কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ
৩১-১০-২০২৪ ইং
**********************
হৃদয় দিয়েই আমি ভালবাসা ফেরাবো
বলে,
খুলে দিয়েছিলাম বদ্ধ ধার জীবনের কল্লোলে।
মনে কি পড়ে রোজ প্রতিদিন গোধূলীর
প্রাক্কালে!
নীড়ে ফেরা পাখিটি অপলক দেখিতাম বকুল
তলে।
কি অপরূপা শাপলা পদ্ম ফুটিত
উত্তরের ঝিলে!
সেই পাঁপড়িতে তোমার ছবি দেখিতাম
হিল্লোলে।
একদিন নদীর উল্টো জলে সাঁতার
দিতে গিয়ে,
শুণ্য হাতে ফিরে এলাম চিতার অনল
বুকে নিয়ে।
সেই যৌবনের শৈশবেই তোমাকে
চিনেছিলাম,
অজান্তেই অবুঝ প্রেমের রাঙা স্কেচ
এঁকেছিলাম!
শরীরের শিরা উপশিরা অস্থি
মজ্জাকে বলেছিলাম,
হৃদয় দিয়েই আমি ভালবাসা ফেরাবো এ
ধরাধাম।
কিন্তু বুঝিনি এখানে এত নিখুঁত
নিটোল ট্রাজেডি
আজো সেই উজ্জ্বল রঙের স্কেচে রক্তক্ষরনের
ঘাঁটি।
বদলে গেল পৃথিবীর কত কিছু,শুধু
বদলায়নি আমি,
এখনো সেই আগের মতই হৃদয়ে গভীরে
আছো তুমি।
কেবল প্রেমই কিছু এখনো হৃদয়ের
মিছিলে-
নিয়ত খুঁজে ফিরে সেই কিশোরী বকুল
ঝরা ফুলে।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।