কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
**********************
আর কত কাল প্রহর গুনিব হে
কান্ডারী?
এখন যে ভয়তন্ত্র গ্রাসিয়াছে স্বাধীন
তরী!
বিপ্লবে পাওয়া স্বাধীনতা আজ যে
মরি মরি,
মাতৃকারে ঘিরিয়াছে সেই পুরানো
সুর বাঁশরি।
বুঝিতে পারি না কি জানি কি আছে দুশমনে,
স্বাধীনতা বলো তবু অবরুদ্ধ বজ্র
কণ্ঠ তানে।
কি অজানা ভয় ঘুরে ফিরে দুষ্ট অঙ্গুলি
তুলি,
স্বৈরাচার ভঙ্গিতে অকুল সিন্ধু
উঠিছে আকুলি।
এরূপ স্বাধীনতা চাইনি রক্ত ঝরা
অন্বেষণে,
নিয়ত গ্রাসিয়াছে ভয়তন্ত্র
স্বাধীন গৃহকোণে!
জুলুম অত্যাচার হুলিয়ায় নাচিতেছে
শাসক দল,
রাগ ক্রোধ, প্রতিশোধ হানিতেছে
আঘাত বঙ্গ তল।
স্বাধীনতা যেন ছলছল-আঁখি
ব্যথাতুর অশ্রুজলে,
চরণ তলের পিচ্ছি ব্যাঙ উঠিছে
হাতির কপালে।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।