শনিবার, আগস্ট ২৬, ২০২৩

মৃত্যু সর্বভুক

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-৮-২০২৩ ইং

*************************

আরশ হতে এসেছি আমি, আমি সেথাকার,

ক্ষণিকের মুসাফির আমি এই নশ্বর !

তাঁর ডাকে যেতে হবে অবিনশ্বর

কখন যে এসে যায়  নাহি জানি স্থির ।

মৃত্যকালে কেউ নিবে না সুখদুঃখভার

আমি একা যাইব সেথা আমিই অতঃপর

তিনিই অসীম একক প্রভূ উভয় জগতে

তাই তো আমি নতশির তাঁরই কুদরতে

ক্ষমা কর হে সর্বমালিক কাল কেয়ামতে

পানা চাই হে পানা চাই হে তাঁর রহমতে।

শুন্য আমি, নিঃশ্ব আমি, শুষ্ক আমার মুখ,

জানি আমি তাঁরে ছাড়া অধরা  মোর সুখ।

আরশ হতে এসেছি আমি, আমি সেথাকার,

ক্ষণিক তরে এসেছি আমি এই নশ্বর।

সব প্রাণেতে হানা দেয় মৃত্যু সর্বভুক !

গোলাম হয়ে শান্ত করো এই তপ্ত বুক।

------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...