কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওরা গোপনে আন্দোলনে
ডালাপালা ভরে,
কর্ণে কর্ণে মন্ত্র দিয়া আপনি
যায় সরে।
অধিকার আদায়ে রাজ পথে
ফুটে যে ফুল,
সে ফুল চুরি করে দেশদ্রোহীদের
দল-বল।
মিথ্যা কথা বলে- ওরা হয়
প্রভাতের সূর্য !
রক্তে রক্তে রঞ্জিত করে
বাংলার তরুণ বীর্য।
বিপ্লবী জনতার যে আন্দোলন
স্যালুট! স্যালুট!
সাবধান!এখানেও দেশদ্রোহীরা
বিনিদ্র প্রকোট!
জনতার সংগ্রামী ফুলে নাহি
কোন ভুল,
ওঁত পেতে আছে অসুরের
বিষাক্ত শূল।
ওরা গোপনে আন্দোলনে
ডালাপালা ভরে,
কর্ণে কর্ণে মন্ত্র দিয়া আপনি
যায় সরে।
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।