কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৮-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ইতিহাস মুছে দাও নব ইতিহাস লিখবো,
যোদ্ধা এগিয়ে এসো নব শকুন মাড়বো।
রক্ত ঢেলে দাও রাঙা গোলাপ ফোটাবো,
কানের পর্দা খুলো সেই বজ্র কণ্ঠ শুনাবো।
যে সুরে খুঁজে পাবে তুমি
স্বাধীনতার স্বাদ,
সেতো যুদ্ধে মৃত্যুঞ্জয়ী প্রাণের পূর্ণিমা চাঁদ।
সেতো নিভিৃক কান্ডারী উত্তাল বৈশাখী ঝড়ে,
তারে কি করে ভুলি সোনালী সূর্যের প্রহরে?
যার রক্ত ফোটা হতে চুষে নিয়েছি বীর্য রস-
তারেই গোলাপ ভাবি পুষ্প কাননের প্রবেশ।
সেই তো পুস্পের সুরভী সুবাস মধুগন্ধময়,
কে মুছে এই ফুল? সেতো অনুভূতি এ হৃদয়।
---------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।