কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ষড়যন্ত্রের রক্ত খেলা এখনো
আছে জেগে,
ছদ্মবেশে মায়ের বুকে স্রোতের
প্রবল বেগে।
যখন মাগো উর্ধ্ব শিরে
দেশের ধূলো বালি
তখন ঘাতক চুপটি মেরে ছুঁড়ে
বুকে গুলি।
কে আসল ? কে নকল ভুলছি ক্রমে
ক্রমে,
দেশদ্রোহীরে সাথে নিয়ে
দিচ্ছি শক্তি কমে।
আবল তাবল গুজব শুনে যাচ্ছি
হরণ করে,
দেশ গেল, মুক্তি গেল
পিছনপানে সরে!
মাগো, তুমিই বল দিব কারে
স্বাধীন পতাকারে,
যে-ই আসে সে-ই লুটে তোমার বুকটারে।
হুজুগের বাঙালি কার যে
অনুগত !
এ যে এক বিষ্ময় অনুচরের
মতো।
পানিতে তৈল দেই, দেশালাইরে ডাকি,
সোনার বাংলা ভালবাসি শুভঙ্করের
ফাঁকি।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।