানী গুনি, তবু লুকিয়ে থাকো !

--------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...