Saturday, August 14, 2021

হতাশা

 

কবিতার নামঃ হতাশা

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০৮-২০২১ ইং


হতাশার তরঙ্গ তুলেছে প্লাবন পৃথিবীর প্রাণ

ঘূর্ণি তুফানে ছুটেছে ঝড় অধিক বেগবান

ক্লান্ত বুকের হৃৎস্পন্দন ক্রমেই অবসান

ভঙ্গুর স্বপ্নের প্রাচীরে জীবনের উত্থান।

হতাশা আসে তাই শেষ সম্বল হয়ে

পৃথিবীর প্রাণে প্রাণে র্নিভয়ে—

 

তবে কি যোদ্ধারা ভীরু বেদনার অন্ধকূপে !

কত তাগুদের চ্যালা জন্ম নিয়েছে নব রূপে ?

লোভ লালসারা যত কাঁদে মুক্তির মায়ায়

সত্যরা সেখানে বিজয়ের দৃঢ় প্রত্যয়

হতাশার বেদনা ঘুচায় অমৃতের সূধায়

অল্প তুষ্টে  পাল উড়ায় এই বসূধায়।

 

অন্তরের পথবিভ্রম হয়েছে এবার প্রচন্ড লোভে !

হতাশারা ঘিরে ধরেছে পৃথিবীর প্রাণ তীব্র ক্ষোভে

আত্মার মুক্তি কোথায় ?

পৃথিবী নেই আজ সেথায় !

আপন স্বার্থের পথ চলা শুরু প্রমত্ত বেগ

তাইতো মুক্তির আকাশ জুড়ে ঘন কালো মেঘ।

 

জীবন্ত প্রাণ ! তবু সে সত্যের পথে অসম্মতি-

চলে লোভ-লালসায় ধূসর আঁধারে অন্ধগতি।

অন্তরের মাঝে দাবদাহ কিছু যায় না রেখে

আত্তাকে শুদ্ধতা দাও এই অপবিত্র থেকে।

সত্যবিহীন দুর্জ্য় এই পরিভ্রমণ

ঘুচিবে না হতাশা কখনো পৃথিবীর প্রাণ।

------------------------------------------

চোখের অশ্রু ঝরে

 

কবিতার নামঃ চোখের অশ্রু ঝরে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থান ঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখ ঃ ১৫-০৮-২০২১ ইং

চোখের অশ্রু অঝোরে বয়ে যাচ্ছে আজ বাংলায়

চারিদিকে তোমার শুন্যতা দেখি বিপুল ধরায়

লাল-সবুজে অপলক চেয়ে বাঙালির বিষন্ন চোখ

আজ যেন বিষাক্ত আস্বাদময় এ মর্তলোক

কেবলি এখানে শোকাবহ প্রাণে ব্যদনা ছড়ায়।

 

বাঙালি ভুলে যায়নি তোমায় হে বঙ্গ বন্ধু !

যে বজ্র কন্ঠের হুঙ্কারে ঝরেছিল রক্ত বিন্দু

উড়েছিল বিজয় কেতন বঞ্চিত জাতির কোলে

সেই শেখ মুজিবকে কি করে ভুলে ?

 

স্থপতির মুকুট পরে তুমি আছো বাঙালির প্রাণে

যতই ওরা হেনেছে আঘাত রক্ত প্লাবনে

তুমি ফুটেছো ফুল হয়ে লাল-সবুজের বনে বনে

আমার সোনার বাংলা গানে গানে-

জয় বাংলা শ্লোগানে শ্লোগানে-

 

তোমার শুন্যতায় কোটি আত্মা আজো অধীর

অঝোরে রক্ত ঝরে এখনো সন্তানের প্রাণ শিবির।

বাঙালির সূর্য্ নিভে গেছে তোমার বিদায় দিনে

নিজেকে অপরাধী ভেবেছি আত্মসমর্পণে—

নব শপথে নব পণে

ঘাতকের বিচার করেছি ফাঁসি মঞ্চের দড়ি টেনে।

 

চোখের অশ্রু ঝরে আজ সাড়া বাংলায়-

রক্ত রঝা লাল টিপ দেখি সবুজ সীমানায়

অপলক চেয়ে আছি লাল-সবুজ পতাকায়

হে শেখ মুজিব তুমি আছো তাকায়----

---------------------------------------------------------------------------------------

জনতার ব্যথা

 

কবিতার নামঃ জনতার ব্যথা

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২১ ইং

****************************************

হে বীর যোদ্ধা অহিংস রক্তের

বিভেদ চাই না,ডাক উঠাও সাম্যের

দেশ প্রেম রেখে বুকে উচুঁ করো মাথা

প্রাণে প্রাণে কান পেতে শুনে যাও ব্যাথা

 

শুনে যাও কথা কোটি অবরুদ্ধের

জাতি আজ চলেছে ভেসে অন্ধকার!

