রবিবার, আগস্ট ০৪, ২০২৪

ফেইসবুক মাঝারে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৩-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

এতোটা মগ্ন হয়েছি ফেইসবুক মাঝারে,

সত্য মিথ্যায় গ্রাস করিয়াছে জাতিরে।

 

গুজবের উথরোল ঢেউ লাগিছে পাল তুলি,

বিপুল হুজুগে মাথিছে বাংলার ধূলো-বালি।

বিবেকহীন সূর্য তারা কত যে আসিছে নামি,

গেল  গেল সব গেল দুলিতেছে বঙ্গ ভূমি ।

 

জাতিরে দিয়েছে পাঠিয়ে মৃত্যুপরপারে

এ ভাবে চলিতে থাকিলে যুদ্ধ বাঁধিবে দুর্বারে।

বড় অশনি সংকেত ফেইসবুক মাঝারে

এইসব বন্ধ করো- রক্ষা করো মাতৃকারে।

 

জলে- স্থলে -শুন্যে -আমি যত দুরে চাই

ফেইসবুক মাঝারে গুজব হুজুগের আড্ডা পাই।

ওরে আপনারে হারায়ে নাই কোন  ঠাঁই

চলো সবে একই সুরে সোনার বাংলা গান গাই।

---------------------------------------------

 

শনিবার, আগস্ট ০৩, ২০২৪

চিনি নাকো

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৩-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

এ মাতৃকা আমি কখনো চিনি নাকো,

রক্তে পাওয়া স্বাধীনতা,তবু লুকানো থাকো।

সোলানী স্বপ্নের ভাবনা কত যে পরশিয়া,

এ অন্তরে জাগ্রত হয় দিবা নিশি হরশিয়া।

 

মুক্তিযুদ্ধে তুমি এসেছিলে, করেছিলে দেখা,

ফুল ফলে শষ্যে ভরা,তবু আমি একা !

বঞ্চিতের অনেক ব্যদনা আছে এ প্রাণে

বিশ্বাস ঘাতকের নীল নকশা আবরণে।

 

স্বৈরতন্ত্রের চোখে গণতন্ত্ররে ডাকো তুমি!

বন্দুকের নলে রক্তাক্ত করো পবিত্র ভূমি।

এ মাতৃকা আমি কখনো চিনি নাকো,

রক্তে পাওয়া স্বাধীনতা,তবু লুকানো থাকো।

---------------------------------------

ষড়যন্ত্রের রক্ত খেলা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৩-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ষড়যন্ত্রের রক্ত খেলা এখনো আছে জেগে,

ছদ্মবেশে মায়ের বুকে স্রোতের প্রবল বেগে।

 

যখন মাগো উর্ধ্ব শিরে দেশের ধূলো বালি

তখন ঘাতক চুপটি মেরে ছুঁড়ে বুকে গুলি।

কে আসল ? কে নকল ভুলছি ক্রমে ক্রমে,

দেশদ্রোহীরে সাথে নিয়ে দিচ্ছি শক্তি কমে।

 

আবল তাবল গুজব শুনে যাচ্ছি হরণ করে,

দেশ গেল, মুক্তি গেল পিছনপানে সরে!

মাগো, তুমিই বল দিব কারে স্বাধীন পতাকারে,

যে-ই আসে  সে-ই লুটে তোমার বুকটারে।

 

হুজুগের বাঙালি কার যে অনুগত !

এ যে এক বিষ্ময় অনুচরের মতো।

পানিতে তৈল দেই, দেশালাইরে ডাকি,

সোনার বাংলা ভালবাসি শুভঙ্করের ফাঁকি।

-------------------------------------------

আমি দিয়েছি ছুঁড়ে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৩-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

যে আদর্শে পেয়েছি দেশ, আমি সেথাকার,

মুক্ত স্বাধীন নাগরিক আমি এই মাতৃকার।

 

আমি নিয়েছি লুফে সুখদুঃখভার,

আমি দিয়েছি ছুঁড়ে দেশদ্রোহী মতবাদ- স্বৈরাচার!

