বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩

এক অতুল্য মিষ্টি হাসি

 


মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩১-৮-২০২৩ ইং

*************************

শত প্রসংশায় প্রশংশিত তুমি শত রূপের সমাহারে,

এক অধরা দীপালি তুমি অযূত স্বপনে এই নশ্বরে।

এক অতুল্য মিষ্টি হাসি তুমি শত লাবণ্যের উৎসবে,

ঠিক জোনাকী আলোর মতো ঝলঝল অবয়বে !

উঁচু পাহাড় হতে নেমে আসা ঝর্ণার জল রাশি,

পুলক শিহরণে বয়ে যাও সাগর নদী ভালবাসি।

বুকের ভাঁজে ভাঁজে লুফে নেও তরঙ্গ উত্তাল তরী

যেখানে স্বর্গিয় প্রণয়ে বিনিদ্র কত শত তরবারি।

তুমি এক অনুপমা ! তুমি অপরূপা সুহাসিনী !

রূপের দিপালী দেখেছি আমি তোমার কোমল অঙ্গে,

মিষ্টি হাসির মুর্ছায় তোমায় দেখেছি আমি নয়নভঙ্গে।

কি সে আঁখি তোমার পরম সুন্দরে

প্রেমের ঢেউ তুলে যায় গভীর অন্তরে।

তোমার তুলনা শুধু তুমিই শত রূপে শত রঙে

যারে ভেসেছি ভাল সে যে দুলিছে আমার সঙ্গে।

তোমার রূপের ঝলকে কত হিংসুক হিংসায় কাঁদে

তবু তুমি শুভ্রতায় হৃদয় গহিনে গ্রহ-তারা-চাঁদে।

তুমি যে অতুল্য আপন রূপের আলো !

আমারে ভুলিয়া শুধু তোমারেই ভেসেছি ভালো।

---------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...