শনিবার, আগস্ট ২৬, ২০২৩

ভালোবাসার বাঁধনে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-৮-২০২৩ ইং

*************************

ভালোবাসার বাঁধনে বাঁধপড়া আমার প্রাণ,

ক্ষণে ক্ষণে কেউ যেন করে যায় কলতান ।

চঞ্চল হয়ে ওঠে দিবা-যামী হৃদয়-মর্ম্র

কিছু একটা অনুভব করি  শুন্য প্রান্তর ।

সে কে ? চিনা জানা হয়নি আজো বিস্তৃতি

তবু সে প্রাণবন্ত ! চির চেনা উজ্জ্বল হীরেমতি

অপলক তাকিয়ে থাকে মিষ্টি হেসে

ঠিক যেন মোনালিসা শ্রাবণের বরষে

তুমুল ঝড়ো হাওয়ার পরশে

চূর্ণ্ বিচূর্ণ্ করে যায় হরষে !

তবু যেন আমি অদৃশ্য সংকেতে

ভালোবাসার বাঁধনে বাঁধ পড়েগেছি

তারই অনলময় শিখাতে-

অফুরান ভালোবেসে ফেলেছি চৈত্রের তাপ,

জ্বলে পুড়ে হয়েছি ছাঁই তব নেই অভিশাপ !

যদি কখনো তোমাকে খোঁজে পাই-

হৃদয়ে হৃদয়ে বলবো, ভালোবাসি, অনেক ভালোবাসি

এখন নেই, তাই বলে কি তুমি হবে না ফুল ?

ভালোবাসার জলে ভরে যাক নদীর কূল।

------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...