মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৫-৮-২০২৩ ইং
*************************
মানুষের মুখে মুখে যেন অশূরের ভাষা,
হৃদয় হতে নিরুদ্দেশ স্নেহ- ভালবাসা।
আছে কিছু মোহ লোভলালসা কামনা,
জুলম -অত্যচার ,যুদ্ধ -বিগ্রহ যাতনা।
ভালবাসার হৃদয় যেন বিষ পান করে
মৃত্যুর মুখমুখি দাঁড়িয়ে ধবংসের দুয়ারে।
তীর্থযাত্রা করেছে শুরু অশূর সংঙ্গমে
এখানে চলে না কিছু সভ্যতার নিয়মে।
পরাজয় এসেছে নেমে মনুষ্যত্ত্বে অধরে
অশূরের ছায়া ঘিরে আছে মানব অন্তরে ।
ধন দৌলত- বাহু বল- স্তরে স্তরে-
মানুষেরে গ্রাসিয়াছে বাতিলের মন্ত্র আখেরে
লজ্জাহীন ভূষণে--
অশূরের ভাষা মানুষের প্রাণে প্রাণে।
মানুষ ও মনুষ্যত্ত্বে এই মধুর মিলন
চির স্বর্গ্ বিজয়ের অমৃত রসায়ন !!
-----------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।