অসহ্য যন্ত্রনা কোটি কোটি জনতার!

ঘুষ দুর্ণিনীতি তাড়াও , ওদের তাড়াও

বিচারের কাঠগড়ায় ওদের মাড়াও

হাত পায়ে বেড়ি পড়াও,বেড়ি পড়াও

কোটি প্রাণের আকুতি সাড়া দাও, সাড়া দাও

 

ক্ষত বিক্ষত অফিস আদালত সকল বেলা

বিদায় করো এসব দুর্ণিনীতিবাজদের হোলিখেলা

ওহে গর্জে উঠো ন্যায় বিচারে উপর ওয়ালা

নির্মূল করো ওইসব রাষ্ট্র দ্রোহীদের চ্যালা ফেলা।

 

স্বাধীন বাংলাদেশ নহে কোন ঝরা জীর্ণ্ পাতা

মুক্তি যুদ্ধের চেতনায় জাগুক,তুলুক মাথা

দেশ প্রেমের পুস্প দিয়ে হউক মাল্য গাঁথা

নীতি নৈতিকায় দুর হয়ে যাক জনতার ব্যথা।

----------------------------------------

 

Friday, August 13, 2021

তোমাকে স্বাগতম

 

কবিতার বিষয়ঃ প্রাণের ব্যাচ ৯৩ গাজীপুর

কবিতার নামঃ তোমাকে স্বাগতম

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৪-০৮-২০২১ ইং

****************************************

আজো আমি অনুভবের শিরহনে জেগে উঠি

আজো আমি খুঁজে বেড়াই প্রেমের উপত্যকায়

সেই তোমাকে- প্রাণের ব্যাচ ৯৩ গাজীপুর!

শুন্যতার চিৎকার শুনি আজো অমি তন্দ্রার গভীরে

তবে কি ভুলে গেছে সেই বন্ধু্ত্ত্বের প্রাণ,সেই পুলকিত সময়?

হৃদয়ে ব্যাকুলতা জাগে

শুন্যতায় স্পর্শ্ খুঁজে অবিরাম !

 

সেই স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায় আজো বকুলের তলে

স্কুল প্রাঙ্গনে খেলার মাঠে মান অভিমানে

কতো স্বপ্নের বিভোরে আমি তুমি ছিলাম-

হৃদয়ের গভীরে লেগে আছে রক্ত ঝরা দাগ

সেই তুমি এলে! সেই তুমি এলে ! বৃদ্ধ পোশাকে

যৌবনের উদ্দামে নব রূপে নব সাজে প্রাণের ব্যাচ ৯৩ গাজীপুর!

 

তোমাকে স্বাগতম- হে বন্ধু !

এই বিঁনি সূতার মালায় তোমাকে গেঁথেছি আমি অফুরান ভালবাসায়

তোমায় নিয়ে জাগাবো পূর্ণিমার আলো এই প্রত্যাশায়

বিনিদ্র জেগে থাকি প্রাণের ব্যাচ ৯৩ গাজীপুর শাখায়

এ যে নির্লোভ প্রেমের আজন্ম ধরনী

হৃদয়ের তরঙ্গ উথরে আজ উঠেছে তোমাদের সমারোহে

 

প্রাণের ব্যাচ ৯৩ গাজীপুরে এক সাম্যের ফ্লাট ফ্রম

যোজন যোজন দূর তবু প্রাণে প্রাণে দোলে প্রেমের তুফান।

বন্ধুত্ত্বে বন্ধুত্ত্বে মানবতার ডাক!!

আমাদের প্রাণের ব্যাচ ৯৩ গাজীপুর

তোমাকে স্বাগতম-তোমাকে স্বাগতম হে বন্ধু

-----------------------------------------------------------

অশ্রু ঝরা শোকাবহে

 

কবিতার বিষয়ঃ শোকাবহ আগষ্ট

কবিতার নামঃ অশ্রু ঝরা শোকাবহে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৩-০৮-২০২১ ইং

****************************************

এই আকাশ ,এই দিগন্ত ,এই মাঠ এখনো পরিপাটি!

