সোমবার, অক্টোবর ২৮, ২০২৪

তবু জাগো আরকবার

 

তবু জাগো আরকবার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২০২৪ ইং

**********************

কে নিবে এ জাতি মুক্তির গুরুভার?

চারিদিকে প্রস্তরীভুত চির সত্যের দ্বার।

 

জানিনা,বিভক্ত হলো এই দেশ কোন পাপে?

চেতনার দ্বন্দ্বে এখনো জ্বলে আগুনের উত্তাপে!

স্বাধীনতা কেন পরাজিত কঠিন পাথরে ঢাকা,

কোন মত পথ ভেঙ্গেছে দুরন্ত গতির চাকা?

 

হে জাতি এখনো কেন কারো প্রতীক্ষা করো,

চেতনার মন্ত্রে গর্জে উঠো,বিজয় কেতন ধরো।

ওই আসছে কানপেতে শুনো দোসরের পদধ্বনি,

এক হও ,লড়াই করো নব উদ্দামে আঘাত হানি।

 

এ স্বাধীনতা, চির বিজয়ের মুকুট,প্রেমের গুরুভার!

কেউ পারবেনা ছিনাতে তারে তবু জাগো আরকবার।

----------------------------------------------


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...