মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

গণতন্ত্রের দিকে তাকালে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-১০-২০২৪ ইং

**********************

গণতন্ত্রের দিকে তাকালে মূক হয়ে আসে ভাষা!

পরিবার তন্ত্র এসে নিয়েছে কেড়ে জনতার আশা।

 

কি দলে! কি রাষ্টে ! কি শাসনে স্বৈরতন্ত্রের উত্তাপ,

মুখে মুখে মঞ্চে মঞ্চে ছদ্মবেশী গণতন্ত্রের সংলাপ।

চারিদিকে যেন মাকাল ফল,ফুল শুন্য বাগান,

রন্ধে রন্ধে ফ্যাসিবাদের খেলা চলে মনের কানন।

 

পিতার পরে পুত্র- কন্যা, নাতী- নাতনী আত্মীয়- স্বজন

ওরে-গণতন্ত্রের ভিতরে স্বৈরতন্ত্রের স্ত্রী আজিকার ধরন।

শুধু জনতার বন্দরে সেই সব ঘূর্ণি ঝড় কালোরাত,

দিকে দিকে ফ্যাসিবাদের মহড়া ঘাত-প্রতিঘাত !

 

এ যেন এক ছলনার রাজ্য ঈগলের মত হিংস্র ডানা-

গণতন্ত্রের দিকে তাকালে মনে হয় সব শুকুনের ছানা।

তন্ময় চোখে রাশি রাশি বিষ্ময় নিয়ে শুধু দেখা-

ফ্যাসিবাদের গণতন্ত্রে কালো সভ্যতার ছবি আঁকা।

 

ক্ষমতা গণতন্ত্রে’রে নিয়ে গেল ফ্যাসিবাদে সুচতুর!

তীব্র অনল শিখার নিচে জ্বলে পুড়ে গেলো জনতার।

----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...