যে তুলিতে তুমি এঁকেছিলে প্রিয় লাল-সবুজের মাটি

সেখানে শুধু তুমিটা নেই ! শুধু শিল্পীটা নেই !

চিত্রটা জেগে আছে এখনো উড়ন্ত পাখি হই ।

 

জানি তোমার রক্তে আঁকা আমার এই দেশ

আমার এই পতাকা- এই দিগন্ত -এই আকাশ!

রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধের কালজয়ী ইতিহাস

তুমি রচেছিলে মুক্তির কবিতা রাঙা কালিতে

তুমি দিয়েছিলে স্বাধীন বাংলাদেশ বিশ্ব ভূমিতে।

 

আজ তুমি নেই! তবু মুক্তির কথা কও কানে কানে

তুমি গর্জে উঠো বীর দর্পে বিজয় কেতনে

বিপ্লবী রক্ত প্লাবনে পিতাহারা সন্তানের পতন- উত্থানে

বজ্র কণ্ঠের তুমুল গর্জনে

জয় বাংলা শ্লোগানে শ্লোগানে--

 

তুমি বাংলার স্থপতি- বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান

তুমি এখনো লাল সবুজে দৃশ্যমান!!চির উদিয়মান।

নেই নেই- নেই কোন অবসান!

যতই ওরা থাকুক জাগ্রতমান-

তুমি জাতির পিতা, চির অক্ষয়-চির অম্মান।

 

যে ঘাতক ছুঁড়েছে বুলেট! এই মাটিতে দিয়েছে কবর

বঙ্গ বন্ধু – তুমি যে মরনি তারা কি  নিয়েছে খবর ?

অদৃশ্যে তাদের রক্ত প্লাবন এদেশের ধূলি

শেখ মুজিবের স্পর্শ্ বাঙালি কেমন করে ভুলি ?

জানি জানি নেই তোমার কোন অবসান

তবু অশ্রু ঝরা শোকাবহে ব্যদনা বিধুর প্রাণ!

-----------------------------------------------

Thursday, August 12, 2021

আবার এসেছে ফিরে

কবিতার বিষয়ঃ শোকাবহ আগষ্ট

কবিতার নামঃ আবার এসেছে ফিরে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১২-০৮-২০২১ ইং

****************************************

আবার এসেছে ফিরে শোকাবহ আগষ্ট বাংলাময়!

বিপ্লবী রক্ত প্লাবন এখনো বয়ে চলে অবাক বিষ্ময়!

চারিদিকে আজ চোখে চোখে অশ্রু ঝরা-

জনে জনে ব্যদনার নীল রঙ উদ্দাম দিশেহারা।

আবার এসেছে ফিরে রক্ত ঝরা আগষ্ট দ্বারে দ্বারে

শোকাবহ বাঙালি কি ভুলতে কি পারে জাতির পিতারে ?

 

না, না এই অন্তরে গাঁথা হয়ে গেছে রক্তের বাঁধনে

জাতি জেনে গেছে শেখ মুজিবের উদাত্ত আহ্বানে

জয় বাংলা শ্লোগানে শ্লোগানে

বজ্র কণ্ঠের বিপ্লবী গর্জনে গর্জনে

অমর কবিতার চরনে চরনে

৭ মার্চের  ঐতিহাসিক ভাষণে

বিপ্লবের মহাকবির বাচিক উচ্চারনে

বেজেছিল সেদিন জনতার কানে কানে

এবারের সংগ্রাম- মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম -স্বাধীনতার সংগ্রাম।

 

স্থপতির ভয়ে দুরু দুরু বিদ্রোহীরা নোয়াত মাথা

হে জাতি! মনে পড়ে আগষ্টে ?

বেইমান ঘাতকেরা ভয়াল রাত্রে কেড়ে নিলে স্থপতির দিশে!

শোকাবহ আগষ্টে অশ্রু ঝরা সকলে-শেষ প্রতিজ্ঞা বুকে

এ রক্ত কখনো নত হবে না- বিদ্রোহী ঘাতকের সম্মুখে!