আমি স্বাধীন বাংলাকে ভালবাসি মন- প্রাণ- স্থির,

আমি উম্মদ! আমি পাগল! তবু আমি মাতৃকার ।

 

এখন ওই আদর্শ নাই নেতৃত্ত্বে,কোন নেতাতে,

ওরা আপন স্বার্থের পূজারী লক্ষ শহীদের গঙ্গাতে।

তাই পরাজয় দেখি, তাই ধ্বংস দেখি অণিবার!

তাই মুক্তির অশ্রু ঝরে,জনতার রক্ত ঝরে ঝর ঝর!!

 

নেতৃত্ব পালায়, নেতারা পালায় জাতির র্দুদিনে,

শুধু মায়ের অসহায় সন্তানেরা থাকে ক্রন্দনে।

নেতৃত্ব হারিয়েছে পথ !কাঁদে আদর্শেরা শুষ্ক মুখ

প্রাণে প্রাণে হানা দেয় মৃত্যু- সর্বভুক!!

 

মাগো, দিয়েছি ছুঁড়ে দেশদ্রোহী মতবাদ- স্বৈরাচার!

তবু কেন আদর্শহীন নেতৃত্বের এত সমাহার !

---------------------------------------------

গুজবে -হুজুগে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০২-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

মা’গো শুনেছি তোমার ডানা গুজবে উড়ে,

প্রবল হুজুগে ছুটে বাঙালি সরল বিশ্বাসভরে।

 

শুধু তোমারে ভালবাসি বলে মা বলে মানি!

তবু কিছু গুজবে হুজুগে বাঙালির হানাহানি।

প্রচন্ড অগ্নি কুন্ডে ছুটিয়া গর্জিয়া

মাগো তোমাকে পুড়ায় স্বাধীনতা বির্সজিয়া!

 

লক্ষ শহীদের রক্ত ছিন্ন করি বিদ্রোহী ঝড়ে

ধেয়ে আসে  ভয়ঙ্করী পতাকা খামচে ধরে।

ওরা গুজব ছড়ায়ে হুজুগে উঠায় মহাপ্লাবন,

চিলে কান নিয়েছে এই ভেবে প্রাণ উৎপাদন।

 

এসো হে বাঙালি গুজব রুধি চারি ধারে,

হুজুগে যেন না ছুটি লাল-সবুজ প্রান্তরে।

ওরা কে সহস্রবাহু ঘিরেছে স্বাধীন জাতিরে?

গুজবে হুজুগে দৌড়াচ্ছে তোমারে-আমারে!

 

এই লাল সবুজ পতাকা যে এনেছে যাচি,

স্যালুট!লক্ষ কোটি স্যালুট! যত দিন বাঁচি।

----------------------------------------

 

হবে কি তাহা শেষ?

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওই দেখ, ওই দেখ তৃতীয় পক্ষের জলরাশি,
প্রবল জলচ্ছাসে আসছে ধেয়ে অগ্রাসী!
 
প্রাণবন্ত প্লাবণ তাহার জনস্রোতে আসি,
অসুর শয়তানের সুরে সুরে বাজায় বাঁশি।
অগ্নি হতে অগ্নি সেথা অবিরাম অবিশ্রাম,
বিদ্রোহী বেশে ধ্বংস করিতেছে অবিরাম।
 
কেন এত রক্ত ধারা,ওরা কারা? ওরা কারা?
কোথা হতে এল ভেসে অনল বর্ষি ধারা?
কোথা হতে তৃতীয় পক্ষ জনস্রোত ঘোলা করি,
কে তারে দিল উত্তাল সাগরে এ নগ্ন তরবারি।
 
এখন তৃতীয় পক্ষে কম্পিত স্বাধীন বাংলাদেশ!
এই মাতৃকার মাঝখানে হবে কি তাহা শেষ?
----------------------------------------

 

শুক্রবার, আগস্ট ০২, ২০২৪

অধিক করি না আশা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০২-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

অধিক করি না আশা, তবু কেন বিষাদ?

জন্মেছি স্বাধীন দেশে তবু কেন বিপ্লব সংঘাত!

