শনিবার, আগস্ট ২৬, ২০২৩

মধ্যভিত্ত কাঁদিয়া বলে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-৮-২০২৩ ইং

*************************

মধ্যভিত্ত কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা,

তুই কোথায় গেলি ওরে সুখের চ্যালা ফেলা ?

যেদিন আমার সাথে তোর  বন্ধন গড়ি.

সেই দিন হতে আমি অনাহারে মরি !

বেতন তুই যাহা দিলি মাস শেষে ধরি

নুন আনতে পান্তা ফুরায় আহা কি করি ?

অর্ধমাসে অশ্রু ঝরে আমি যাই খসে,

ধার দেনায় মক্তি নাহি আর পাই শেষে।

মধ্যভিত্ত কাঁদিয়া বলে টানাটানি সংসার,

মাছে ভাতে বাঙালি ঘরে নেই তার ।

সুখ বলে, এ আপদ আর কেন রাখা,

মধ্য ভিত্তের দাম নাই এ বঙ্গে দেখা।

রাজা বলে, ওরে মধ্য আমরা যাই খেয়ে,

তুই কে ? তুই কে ? কেন দেখবো চেয়ে ?

-----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...