কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০২-১০-২০২৪ ইং
************************
ভালবাসা
বেশিই চেয়েছিল হয়তো-এ হৃদয়,
শুধুই
ভালবেসেছে, অনুমতিটুকু নেইনি নির্ভ্য়!
হয়তো
ভালবাসার সূত্র শুরুতেই ভুলেগেছে ,
তাই
হৃদয় হতে হৃদয়ে বিপুল শুন্যতায় পড়েছে।
প্রেমের
তরঙ্গগুলো অধরা ছুটেছে দূর হতে দূর,
চাতক
পাখির মত চেয়ে আছে তৃষ্ণার্ত্ বুকে রোদ্দুর!
এ বুকে
পুষে রাখা প্রেমের শব্দগুলো বোধ হয়,
এখনো
হৃদয়ের বাক্য হতে পারেনি কাব্যময়।
কবিতাগুলো
প্রেম শুন্যতায় সন্ধ্যা নদীর তীরে,
অধির
আগ্রহে প্রহর গুনেছে এ বুক চিরে চিরে।
কত
ফুল ঝর্ণা ধারায় ভেসে যায় কলতানে,
নদী
বয়ে যায় এঁকে বেঁকে মধুর গানে গানে।
সুর
বুঝে না চেরাপুঞ্জীতে চন্দন কাঠের চিতায়,
তবু
এ অবুঝ হৃদয় প্রেম খুঁজে- প্রেম হারায়।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।