 

চাই সোনার বাংলা গান, গাই আনন্দ ভরে,

রবে না, রবে না কোন বৈষম্য বঙ্গ তরে।

পূব সোনালী রবি হতে উঠিবে উচ্ছাস

পশ্চিমে হইবে বিলীন বঞ্চিতের দীর্ঘশ্বাস!

 

ফুটিবে ফুল, গাইবে পাখি, চঞ্চল রবে প্রাণ,

বিজয় সুর বাজিবে সদা সোনার বাংলা গান।

ওরে বাঙালি, বঙ্গে উঠাও আনন্দলহরী,

মুক্তিযুদ্ধের চেতনা আন্তরে ধারন করি।

 

অধিক করি না আশা, এ অন্তরে উঠাও ঢেউ

তুমি বাঙালি, তুমি স্বাধীন,দোসর নও কেউ।

-----------------------------------------

 

জাতির রুদ্ররোষে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
হে স্বাধীন জাতি,যারে তুমি করো সন্মান,
সে নিজ স্বার্থে স্বাধীনতাকে করে অপমান।


বুক খুলে যারে দাও তুমি শ্রেষ্ঠত্ত্বের স্থান,
সে কভূ নহে রক্তে পাওয়া মাতৃকার সন্তান।
সে দোসর মন্ত্রে শূল বিধায় ন্যায্য অধিকারে,
সে বঞ্চিতের  গর্দান কাটে রাত্রির অন্ধকারে।


তুমি যারে বলো, দেশপ্রেমিক শিক্ষিত জ্ঞানীজন!
সে তো চাটুকার!পদলোভী!অর্থলোভী!বেঈমান!
সে নিজের সত্তাকে বিক্রি করে অসূর ঠাকুরে,
তার ন্যায় নীতি আদর্শ ব্যক্তিত্ব কোন সে দূরে !


এ জাতির রুদ্ররোষে
স্বাধীনতার দ্বারে বসে
প্রকৃত দেশ প্রেমিকের খুঁজে, শুভ্র বিবেক তরে,
লাল- সবুজ পতাকাকে উড়িয়ে দিলাম প্রান্তরে।
-----------------------------------------------


মন্ত্র দিয়া

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০২-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওরা গোপনে আন্দোলনে ডালাপালা ভরে,

কর্ণে কর্ণে মন্ত্র দিয়া আপনি যায় সরে।

 

অধিকার আদায়ে রাজ পথে ফুটে যে ফুল,

সে ফুল চুরি করে দেশদ্রোহীদের দল-বল।

মিথ্যা কথা বলে- ওরা হয় প্রভাতের সূর্য !

রক্তে রক্তে রঞ্জিত করে বাংলার তরুণ বীর্য।

 

বিপ্লবী জনতার যে আন্দোলন স্যালুট! স্যালুট!

সাবধান!এখানেও দেশদ্রোহীরা বিনিদ্র প্রকোট!

জনতার সংগ্রামী ফুলে নাহি কোন ভুল,

ওঁত পেতে আছে অসুরের বিষাক্ত শূল।

 

ওরা গোপনে আন্দোলনে ডালাপালা ভরে,

কর্ণে কর্ণে মন্ত্র দিয়া আপনি যায় সরে।

---------------------------------------

অধিকার মৃত

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
আমার অধিকার কই বাংলার উপর!
স্বাধীনতার তর্কে বেলা হল, বাজিল দুপুর।
 
কান্ডারী কহিল,শুন হে জনতা সকল,
জাতির মুক্তিতে সর্ব ক্ষমতা করেছি দখল।
স্বৈরাচার কহিল র্নিদয় বুলেট ছুড়িয়া
দেশদ্রোহী সিন্ডিকেট দিয়েছি গড়িয়া।
 
চোর ডাকাত দস্যুদের প্রলয় বলয় প্রভাব
বধির কর্ণে শুনে, নাহি কোন জবাব !!
স্বাধীনতা কহে,মুক্তির শোভা নিয়ে খাও ধুয়ে
দেশদ্রোহীরা অধিকার দিয়েছে তাড়ায়ে-
 
স্বাধীনতার ভিতরে পরাধীনতার দখল প্রচুর!
এখানে প্রাপ্য অধিকার মৃত - নিরহ জনতার।
----------------------------------------


“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...