কলমেঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ
২৯-১০-২০২৪ ইং
**********************
এতো
সহজেই বিশ্বাস করে ফেলি কেন?
জানি
না কি আছে রক্তে মেশা- কি যেন!!
তবে
কি মীরজাফরের রক্ত বহে জাতির শিরা ধমনী?
দৃশ্যপটে
তাই মনে হয়! তাই যেন দেখি শকুন চাহনী।
এ এক
বিষ্ময় উদাসী বাতাস মেখে-
আউলা
ঝাউলা চুলে অনিদ্রা ছুটেছি বঙ্গ- লোকে।
এতো
সহজেই বিশ্বাস করে ফেলি কেন?
কেন এতো বেদনার বেনোজলে ভাসি
ব্যাকুল প্রাণ?
এতো
সহজেই বিশ্বাস করে ফেলি সব কিছু,
মিথ্যা
তন্ত্রের তনুতে পুড়ি ধোঁকায় ছুটেছি পিছু পিছু।
দিকে
দিকে ছলনার লাল ঘুড়ি ছুঁয়েছে শুব্র শশী,
তবু
অন্ধের মতো ছুটেছি মীরজাফরের পাশাপাশি।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।