তুমি লাল সবুজের স্থপতি- শেখ মুজিবর রহমান

তুমি বাঙ্গালীর  বিজয় কেতন-সোনার বাংলা গান ।

তুমি চির অম্লান, তুমি চির মহিয়ান

কখনো মুছে যাবে না এ রক্তদান! এ আত্মদান ! এ অবদান।‘

 

আবার এসেছে ফিরে শোকাবহ আগষ্ট বাংলাময়!

বিপ্লবী রক্ত প্লাবন এখনো বয়ে চলে অবাক বিষ্ময়!

---রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, August 7, 2021

অশ্রু ঝরা আগষ্ট এলো গো !

 


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

অশ্রু ঝরা আগষ্ট এলো গো !

আগষ্ট এলো গো অশ্রু গঙ্গা বয়ে হিম শীতল রাঙা জলে

অশ্রু ঝরা  আগষ্ট এলো গো !

শোকের কালো চাঁদর পরা দিনগন-রে দাঁড়ায়ে

বুক চিরে চিরে রক্ত বয়ে গেল সিঁড়ি বেয়ে বেয়ে

চশমাটা ছিটকে গেল অদুরে-প্রাণটা যায় যায়

এ যেন বিদায় ব্যাথা হায় !

অস্তমিত রবি (আ-হা) অপলক চোখে চায়

স্পন্দিত প্রাণ হারায়-

 

বজ্র কণ্ঠের মহাকবি- বাঙালির স্থপতি

কালজয়ী মহাপুরুষ- লাল-সবুজের দিপালী

কোটি প্রাণের তরঙ্গ- এক ঝটিকা অভিযানে

ভোরের তারায় হারায়ে-

অশ্রু ঝরা  আগষ্ট এলো গো !

শত জনমের গ্লানী-বাঙালি জাতির স্বপ্ন ক্ষয়,

এক মহাকবির চির বিদায়-সূর্যের অস্তদয়!

 

জাতির শুন্য প্রাণ-কাঁদন-ভারাতুর

পিতার বিদায় ক্ষণে (আ-হা)হারালো সোনার বাংলা সুর-

কাঁদে জাতি, কাঁদে বিশ্ব- দূর-বহুদূর

অশ্রু ঝরা  আগষ্ট এলো গো !

শোকের কালো পতাকা উড়ায়ে-কাঁদায়ে

জাতি পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবকে হারায়ে!!

 

অশ্রু ঝরা  আগষ্ট এলো গো !

এখনো তোমার শুন্যতায় বাঙালি জাতি নিদ্রাহীন

অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠে তাই ঘুম কাড়ে- তুমিহীন।

---০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিপদে তুমি শুন্যতায়

 


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

বিপদে, হে বন্ধু তুমি পড় মোর মনে

তোমায় ঘিরে মুক্তি দেখি নিশার স্বপনে

বিপদে তোমার কথা সদা ভাবি এ বিরলে

আর তুমি কিনা আমার দুর্বলে

নীল নকশা আঁকো অথৈ জলে কলকলে!

কি করে বুঝাই এ প্রাণ তোমার ছলনে

মীর জাফর রূপে তুমি বন্ধুত্ত্বের উদ্যানে

বহু বন্ধু দেখিয়াছি বিপুল বিপদ কালে

কিন্তু বন্ধুত্বের তৃষ্ণা মেটেনি কারো জলে !

আর কি হবে দেখা যত দিন যাবে ?

আপন স্বার্থের পিছনে এমনি দৌড়াবে

বন্ধুরা সুযোগ সন্ধানী-

তোমার বিপদে এ ধরনী

তোমার সুদিনে তুমি রাজা বন্ধুর প্রাণে-

বিপদে তুমি শুন্যতায় বন্ধুর শ্লোগানে।

বন্ধু জনের প্রাণে সখে-সখারিতে

তুমি অনলের দেশলাই দিবা-রাতে

শুধু জ্বলে জ্বলে

পুড়ে যাবে অগ্নি চুল্লিতে

বিরহের সংগীতে-

বন্ধু আজ হিংসের ভঙ্গিতে-

স্বার্থের গন্ডিতে বন্ধু শুধু প্রেমভাবে

তোমারয় জড়াবে বুকে বন্ধু ভেবে—

তোমার সুদিনে তুমি রাজা বন্ধুর প্রাণে-

বিপদে তুমি শুন্যতায় বন্ধুর শ্লোগানে।

---০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।