Sunday, March 3, 2019

সেই কবিতা কোটি কোটি প্রাণে



                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ঐখানে যে ছিল কবি, যে
কবিতার মধ্যে মুক্তি যুদ্ধের সমাচার ।
তার যে বজ্র কণ্ঠ, সেটা
যেমন উচ্চারণ  তেমনি ঘটা ।
অমর কবিতা পড়তে পড়তে
কবি উত্তাল সমুদ্রের বাঁকে
মুক্তির স্বপ্নে গর্জে ওঠে.
স্বাধীনতার ধ্বনি বাজে ঠোটে..
সেটাই প্রথম ঘোষনা কারো
সে বলল, দামাল ছেলেরা অস্র ধরো
শত্রুরা নতশির হবেই তোমাদের কাছে
আমরা যোদ্ধা, আমাদের শক্তি আছে
বজ্র কন্ঠে কবি ক্ষেপে ক্ষেপে.
আবৃতি করল—
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম ,স্বাধীনতার সংগ্রাম
আর কি মুক্তিযোদ্ধারা ঝিমিয়ে থাকে ?
অনেক রক্তদানে এ স্বাধীন পতাকা এঁকে !
সেই কবিতা কোটি কোটি প্রাণে
বাজিছে ,বাজিবে অমত্বের গানে
যে পরাধীন গগনে জাগিছে মুক্তির শশী
সেই স্বাধীনতাকে আমি অনেক ভালবাসি।
----------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


বিচারক চায় না


                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হ ভাই হ রে, বিচার বুদ্ধি নাই রে,
সবলেরা কেন কেউ হক কথা কয় না ?
নীতি আছে কিতাবে আলো নাই অন্তরে
অত্যচার গজিয়ে বিচারক চায় না ।
                    --------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মাদক নেশা সর্বনেশে!




                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমাদেরই আপন দেশে,
মাদক নেশা সর্বনেশে!
আলো যদি যায় আগাম ঝরে
আঁধার এসে পাকড়ে ধরে,
সূর্যের কাছে নাই রে বিচার
চাঁদহীন রাত দেখছি এবার !
যুবার আলো জাগার আগে
আধাঁর হবার চিহ্ন লাগে
তরুণ- তরুণী মৃত্যু খাটে..
কেউ ভিড়ে না পূর্ণি ঘাটে
নাটের গুরু মাদক এনে..
নিচ্ছে আলো রাত্রি টেনে।
যুবা শক্তি প্রাণটি কেড়ে
দিচ্ছে মাদক দেশটি হেরে।
ছাত্রের যদি শিক্ষা গজায়
জিতবে জাতি হাসবে সবায়
দেওনা ঘুরিয়ে মুড়িয়ে ঘাড়
ছাড়রে তোরা নেশা ছাড় ।
তরুণ তরুণী কেউ যদি পায়
হারবে জাতি বাড়বে দায়
আমাদেরই আপন দেশে,
মাদক নেশা সর্বনেশে!
-------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।